হুগলি,৯ ডিসেম্বর:- বামেদের ডাকা দীর্ঘ ২৮৩ কিলোমিটার লং মার্চ চলছে। গতকাল রাত কাটানোর পর আজ যা সকাল সাড়ে আটটা নাগাদ বাঁশবেড়িয়া থেকে শুরু হয়। চুঁচুড়া-ত্রিবেনী রুট ধরে বাম-কংগ্রেসের কর্মী-সমর্থকরা চুঁচুড়ায় পা রাখে। চুঁচুড়া ঘড়ির মোড় হয়ে খড়ুয়াবাজার, তোলাফটক হয়ে মিছিল খাদিনা মোড় থেকে জিটি রোডে প্রবেশ করে। জিটি রোড ধরে তালডাঙ্গায় গিয়ে সকালের মত মিছিল সমাপ্ত হয়। এরপর বিকেলে তালডাঙ্গা থেকে মিছিল চাঁপদানীর উদ্দেশ্যে রওনা দেয়। মিছিলে জেলা বাম-কংগ্রেসের নেতৃত্বারা উপস্থিত ছিলেন।
Related Articles
স্পোর্টস ডে উদযাপন ইস্টবেঙ্গল ক্লাবে আইএসএল এর সম্ভাবনা শেষ হয়নি মত ইস্টবেঙ্গল কর্তার ।
স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট:- ১৩ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সর্বময় কর্তা দীপক দাসের জন্মদিন উপলক্ষ্যে ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল স্পোর্টস ডে । শতবর্ষের ক্রীড়া দিবসে ক্লাবে পতাকা উত্তোলন থেকে লাল-হলুদ বেলুনে সাজানো ক্লাব । ক্লাবের মূল দরজায় বসল স্যানেটাইজিং টানেল , নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে আয়োজন হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস […]
অনুপ্লবের স্মরণ সভা হাওড়ায়।
হাওড়া, ৩ অক্টোবর:- প্রয়াত তৃণমূল নেতা অনুপ্লব ঘোষের স্মরণ সভা অনুষ্ঠিত হলো হাওড়ার শরৎ সদনে। স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ রায়, লগন দেও সিং, কল্যাণ ঘোষ, নন্দিতা চৌধুরী, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরী, অজয় ভট্টাচার্য, তুষার কান্তি ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অনুপ্লব ঘোষ গত ২৯ সেপ্টেম্বর প্রয়াত […]
প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা, ১০ জুলাই:- রাজ্য সরকার প্রতিবছর প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেন শূন্যপদের ভিত্তিতে প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া যথাসম্ভব স্বচ্ছ রাখার চেষ্টা করা হবে বলেও তিনি জানিয়েছেন। এইদিকে কমিশনের তরফেও আজ এক পৃথক সাংবাদিক বৈঠকে আদালতের নির্দেশে শিক্ষক নিয়োগের […]









