অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ডিসেম্বর:- আই লিগে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে ট্রাউ এফসি। হেভিওওয়েট দল না গড়লেও টিম গেমে জোর দিয়েছে তারা। ফুটবলের মক্কা কলকাতা থেকে তাঁদের স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক ফুটবলার। কোচ হিসেবে রয়েছেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ডগলাস। মোহনবাগানের বিরুদ্ধে ট্রাউ-এর খেলায় নজরে আসেনি ক্ষুরধার আক্রমণ। চার গোল হজম করতে হয়েছিল তাদের। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই দলের খেলা যেন সম্পূর্ণ ভিন্ন। প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে পয়েন্ট কাড়ার জন্য যেন মরিয়া হয়ে উঠেছিল ডগলাস এন্ড কোং।
কিছুটা সফলও হয়েছিল মণিপুরের এই দলটি। মার্কোস এস্পাদার গোলে এগিয়ে যাওয়ার পর প্রতি আক্রমণে মন দিয়েছিল ট্রাউ। লাল-হলুদ গোলমুখে অতর্কিত তুলে আনছিল আক্রমণ। বিরতির কিছুটা আগে কাশিম আইদারারা যখন কিছুটা শ্লথ, তখনই সমতা ফেরায় তারা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। ট্রাউ-এর হয়ে গোল করেন দীপক দেবরানি। যদিও গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার একাধিক সুযোগ পেয়েছিল লাল-হলুদ। কিন্তু একটি ক্ষেত্র ছাড়া সফল হননি আলেজান্দ্রো মেনেন্দেজের ছাত্ররা। সামাদ আলি মল্লিকের একটি শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলাতেই জড়তার ছাপ। তিন পয়েন্ট নেওয়ার জন্য প্রয়োজনীয় ঝাঁঝ বা শরীরীভাষা ছিল না দু;পক্ষের। আই লিগে আরও একটি ম্যাচে পয়েন্ট নষ্টের ভ্রূকুটি ইস্টবেঙ্গলের সামনে। এমন সময় ম্যাচের একেবারে অন্তিম লগ্নে দলের হয়ে জয়সূচক গোল করে যান মার্তি ক্রেসপি। কল্যাণী স্টেডিয়ামে ২-১ স্কোরে শেষ হয় ম্যাচ। ইস্টবেঙ্গলের ঝুলিতে মূল্যবান তিনটি পয়েন্ট। আই লিগ ক্রম তালিকার শীর্ষে মশাল বাহিনী। চার ম্যাচ খেলে তাদের প্রাপ্ত পয়েন্ট ৮। উল্লেখ্য, এদিনের ম্যাচে নির্বাসনের কারণে ছিলেন না হাইমে স্যান্টস কোলাডো।Related Articles
স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে পদযাত্রা হুগলিতে।
হুগলি , ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হলো। এদিন সকালের এই পদযাত্রা শুতু হয় হুগলি মোড় থেকে। ব্যান্ড সহযোগে পদযাত্রা চুঁচুড়া পিপুলপাতির মোড়ে পৌঁছে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তিকে দুধ দিয়ে অভিষেক করা হয়। এরপর মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় স্বামীজিকে। তারপর পদযাত্রা চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত […]
তৃতীয় তরঙ্গ নিয়ে জরুরি বৈঠক নবান্নে।
কলকাতা, ২৪ আগস্ট:- তৃতীয় তরঙ্গ নিয়ে নবান্নতে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরীকৃষ্ণ দ্বিবেডি। উচ্চপর্যায় এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সমস্ত জেলা শাসক এবং জেলা এস পি দের উপস্তিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে এই জরুরি বৈঠক। বৈঠকে তৃতীয় তরঙ্গ থেকে সার্বিক ভাবে মুকাবেলা করার ব্লুপ্রিন্ট তৈরি হবে এই বৈঠকে। Post […]
‘দুষ্টুমি’, ক্লাসে ‘থাপ্পড়’ ছাত্রীকে ! হাওড়ার স্কুলে চাঞ্চল্য।
হাওড়া, ১৮ মার্চ:- স্কুলে ‘দুষ্টুমি’ করার অপরাধে প্রিপের্টারি ক্লাসের পড়ুয়া এক ছাত্রীকে গালে ‘থাপ্পড়’ মারার অভিযোগ উঠেছে ক্লাস টিচারের বিরুদ্ধে। সোমবার সকালে এই ঘটনায় মধ্য হাওড়ার একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত ওই শিক্ষিকার বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। জানা গেছে, সোমবার সকালে স্কুলে এসেছিল ওই শিশু […]




