পুরুলিয়া,১১ ডিসেম্বর:- হাতির হামলায় মৃত্যু হল নিরীহ এক গ্রামবাসির । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকায় । মৃত ব্যক্তির নাম ষষ্ঠীচরণ কালিন্দী । জানা গিয়েছে বুধবার সকালে জঙ্গলমহলের বলরামপুর থানার হূচুকডি ও পাড়দ্দা এলাকায় ১৩টি হাতির বড়সড় একটি দল ঢুকে ধানি জমির উপর ব্যাপক উৎপাত চালাতে থাকে । তাদের তাণ্ডব দেখে আশেপাশের গ্রামগুলি মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ।
গেল গেল রব পড়ে যায় এলাকায় । ওই সময় পুকুরের ধারে শৌচকর্ম গিয়েছিল ষষ্ঠীচরণ কালিন্দী । উন্মত্ত হাতিগুলোকে দেখে সে প্রাণ বাঁচানোর জন্য মাঠের একটি গাছের উপর উঠে পড়ে বছর ত্রিশের ওই যুবক । কিন্তু তাতেও রেহাই মেলেনি । একটি দাঁতাল ওই গাছটিকে উপরে ফেলে । ষষ্ঠী চরন নিচে পড়ে যেতেই পা দিয়ে তাকে পিষে মারে ওই দাঁতালটি ।Related Articles
সব সেঞ্চুরি সুখের নয়।
হুগলি,২৬ নভেম্বর:- কোলকাতা পোস্তার পর শেওড়াফুলি মার্কেট রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহতম মার্কেট। কর্ণাটক, মহারাষ্ট্রের পিঁয়াজ আসে এই মার্কেটে। যোগান কম তাই লাফিয়ে লাফিয়ে বাড়ছে পিঁয়াজের দাম। আজ শেওড়াফুলি মার্কেটে আড়তে পিঁয়াজের দাম 80/- থেকে 90/- টাকা। আগে প্রতিদিন গড়ে 20 থেকে 22 গাড়ি। বর্তমানে এই শেওড়াফুলি আড়তে তিন থেকে চার গাড়ি পিঁয়াজ আসছে। প্রতি গাড়িতে […]
খড়্গপুরে দম্ভের পরাজয় হয়েছে , মানুষের জয় হয়েছে : শুভেন্দু অধিকারী……
প্রদীপ সাঁতরা ৩০ নভেম্বর:- খড়্গপুরে দম্ভের পরাজয় হয়েছে , মানুষের জয় হয়েছে বলে জানালেন শুভেন্দু অধিকারী। খড়্গপুরের মানুষকে মাথা নত করে খালি পায়ে প্রণাম জানিয়ে কতৃজ্ঞতা জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন তিনি এই জয়ের কারিগর মানুষ। তিনি কেবলমাত্র পোস্ট অফিসের মতো সমন্বয়ের কাজ করেছেন।তিনি দলের একজন অনুগত সৈনিক মাত্র। খড়্গপুরের আসনে এই […]
বৃষ্টিতে ভেস্তে গেল টেস্টের চতুর্থ দিন, জয়ের অপেক্ষায় ইংল্যান্ড।
স্পোর্টস ডেস্ক, ২৮ জুলাই:- বরুণ দেবতায় এখন একমাত্র ভরসা ক্যারিবিয়ানদের। সারাদিন বৃষ্টির জেরে সোমবার একটা বলও খেলা সম্ভব হল না তৃতীয় টেস্টের। কয়েক মাসের বিরতির কাটিয়ে, করোনা আবহে ক্রিকেট শুরু হওয়ার পর প্রথম টেস্ট সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড। শেষ দুই দিনে ইংরেজদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর দরকার ছিল মাত্র ৮ উইকেট। টেস্টের তৃতীয় দিনের […]








