অঞ্জন চট্টোপাধ্যায়,১৮ ডিসেম্বর;- স্থগিত হচ্ছে ডার্বি ১৯ জানুয়ারি পর্যন্ত। কিন্তু কার দোষ সেটা অস্পর্ষ্ট । ক্যাব নিয়ে আন্দোলন , ভাঙচুর , রেল অবরোধ. পুলিশের ব্যস্ততা সামাল দিতে ফলে হবে না ২২ ডিসেম্বর এর ডার্বি। ১৯ জানুয়ারী পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত এই বড়ো ম্যাচ। কবে হবে তার ইঙ্গিত পাওয়া যায় নি । ফলে হতাশ দুই প্রধান এর সমর্থকরা। এমন কঠিন পরিস্থিতিতে কখনও পরে নি খেলা ধুলো জগৎ । কিন্তু ম্যাচ তো হয়েছে । এটা ক্রিকেট হলে কি পুলিশ হাত গুটিয়ে বসে থাকতে পারতো । গোটা দেশে ক্যাব নিয়ে আন্দোলন সেখানে কি ভারত ও ক্যারিবিয়ান সিরিজে কোনো প্রভাব পড়েছে ? এদিন দুই প্রধান এর কর্তাদের সঙ্গে বৈঠক করে বিধান নগর কমিশনারেটের এর অফিসাররা । প্রায় ২ ঘন্টা বৈঠকএও কোনো সমাধান সূত্র বেরোয়নি । তারপর বিধান নগর এর ডেপুটি কমিশনার কুনাল আগরওয়াল জানান, আমাদের দিক থেকে কোনো অসুবিধা হয় নি আমরা পুলিশ দিতে চেয়েছিলাম। এই ডার্বি আয়োজন করার দায়িত্ব ছিল মোহনবাগান কর্তা দের উপর। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলে অর্থ সচিব দেবাশীষ দত্ত ও সৃঞ্জয় বসু কোনো মন্তব্য করতে চাই নি । তাহলে কাদের জন্য দুই দলের সমর্থকরা বঞ্চিত থাকলো তা কিন্তু অধরাই থেকে গেলো ।
Related Articles
কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।
পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ নবান্ন ৩২৫, শরৎ চ্যাটার্জি রোড হাওড়া- ৭১১১০২ স্মারক সংখ্যাঃ ১০৪/আইসিএ/এনবি তারিখঃ ১১/০৯/২০২০ মুখ্যমন্ত্রীর শোকবার্তা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার দেবশ্রী চ্যাটার্জির মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হুগলির দাদপুরে এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। বয়স হয়েছিল ৪৫ বছর। দক্ষ এই পুলিশ আধিকারিক পরিশ্রম ও নিষ্ঠার গুণে ডেপুটি কমিশনার […]
মর্মান্তিক দুর্ঘটনা। বোনের বাড়ি আসার পথে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু দাদা-বৌদির।
হাওড়া, ৮ মে:- হাওড়ার হাজারহাত কালীতলায় বোনের বাড়ি আসার পথে ট্যাঙ্কারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দাদা ও বৌদির। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে হাওড়ার লিলুয়ার রিফিল পেট্রোল পাম্পের সামনে। জানা গেছে, বোনকে ‘সারপ্রাইজ’ দিতে দাদা ও বৌদি এদিন নিশ্চিন্দার বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন বোনের বাড়ি আসার জন্য। সেইসময় রিফিল পেট্রোল পাম্পে তেল ভরে বেরনোর সময় […]
সিবিএসই দ্বাদশের সম্ভাব্য টপার হাওড়ার আন্দুলের সৌমাদিত্য।
হাওড়া, ১২ মে:- চূড়ান্ত মেধাতালিকা এবার প্রকাশ করা হয়নি। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এবার সম্ভাব্য টপার হাওড়া আন্দুল দুইল্যার সৌমাদিত্য চন্দ্র। সে ৫০০ মধ্যে ৪৯১ নম্বর পেয়েছে। এর মধ্যে ইংরেজিতে ৯৯, অংকে ১০০, পদার্থবিদ্যায় ৯৭, রসায়নে ৯৮ এবং কম্পিউটারে ৯৭ পেয়েছে সে। বরাবরই মেধাবী সৌমাদিত্য কোভিডের কারণে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। সেজন্য তার […]










