কলকাতা,২ ডিসেম্বর:- গতবারের তুলনায় এবার ‘আহারে বাংলা’য় বিক্রি বাড়ল প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকা । ২০১৮ সালে ২ কোটি টাকার কাছাকাছি খাবার বিক্রি হয়েছিল । এবার হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ টাকার। বিক্রি বৃদ্ধির অঙ্ক দেখে সন্তুষ্ট আয়োজকেরা । ২৪শে নভেম্বর শেষ হয়েছে আহারে বাংলা। বিক্রির অঙ্ক , খাবারের নতুন পদের জন্য পুরস্কার দেওয়া হয়েছে খাদ্য বিক্রেতা , রেঁস্তোরা কর্তৃপক্ষকে । এবার বিধাননগরের সেন্ট্রাল পার্কে আহারে বাংলার আয়োজন করা হয়েছিল ১৯ নভেম্বর থেকে । তার আগে নিউ টাউন মেলা প্রাঙ্গণে বেশ কয়েকবার এই খাদ্য উৎসবের আয়োজন করা হয়েছিল । এবার মেলায় ১৫২টি স্টল ছিল । আহারে বাংলার আয়োজক প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর । তার পাশাপাশি রাজ্য সরকারের আরও কয়েকটি দপ্তরও সহযোগিতা করে । বিক্রেতাদের উৎসাহ আরও বাড়াতে বেশ কয়েকটি বিষয়ে পুরস্কার দেওয়া হয়েছে । পুরস্কার দেওয়ার সময় তাদের খাবারের বিক্রির পরিমাণ, কোনও খাবার রয়ে যাচ্ছে কিনা , গ্রাহকদের সঙ্গে দোকানের কর্মীদের ব্যবহারের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়েছে ।
Related Articles
কবে খুলবে হাওড়ার মঙ্গলাহাট ? এবার হাট চালু করার দাবিতে পড়ল পোস্টার।
হাওড়া , ৩ জুলাই:- জুন মাসের গোড়া থেকেই শুরু হয়েছিল আনলক-১। আনলক-২ চলছে এখন। করোনা পরিস্থিতিতে জনজীবনে কিছুটা স্বাভাবিকতা ফিরিয়ে দিতে ধীরে ধীরে শপিং মল সহ অনেক কিছুই চালু হলেও এখনো চালু হয়নি হাওড়ার শতাব্দী প্রাচীন মঙ্গলাহাট। হাওড়ার অঙ্কুরহাটি বা কলকাতার মেটিয়াবুরুজের হাটগুলি খুলে দেওয়া হলেও মঙ্গলাহাট খোলার কোনও প্রশাসনিক অনুমোদন এখনও মেলেনি। অবিলম্বে এই […]
সুরেলা কণ্ঠে রিষড়া মেলার দর্শকদের মন জয় করে নিলেন ২০১৯ সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য।
হুগলি,১৪ জানুয়ারি:- হারহিম করা ঠান্ডাকে আজ হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাদারনের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে এক শীতকালিন উৎসব হয়ে ওঠে। সুরেলা কণ্ঠে রিষড়া […]
টোটো চালিয়ে বাড়ি বাড়ি সমস্যা সমাধানে বিধায়ক!
সুদীপ দাস, ১৮ জুন:- একদা রিক্সাচলাকই বর্তমান বিধায়ক। তাও আবার শাসক দল তৃণমূলের। সেই বিধায়কই এখন টোটো চালিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। শুধু ঘুরে বেড়ানোই নয়, সাধারনের সমস্যা মেটাতে বদ্ধপরিকর হুগলীর বলাগরের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মনোরঞ্জনবাবু আদিবাসী সাহিত্য একাডেমির চেয়ারম্যান। তাই তিনিও একজন সাহিত্যিক। নিজে সাহিত্যিক হওয়ার এই পথটা কিন্তু কোনদিনই মসৃন ছিলো না মনোরঞ্জনবাবুর। […]








