হুগলি,১০ ডিসেম্বর:- তেলেঙ্গানা কান্ডে এনকাউন্টার এবং এনআরসির বিরোধিতা করে এবারে সরাসরি মুখ খুললো হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড়ে এক সভার আয়োজন করে হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা সভাপতি মলয় মজুমদারের উদ্যোগেই মূলত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের মঞ্চে বিশিষ্ট আইনজীবি জয়দীপ মুখার্জী, প্রতিম সিংহ রায়, প্রাক্তন পুলিশ কর্তা দেবকুমার মুখার্জিরা উপস্থিত হয়েছিলেন।
এদের মধ্যে প্রাক্তন আইপিএস অফিসার দেবকুমার কুমার মুখার্জির মঞ্চে এনআরসি নিয়ে বিরোধিতা করা সকলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়। কারন বাবু বিজেপির রাজ্য আইএসএস-আইপিএস সেলের গুরুত্বপূর্ণ সদস্য। যদিও এদিন হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশনের সভাপতি মলয় মুজুমদার বলেন আজকের মঞ্চ নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের জন্য নয়। এখানে সকল স্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে। আর আমরা মনে করি এনআরসি করলে সাধারনের অধিকার লঙ্ঘন হবে। আমরা মনে করি বিচার ব্যাবস্থার মধ্য দিয়েই দোষীদের সাজার ব্যাবস্থা করতে হবে। তাই আজ বিশ্ব মানবাধিকার দিবসে আমরা প্রকাশ্যে এসবের বিরোধীতায় সামিল হয়েছি।Related Articles
তৃণমূলের উদ্যোগে গরিব পরিবারের পাশে দাঁড়াতে ফ্রি সবজি বাজার হাওড়ায়।
হাওড়া, ৭ জুন:- একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে আমফানের ভয়াল তান্ডব বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া গরিব পরিবারের পাশে দাঁড়ালেন হাওড়ার তৃণমূল কর্মীরা। রবিবার সকালে হাওড়ার প্রায় ৫০০টি গরিব পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় পরিবার পিছু পাঁচ কেজি করে কাঁচা সবজি। তৃণমুল যুব কংগ্রেসের হাওড়া জেলা সম্পাদক সৌরভ দে সরকার […]
জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ আরামবাগে।
আরামবাগ , ২ অক্টোবর: জল ও বিদ্যুতের দাবীতে ব্যাপক বিক্ষোভ ও পথঅবোরধ আদিবাসীদের।আদিবাসী মানুষের দাবী,তিনদিন জলে ডুবে ছিলো এলাকা। একদিন পানীয় জল পাওয়া গেলেও এখনও পযন্ত কোনও জল ও বিদ্যুৎ নেই। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গির্জাতলায়। এদিন সন্ধ্যাবেলা গির্জাতলা এলাকায় হঠাৎ জল ও বিদ্যুৎতের দাবীতে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ শুরু করে।তাদের অভিযোগ, গত তিন […]
সপ্তমবারের জন্য গোল্ডেন বুট জিতলেন মেসি।
স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- সপ্তম বারের জন্য লা লিগায় গোল্ডেন বুট জিতলেন লিয়োনেল মেসি। টপকে গেলেন অ্যাথলেটিক বিলবাওয়ের তেলমো জারার রেকর্ড। তেলমো জারা এই খেতাব জিতেছিলেন ৬ বার। গত মরসুমে সেই রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এই মরসুমে গড়লেন নয়া রেকর্ড। লিগের শেষ ম্যাচে আলভেসের বিরুদ্ধে দুই গোল করলেন লিও। যার ফলে এ বারের লিগে […]







