কলকাতা,১৯ ডিসেম্বর:- এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধীতায় কলকাতার উত্তর থেকে দক্ষিণ পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম থেকে বুধ প্রতিবাদে শহরের রাজপথ কাঁপানোর পর বৃহস্পতিবার রানি রাসমনি রোডে প্রতিবাদ সভা করলেন তিনি। এদিন সভার শুরুতেই কাঁসর ঘন্টা বাজান মুখ্যমন্ত্রী। আমরা সবাই নাগরিক এই আওয়াজ তাকে আমাদের তুলে ধরতে হবে। কারো দয়ায় আমরা এখানে বাস করি না। ৭৩ বছর পর আমাদের প্রমাণ করতে হবে আমরা নাগরিক কি নাগরিক না এটা খুব লজ্জার। বিজেপির নেতারা দেশের স্বাধীনতার আন্দোলন করেনি। দেশ ভাগাভাগি করছে এখন। আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা নানান সামাজিক আন্দোলন করবো। এই ভাবে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাবো। নাগরিক সংশোধনী আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। একটা রাজনৈতিক দল ঠিক করবে কে থাকবে আর কে থাকবে না,সেটা হয় না। বিজেপির বিরুদ্ধে আছে ৬২% মানুষ। আজ আমাদের দুর্ভাগ্য। বিজেপির মাদুলি পরে প্রমাণ করতে হবে। যে আমরা এই দেশের নাগরিক কি নাগরিক না। বিজেপি করলে ভালো না করলে কালো, বিজেপি না করলে জেলে।
রামচন্দ্র গুহার মতো মানুষকে অসম্মান করা হয়েছে। গোটা দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। এটা হিন্দু মুসলমান এর আন্দোলন নয়। দেশের মানুষের আন্দোলন এটা। বিজেপির খেলাকে বন্ধ করে দিন। বিজেপি বাজার থেকে টুপি কিনেছে। এই ধরনের টুপি পরে অশান্তির করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। বিজেপি ফেক ভিডিও করে। এটাকে বিশ্বাস করবেন না। এটাকে ছড়িয়ে দিচ্ছে। টাকা অনলাইনে নাম তুলে দিতে পারে ভুল ভাবে সেখানে নাম তুলতে পারে বিজেপি। সেখানে সতর্ক থাকতে হবে। জনগণনার নাম করে ফন্দি হতে পারে। সেই কারণে আমরা এখানে জনগণনা করতে দিচ্ছি না। সবাইকে ভয় দেখিয়ে, সংবিধান না মেনে যা ইচ্ছা করে দেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ, কর্ণাটক, দিল্লি বিজেপি শাসিত রাজ্যে ১৪৪ ধারা লাগু করা হয়েছে। যত দিন যাবে বাংলার মাটিতে আন্দোলন আরো বাড়বে। এই আন্দোলন নিজের অস্তিত্বের আন্দোলন। যত দিন যাবে বিজেপি তত ধাক্কা খাবে। তাই ধাক্কা সামলাতে হলে গণভোট হোক। রাষ্ট্রপুঞ্জের অধীনে হবে ভোট। একটা কমিটি তৈরি করে হোক ভোট। আগুন নিয়ে খেলবার চেষ্টা করবেন না। সব কিছু ফিরে পাওয়া যায়। অস্তিত্ব হারিয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না।Related Articles
ঝাড়খন্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরে খুন যুবক।
হাওড়া, ২২ মে:- কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরেছিলেন পেশায় রাজমিস্ত্রি বাবলু সিংহ। রবিবার সকালে তাকে ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া থানার পুলিশ। জানা গেছে, হাওড়ার আই আর বেলিলিয়াস লেনের একটি বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রি ভাড়া থাকতেন। একই সঙ্গে থাকতেন তারা। এদের মধ্যে দুজন দেশের বাড়িতে গিয়েছেন। বাবলু একাই বাড়িতে ছিলেন বলে […]
দ্বিতীয় টেস্টের রিপোর্টও পজিটিভ! বার্সার অ্যাডভান্টেজ
স্পোর্টস ডেস্ক, ২৩ অক্টোবর:- দ্বিতীয়বারের পরীক্ষাতেও দেখা গেল করোনামুক্ত হননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।গত ১৩ অক্টোবর রোনাল্ডোর শরীরে ভাইরাসের হদিশ মেলে। তখন তিনি ব্যস্ত ছিলেন দেশের হয়ে খেলতে। কোনও উপসর্গও ছিল না। ম্যাচের আগে নিয়ম মাফিক […]
বাথরুম জুড়ে আবর্জনা, সুস্থ হতে এসে অসুস্থ হয়ে যাচ্ছেন রোগীরা, চুঁচুড়া সদর হসপিটালে।
সুদীপ দাস, ১২ অক্টোবর:- এই হল নির্মল বাংলার নির্মল হাসপাতালের ছবি। হুগলীর জেলা হাসপাতাল চুঁচুড়া সদর হাসপাতাল। আনুপাতিক রোগীর সংখ্যা ৬০০-র বেশী। এই হাসপাতালের একতলায় রয়েছে পুরুষদের সার্জিক্যাল ওয়ার্ড। এমএস-২ তে মোট বেড রয়েছে ৪৩টি। প্রয়োজনে নীচেও রোগী রেখে চিকিৎসা করা হয়। সেক্ষেত্রে রোগীর সংখ্যা কোন কোন সময় ৭০ ছাড়ায়। এতগুলো মানুষের জন্য ৩টি শৌচাগার। […]





