হুগলি,১৮ ডিসেম্বর:-শাসক দলের লাগাতার সন্ত্রাস ও দুর্নিতীর অভিযোগ তুলে শ্রীরামপুরে আইন অমান্য কর্মসূচী পালন করল বিজেপি। বুধবার শ্রীরামপুর আদালত চত্বরে মঞ্চ বেঁধে কর্মসূচী পালন করেন নেতা কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য কিসান মোর্চার সভাপতি রামকৃষ্ণ পাল,রাজ্যের সাধারণ সঞ্জয় সিং, শ্রীরামপুরের বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু ও মহিলা নেত্রী শশী সিং। এদিন দলীয় মঞ্চ থেকে শ্যামল বসু অভিযোগ করে বলেন, জাঙ্গিপাড়ায় বিজেপির নেতা কর্মীদের উপরে তৃণমূলের গুন্ডা বাহিনী ধারাবাহিক অত্যাচার করছে।পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিচ্ছে না।
উলেট আমাদের নেতা কর্মীদের মিথ্যে মামলায় ফাসাচ্ছে।লোকসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল জেতার পরেই আমাদের অনেক নেতা কর্মী এলাকা ছাড়া। শ্রীরামপুরের বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন, উপনির্বাচনে তৃণমূল জেতার পরেই জাঙ্গিপাড়ার রাজবলহাটে আমাদের দুই কর্মীকে লোহাররড দিয়ে এমনভাবে মারধর করা হয়েছে এখনো তারা কলকাতায় হাসপাতালে ভর্তি।আমরা শাসকের সন্ত্রাস ও পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েই আইন অমান্য করেছি।একইসঙ্গে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছি।Related Articles
তৃণমূলের চিকিৎসক প্রার্থীর উদ্যোগে বালিতে করোনা সচেতনতা কর্মসূচি।
হাওড়া, ২৭ এপ্রিল:- দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে এই বাংলাতেও। প্রতিদিনই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। চিকিৎসকেরা বারবার সকলকে করোনা বিধি মেনে চলতে বলছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও এখনও যারা সচেতন নন, তাঁদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিতে এবার পথে নামলেন বালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিশিষ্ট শিশু চিকিৎসক রানা চট্টোপাধ্যায়। […]
হাওড়ায় সিপিএমের মিছিলে ঢুকে পড়লো ‘বহিরাগত’ গাড়ি, ব্যাপক উত্তেজনা
হাওড়া, ২৭ আগস্ট:- আগামী ৩১শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় বামফ্রন্টের তরফ থেকে যে সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেই সম্মেলনকে সফল করতে রবিবার সকালে হাওড়ায় মধ্য হাওড়া সিপিআইএম এরিয়া কমিটির ডাকে এক মিছিলের আয়োজন করা হয়। অভিযোগ, ওই মিছিল চলাকালীন হাওড়া ময়দানে বঙ্গবাসীর সামনে একটি ‘বহিরাগত’ গাড়ি সেখানে হুড়মুড়িয়ে ঢুকে পড়লে আতঙ্কে […]
শিল্পপার্ক গড়ে তোলার ক্ষেত্রে জমির সীমায় ন্যূনতম ছাড় রাজ্যের।
কলকাতা, ১১ নভেম্বর:- শিল্প পার্ক গড়ে তোলার ক্ষেত্রে জমির ন্যূনতম সীমায় ছাড় দিয়েছে রাজ্য। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরেই রাজ্যে নতুন শিল্প স্থাপনের দিগন্ত খুলে যাওয়ার ইঙ্গিত মিলেছে। জানা গেছে জমির সিলিং সংক্রান্ত জটিলতা দূর হওয়ায় রাজ্য সরকার এবার উত্তরবঙ্গে ১৫ টি নতুন শিল্প পার্ক গড়ে তোলার জন্যে ছাড়পত্র দিতে চলেছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি […]








