বাঁকুড়া,১২ ডিসেম্বর:- বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় রাইপুর রঘুনাথ মূর্মূ আবাসিক বিদ্যালয়ে শুরু হোল সপ্তাহ ব্যাপী আবাসিক শারীর শিক্ষা শিক্ষন শিবির ।আজ সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ইন্সপেক্টর অব কলেজস ড:প্রিয়নাথ হালদার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক কৌশিক চ্যাটার্জি, সংঘের সংগঠন সম্পাদক দেবাশীষ দত্ত, সহযোগী সম্পাদক সব্যসাচী ঘোষ, অসীম নন্দী সহ বহূ বিশিষ্ট ব্যক্তি ।সংগঠনের সম্পাদক রবীন মন্ডল জানান এ্যথলেটিক, ভলিবল, ফুটবল, ড্রিল, যোগাসন, ও লোকনৃত্য বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে ।তিনি জানান শিবিরে অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় কাবাডি, ভলিবল, ও এ্যথলেটিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে ।আগামী ১৬ তারিখে শিবিরের আনুষ্ঠানিক সমাপ্তি হবে ।
Related Articles
বার্ষিক অনুষ্ঠানে নজর কেড়েছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের প্রদর্শনী কেন্দ্র।
হুগলি, ৩ ফেব্রুয়ারি:- পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিজ্ঞান, ইতিহাস,ভূগোল কিংবা অন্যান্য বিষয় নিয়ে বিশেষ ভাবনার লক্ষ্যে নজর কাড়লো স্কুলের প্রদর্শনী কেন্দ্র। রিষড়ার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় শুক্রবার। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করা কিংবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে প্রাণীদের বিজ্ঞানসম্মতভাবে নিরাপত্তা কিংবা ওয়ারলেস ব্যবহারের সুবিধার পাশাপাশি ঐতিহাসিক ইতিহাস […]
তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ৫ মে:- রাজভবনের থ্রোন রুমে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শপথবাক্য় পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।সংক্ষিপ্তশপথ গ্রহণ অনুষ্ঠানের পর সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। প্রতিহিংসাপরায়ণ না হতে আবেদন জানান তিনি। হিংসা ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেন। তিনি বলেন রাজ্য কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। […]
রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়। বদ্ধ ঘরে মৃত স্বামী ও নিজের বোনের সঙ্গে প্রায় দু’দিন কাটালেন বছর ৬৫ এর এক বৃদ্ধা।
হাওড়া, ২১ মে:- রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ায়। বদ্ধ ঘরে মৃত স্বামী ও নিজের বোনের সঙ্গে প্রায় দু’দিন কাটালেন বছর ৬৫ এর এক বৃদ্ধা। স্বামী ও বোনের দেহ আগলে ঘরেই রইলেন তিনি। চ্যাটার্জিহাট থানার ওলাবিবিতলার ঘটনায় চাঞ্চল্য। দুর্গন্ধ ছড়াতেই প্রতিবেশীরা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। উদ্ধার করা হয়েছে ওই বৃদ্ধাকেও। তাঁকে নিয়ে […]







