হুগলী,১৩ ডিসেম্বর:- বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিষড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর সুভাষ দে।তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন ঘাসফুলের সৈনিক। ২০০৫ সালে বাম জমানায় পৌরভোটে প্রথম নির্বাচিত হন ১৭ নম্বর ওয়ার্ড থেকে,পরে ২০১০ এ ২১ নম্বর ওয়ার্ড ,২০১৫ সালে ২২ নম্বর ওয়ার্ড থেকে জিতে জয়ের হ্যাটট্রিক করেন । রিষড়া পৌরসভায় একজন কাউন্সিলর এক ওয়ার্ড থেকে বারবার জিতে আসার রেকর্ড থাকলেও আলাদা ভাবে তিনটি পৃথক ওয়ার্ড এ জেতার রেকর্ড একমাত্র সুভাষ দেরই ছিল।
আমৃত্যু পর্যন্ত তিনি ছিলেন পৌরপ্রধান পারিষদ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রিষড়ায়।খবর পাওয়ার পর থেকেই অগণিত মানুষ হাজির হয় সুভাষ কে শেষ শ্রদ্ধা জানাতে।পৌরসভায় ছুটি ঘোষণার পাশাপাশি একে একে কাউন্সিলররা তার বাড়িতে ছুটে আসেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে।তার মৃত্যুতে গভীর শোকগ্যাপণ করেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপুরপ্রধান জাহিদ হাসান খান,পুরপ্ৰধান পরিষদ সন্ধ্যা দাস, কাউন্সিলর মনোজ গোস্বামি,শুভজিৎ সরকার, অভিজিৎ দাস, শীতল ঘটক সহ অন্যান্য কাউন্সিলররা। প্রথমে ২২ নম্বর ওয়ার্ড কমিটির অফিসে নিয়ে যাওয়া হয় মৃতদেহ, পরে পৌরসভায় নিয়ে যাওয়া হয়।সেখানে পৌরকর্মচারী সহ কাউন্সিলররা মরদেহে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান সুভাষ দে কে।রিষরায় শেষকৃত সম্পন্ন হয় তার।Related Articles
নদীয়া জেলা চাইল্ড লাইন এর পক্ষ থেকে ৩৫ জন শিশুকে তুলে দেওয়া হল এক সপ্তাহের খাদ্য সামগ্রী।
নদীয়া ,২৯ মে:- ১০৯৮ নাম্বার সকলের কাছে পরিচিত। সম্পূর্ণ অদৃশ্যভাবে বাল্যবিবাহ রদ, শিশুশ্রম রদ, শিশুর অপব্যবহার প্রতিরোধ সহ, শিশুদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করে থাকে এই সংগঠন। নদীয়া জেলার দত্তপুলিয়া অফিস থেকে নিয়মিত জেলার শিশুদের খেয়াল রাখে এই বিভাগ। আজ নদীয়া জেলা চাইল্ড লাইন এর পক্ষ থেকে শান্তিপুর পাবলিক লাইব্রেরী মাঠে সকাল দশটা নাগাদ বিশেষ […]
আজ আইপিএল লড়াই শুরু কলকাতার , কেমন হবে দল নির্বাচন ? দেখে নিন ।
স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- সবশেষে আইপিএল অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলা হয়ে গেছে চেন্নাই এর। একটি করে ম্যাচ খেলা হয়ে গেছে অন্যান্যদেরও। তবে আজ, বুধবার আবু ধাবিতে ত্রয়োদশ আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। যদিও প্রথম ম্যাচে চেন্নাই এর কাছে হেরে ব্যাকফুটে রোহিতের দল। আইপিএলের […]
আসানসোলে নতুন কয়লা খনি প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২ জুলাই:- রাজ্য সরকার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার বারাবনি ব্লকের গৌরান্ডিতে নতুন একটি কয়লা খনি প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। পরিবেশ দফতরের ছাড়পত্র পেলে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন আগামী অক্টোবর মাস থেকেই এই খনি থেকে কয়লা উৎপাদন শুরু করবে বলে, পরিকল্পনা নেওয়া হয়েছে।রাজ্য সরকারের দাবি, এই প্রকল্পটি তৈরি হলে, নূন্যতম […]




