হাওড়া,৪ ডিসেম্বর:- বাতাসে দূষণ কমাতে শহরে রাস্তার ধারের বিভিন্ন ফুড স্টল, হোটেল, রেঁস্তোরায় পরিশ্রুত জ্বালানী হিসাবে এককালীন ভর্তুকিযুক্ত নতুন এলপিজি সংযোগ প্রদান করা হল হাওড়া পুরনিগম এলাকায়। বুধবার বিকেলে হাওড়ার শরৎ সদনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম পর্যায়ে প্রায় ২২৪ জনের হাতে এই এলপিজি সংযোগ প্রদান করা হয়। এরা সকলেই এতদিন হোটেল বা ফুড স্টলগুলিতে জ্বালানী হিসাবে কয়লা, কাঠ কয়লা বা কেরোসিন ব্যবহার করতেন। এর পরিবর্তে এখন থেকে এরা পরিশ্রুত জ্বালানী হিসাবে এলপিজি ব্যবহার করবেন। যাতে শহরাঞ্চলের বায়ুদূষণ অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এদিন প্রথম সংযোগ এরা বিনামূল্যে হাতে পেলেন। এই কাজে এগিয়ে এসেছে পঃ বঃ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও হাওড়া পৌর নিগম।
পুরনিগম সূত্রের খবর, হাওড়া পুর এলাকায় সাম্প্রতিক এক সমীক্ষায় এমন ২ হাজার ৬১১টি ক্ষুদ্র খাদ্য বিপনিকে চিহ্নিত করা হয়েছে যাদের ক্ষেত্রে পরিশ্রুত জ্বালানী হিসাবে এলপিজি সংযোগ আবশ্যিক। পশ্চিমবঙ্গ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশ বান্ধব জ্বালানী ব্যবহারের জন্যে প্রয়োজনীয় সংযোগ গ্রহণ ও সরঞ্জাম ইত্যাদি কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপভোক্তাকে উৎসাহভাতা হিসাবে এককালীন আর্থিক সহায়তা প্রদান মঞ্জুর করেছেন যা প্রতি ১৯ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ৫ হাজার ৮০০ টাকা এবং ৫ কেজি সিলিন্ডারের ক্ষেত্রে ২ হাজার ৫০০ টাকা। এদিন প্রথম পর্যায়ে ২২৪ জন চিহ্নিত উপভোক্তার হাতে নতুন এলপিজি সংযোগ প্রদানের প্রয়োজনীয় নথিপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, পঃবঃ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি ডঃ কল্যাণ রুদ্র, পর্ষদের সদস্য সচিব ডঃ রাজেশ কুমার, হাওড়া পুরসভার কমিশনার বিজিন কৃষ্ণা সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন মন্ত্রী অরূপ রায় বলেন, দূষণ নিয়ন্ত্রণে এরা যে উদ্যোগ নিয়েছেন তা মহৎ উদ্যোগ। বহুদিন ধরে আমরা শুনে এসেছি হাওড়ার নিঃশ্বাসে বিষ। এনিয়ে দূষণ নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দূষণ নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকেও অনেক সচেতন হতে হবে।Related Articles
কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসাত।
বারাসাত , ২৯ মে:- কোয়ারেন্টাইন সেন্টার করাকে কেন্দ্র করে উত্তপ্ত বারাসাত। প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বারাসাত কলেজে পরিযায়ী শ্রমিকদের করেন টাইন সেন্টার করা হবে। কিন্তু এই সিদ্ধান্তে ভীত স্থানীয় মানুষজন তাদের স্পষ্ট দাবি বহিরাগত শ্রমিকদের এনে করো না রোগ ছড়ানোর যাবেনা বারাসাতে আর এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বারাসাতে রাস্তা অবরোধ করে । সব বয়সের মানুষ পথে […]
পিছিয়ে গেল চলতি বছরের সাফ চ্যাম্পিয়নশিপ।
স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- করোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতি বিচার করে সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন(SAFF) । চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল । কিন্তু তা পিছিয়ে ২০২১-এ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন । SAFF-এর তরফে ফেসবুক পোস্টে বলা হয়, “জ়ুম অ্যাপের মাধ্যমে সাধারণ সম্পাদকদের একটি বৈঠক হয় […]
বন্যপ্রাণী রক্ষায় রাজ্য সরকার ত্রিশ কোটি টাকার বেশি মূল্যের আধুনিক আগ্নেয়াস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা, ১২ সেপ্টেম্বর:- বনজ সম্পদ এবং বন্যপ্রাণী রক্ষায় রাজ্য সরকার ত্রিশ কোটি টাকার বেশি মূল্যের আধুনিক আগ্নেয়াস্ত্র এবং গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া জঙ্গলে চোরাশিকার বন্ধ করতে বিশেষ সোর্স নিয়োগ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন। যেসব সামগ্রী কেনা হবে তার মধ্যে সুন্দরবন, বাঁকুড়া এবং পুরুলিয়ার জঙ্গলমহলের জন্য কিছুটা রেখে […]




