হাওড়া,১২ ডিসেম্বর:- হাওড়ার বালি ব্রিজের কাছে গঙ্গার ঘাট থেকে একটি বিষধর বেশ কয়েক ফুট লম্বা চন্দ্রবোড়া সাপ উদ্ধার হল। বৃহস্পতিবার বিকেলে ওই সাপটিকে দেখতে পান এলাকার মানুষ। খবর ছড়িয়ে পড়তেই গঙ্গার পাড়ে ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা বালি থানায় খবর দেন। জানানো হয় বনদপ্তরে। বনকর্মীরা পরে সেখানে এসে পৌঁছান। তবে এত বড় চন্দ্রবোড়া সাপ কিভাবে চলে এল তা জানা যায়নি। সাপটিকে দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Related Articles
বিয়ের খরচ বাঁচিয়ে আমফানে বিপর্যস্ত কয়েকশ অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পাত্রীর পরিবার।
হাওড়া , ১৭ জুন:- মেয়ের বিয়ের যাবতীয় আড়ম্বর ও অতিথি আপ্যায়নের খরচ বাঁচিয়ে আমফানে বিপর্যস্ত প্রত্যন্ত গ্রামের প্রায় কয়েকশ পরিবারের পাশে দাঁড়ালেন হাওড়ার চারাবাগান এলাকার কন্যাদায়গ্রস্ত এক পিতা। তাঁর এই মহান উদ্যোগে এগিয়ে এসেছেন নবদম্পতিও। এগিয়ে এসেছেন ক্লাব সদস্যরাও। হাসি ফুটেছে আমফানে বিপর্যস্তক দক্ষিণ ২৪ পরগনার বকখালি ফ্রেজারগঞ্জের প্রায় আট শতাধিক গরিব পরিবারের। হাওড়ার চারাবাগান […]
খরদহ স্টেশনে অবহেলিত শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ালো খরদহ টিএমসির হকার্স ইউনিয়ন।
উঃ২৪পরগনা,৩০ মার্চ:- খরদহ স্টেশনে রাতের বেলা অবহেলিত শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ালো খরদহ টিএমসির হকার্স ইউনিয়ন ও পৌরসভার উপ পৌরপ্রধান সুকান্ত বণিক । করোনা ভাইরাস এর যে সমস্ত বাইরের শ্রমিকরা বাড়িতে যেতে না পারার দরুন খরদহ স্টেশনে আশ্রয় নিয়েছে । তাদের দুবেলা দুটো অন্ন তুলে দিচ্ছেন যুব সমাজ। দিনরাত এক করে অবহেলিত মানুষের […]
সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ও পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের উপস্থিতিতে দুস্থদের চাল-ডাল বিলি শেওরাফুলিতে।
হুগলি ,২৮ মার্চ:- চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শেওড়াফুলির গড়বাগানে বিভিন্ন দু :স্থ মহিলাদের চাল, ডাল বিলি করা হলো। শ্রীরামপুর থানা ও শেওড়াফুলির ফাঁড়ির সহযোগিতার এদিন প্রায় পাঁচশো মহিলা কে চাল ,ডাল বিলি করা হয়। শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় ও চন্দননগর কমিশনারেটের প্রধান হুমায়ুন কবির এখানে সবার হাতে চাল, ডাল তুলে দেন। কল্যাণ বন্দোপাধ্যায় […]



