হুগলি,১৮ ডিসেম্বর:- বাজার দর নিয়ে কারোর মাথা ব্যাথা নেই। সবাই ব্যাস্ত এনআরসি ও ক্যাবের সমর্থন কিংবা বিরোধিতা নিয়ে। সমাজের একশ্রেনির মানুষ বর্তমানে জখন এই অভিযোগ তুলছেন ঠিক তখনই সাধারন মানুষের কথা মাথায় রেখে দিদিকে বলো কর্মসূচিতে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের হাতে পেঁয়াজ তুলে দিলেন। পাশাপাশি শীতের কথা মাথায় রেখে সকলকে একটি করে কম্বল বিতরন করলেন। আজ সকলে এই কর্মসূচিতেই পোলবা থানার সুগন্ধ্যায় তৃণমূলের কার্য্যালয়ে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সেখান থেকে দলীয় কর্মীদের নিয়ে তিনি সুগন্ধ্যার অমরপুর এলাকায় গিয়ে সকলের হাতে দিদিকে বলো কার্ড তুলে দেন।
পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মানুষদের পরিবার পিছু ৫০০গ্রাম করে পেঁয়াজ এবং একটি করে কম্বল তুলে দেন। মূল্যবৃদ্ধির বাজারে পেঁয়াজ ও কম্বল পেয়ে খুশি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন সকলে এনআরসি নিয়ে ব্যাস্ত। কেউ বাজারদর নিয়ে ভাবছেই না। এবিষয়ে বিধায়ক অসিত মজুমদার পেঁয়াজে মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন আমরা সর্বদা সাধারন মানুষের পাশে আছি। আজকের কর্মসূচি তারই প্রমান। অন্যদিকে তৃণমূলের এই কর্মসূচিকে সস্তার রাজনীতি বলে কটাক্ষ করেন বিজেপির হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী। তিনি বলেন এবার প্রচুর পেঁয়াজে নষ্ট হয়েছে, তিনি উর্দ্ধমুখী বাজার দরের কথা মনে করিয়ে বলেন এতটা দামবৃদ্ধির পিছনে কালোবাজারি দায়ী।Related Articles
হাওড়া ডিভিশনে লাইনচ্যুত ট্রেন।
হাওড়া, ২৮ মে:- হাওড়ার লিলুয়ায় লাইনচ্যুত খালি লোকাল ট্রেন। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। এই দুর্ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই। তবে ডাউন লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এদিন লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল এদিন হঠাৎ করেই লাইনচ্যুত হয়। উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দাঁড় […]
রথের পূর্ণলগ্নে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি পড়লো চন্দননগরে।
সুদীপ দাস, ১২ জুলাই:- পূজো নিয়ে অনিশ্চয়তার মাঝে রথ যাত্রার পূর্ণ লগ্নে চন্দননগরের ঐতিহ্যমন্ডিত জগদ্ধাত্রী পুজোর ঢাকের কাঠি পরলো। এবছর হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করেছে চন্দননগরের মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো। অন্যান্য বছর পুজোর একটু দেরিতে কাজ শুরু হলেও এ বছর তাদের পুজো হীরকজয়ন্তী বর্ষে পদার্পণ করায় কোভিডকে থোড়াই কেয়ার করে মহাসমারোহে রথের দিন খুঁটি […]
বাজ পড়ে মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ১১ মে:- মঙ্গলবার দুপুরে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ায়। আহত হয়েছেন একাধিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। জানা গেছে, বালিটিকুরি ২ নম্বর রামকৃষ্ণপল্লি শেখপাড়ার বাসিন্দা রেবা বিশ্বাস ও তাঁর ছেলে অশোক বিশ্বাস মাঠে চাষের কাজ করছিলেন। বাজ পড়লে ঘটনাস্থলেই অশোকবাবুর মৃত্যু হয়। গুরুতর […]









