দুর্গাপুর,২ ডিসেম্বর:- দুর্গাপুরের ভেটারেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন এর পরিচালনায় দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব ১৯ মেয়র কাপ আমন্ত্রণ ফুটবল প্রতিযোগিতা শুরু হল । বর্ধমান জেলা সহ কলকাতা ও ২৪ পরগনার মোট আটটি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে । এক সপ্তাহ ধরে চলবে এই প্রতিযোগিতা আগামী আট তারিখে হবে চূড়ান্ত পর্বের খেলা । ঐদিন উপস্থিত থাকবেন প্রাক্তন জাতীয় ফুটবলার ও মোহনবাগানের প্রাক্তন ফুটবল কোচ জহর দাস আজ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
Related Articles
ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার অলঙ্কার হাতিয়ে চম্পট শ্রীরামপুরে।
হুগলি, ২৯ জানুয়ারি:- সোমবার দুপুর নাগাদ মল্লিক পাড়ার একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে এক ব্যাক্তি। বলে সোনার পেনডেন্ট আর কানের দুল দেখাতে। দোকান মালিক লক্ষ্মিকান্ত সাঁতরা সোকেশ থেকে পেনডেন্ট কানের দুল বের করে দেখাতে থাকেন। আরও দু একটা জিনিস দেখতে বলে। দোকানদার একটু অন্যমনস্ক হতেই খামে ভরা তিন জোরা দুল, তিনটে পেনডেন্ট ও একটি […]
খানাকুলে বন্যা কবলিত মানুষদের উদ্ধারের কাজে প্রশাসন , সেইসময় অন্যচিত্র দেখা গেলো গোঘাটে।
মহেশ্বর চক্রবর্তী, ১ আগস্ট:- হুগলি খানাকুলে একদিকে যখন ভয়ঙ্কর বন্যা কবলিত অসহায় মানুষদের উদ্ধার কার্যে নেমেছে প্রশাসন অন্যদিকে অন্যচিত্র দেখা গেলো গোঘাটের মথুরা এলাকায়। বন্যা জল কমতেই গ্রামের বহু মানুষকে জাল ফেলে মাছ ধরতে দেখা গেলো। কয়েক মিনিটের মধ্যেই জালে পড়তে দেখা গেলো রই, কাতলা,পুঁটি ও শোল ও বোল মাছ।গ্রামের বহু যুবক থেকে বয়স্ক ব্যক্তিকে […]
কোভিড যোদ্ধা গৃহবধূকে সংবর্ধনা রিষড়ার পুর-প্রশাসকের।
তরুণ মুখোপাধ্যায় , ১৩ মে:- গত সপ্তাহে হুগলির চন্ডিতলার এক গৃহবধু স্বর্ণালী পাল করণায় আক্রান্ত হন। তার পর এক অমানবিক ছবি দেখেছিল সেখানকার মানুষ জন। বধূর শ্বশুরবাড়ির লোকেরা তাকে বলেছিল এই অবস্থায় তুমি বাপের বাড়ি চলে যাও। অথৈ জলে পড়েছিল সেই গৃহবধূ। বাধ্য হয়ে তিনি চলে এসেছিলেন তার শ্রীরামপুরের বাপের বাড়িতে। কিন্তু সেখানেও পর্যাপ্ত স্থান […]





