কলকাতা,৬ ডিসেম্বর:- রাজ্যে পার্শ্বশিক্ষকদের চলতি অনশন কর্মসূচি নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব খারিজ করে দেবার প্রতিবাদে বিরোধী কংগ্রেস ও বাম দলগুলি সভা থেকে ওয়াকআউট করে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় সিপিআইএম দলনেতা ডক্টর সুজন চক্রবর্তীকে এসম্পর্কিত মুলতুবি প্রস্তাবটি পাঠ করতে দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন । বিধানসভায় আজ প্রশ্ন উত্তর পর্ব না থাকাতেও বিরোধী সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন ।
প্রশ্নোত্তর এর বদলে সভায় আজ পরিবহন দপ্তরের স্থায়ী সমিতির রিপোর্ট নিয়ে আলোচনা হয়। রাজ্যপাল জাগদীপ ধনকার কয়েকটি বিল বিধানসভায় পিসের এখনো অনুমতি না দেওয়ায় সভায় আলোচ্যসূচির অভাব দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে । উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিধানসভার বিষয় উপদেষ্টা কমিটি বিকেলে আবার বৈঠকে বসছে ।Related Articles
আঞ্চলিক দল হিসাবে তৃণমূলকে ঘোষণা প্রসঙ্গে আইনের দ্বারস্থ নেওয়া হবে, জানালেন শশী পাঁজা।
হাওড়া , ১১ এপ্রিল:- বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোনামুখী থানার আইসি’কে প্রকাশ্য হুমকি দেওয়ার সমালোচনা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ড: শশী পাঁজা। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উনি এক সময় মাথা কামিয়ে বলেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারেন […]
জাঙ্গিপাড়া ও শেওড়াফুলিতে নাবালিকার মৃত্যুর ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ, দাবি প্রিয়াঙ্ক কানুনগোর।
হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলি দুই নাবালিকার মৃত্যুর ক্ষেত্রেই পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। পুলিশ তাকে কোনরকম তথ্য দিয়ে সহায়তা করেনি বলেও অভিযোগ করেন তিনি। সঠিক সময়ে এফআইআর ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। দুটো ঘটনার ক্ষেত্রেই প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়া হয়নি। এছারাও তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে। দিল্লি […]
কৃষকদের সুবিধার্থে তারকেশ্বর থেকে ডিমাপুর পর্যন্ত চলবে কৃষান স্পেশাল ট্রেন।
হুগলি , ২৯ জানুয়ারি:- কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্যোগে রাজ্যের চাষীদের সুবিধার জন্য চালু হল কৃষান স্পেশাল ট্রেন। কৃষকদের সুবিধার্থে এবার তারকেশ্বর থেকে আসামের ডিমাপুর পর্যন্ত চলবে কৃষান স্পেশাল ট্রেন। কুড়ি বগির ট্রেনটি প্রতি শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে সকাল দশটায়। আজ সকালে তারকেশ্বর স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের আধিকারিকরা। তারকেশ্বর থেকে […]








