হাওড়া,১ ডিসেম্বর:- হাওড়ার বালিতে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। এর আগে গত ২৮ নভেম্বর তৃণমূল বিজেপির সংঘর্ষের জেরে বালি পাঠকপাড়ায় ১৪৪ ধারা জারি করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মোট সাতজন জনকে আটক করেছিল বালি থানার পুলিশ। সেই ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে বিজেপির এক যুব মোর্চা সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে। আহত অবস্থায় বিজেপির যুব মোর্চা সমর্থক সুরজিৎ দেবনাথকে প্রথমে স্থানীয় বেলুড় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে হাওড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উত্তেজিত বিজেপি কর্মীরা বালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় একজনকে আটক করেছে বালি থানার পুলিশ।
Related Articles
বায়রনের শপথেও জারি আঁতাত বিতর্ক
কলকাতা, ২২ মার্চ:- বাম সমর্থিত কংগ্রেস বিধায়কের শপথের পরই নজিরবিহীন ভাবে বায়রনের হাতে একগুচ্ছ ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও সম্বর্ধনা দেওয়া হয় বিজেপির তরফে। তাঁকে অভিনন্দন জানান বিজেপির তিন বিধায়ক বঙ্কিম ঘোষ, সত্যেন রায় ও অম্বিকা রায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই বিজেপি বিধায়কের তরফে বায়রনকে শুভেচ্ছা বলেই জানা যাচ্ছে। যা খুব তাৎপর্যপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনে […]
মাত্র ৩০ টাকায় বদলে গেল আরামবাগের রাজমিস্ত্রির ভাগ্য।
হুগলি , ২ অক্টোবর:- একটা ৩০ টাকার লটারি পাল্টে দিলো আরামবাগের এক রাজমিস্ত্রির ভাগ্য।মাত্র ৩০ টাকার লটারি কেটে রাতারাতি কোটিপতি হুগলি জেলার আরামবাগের নওপাড়া এলাকার বাসিন্দা নয়ন দুলে। শুক্রবার নয়ন দুলে জানান তিনি ৩০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেটেছিলেন তাতেই তার প্রথম পুরস্কার যেতেন। রাজমিস্ত্রির কাজ করে ভাঙা ঘরে তার সংসার। কোনোরকমে কাটতো দিন। […]
ভাঙা সেতুতে বিপজ্জনক যাতায়াত, অবিলম্বে সেতু নির্মাণের দাবি মন্তেশ্বরে।
পূর্ব বর্ধমান, ২৪ নভেম্বর:- এলাকার মানুষজনের যাতায়াতের সুবিধার জন্য স্থানীয় মানুষজনের উদ্যোগে মন্তেশ্বর ব্লকে শুশুনিয়া অঞ্চলের পশ্চিম মামুদপুর এলাকায় প্রায় ত্রিশ বছর আগে খড়ি নদীর উপর নির্মিত হয়েছিল কাঠের সেতু। বিগত বারো বছর ধরে সেতুটি বেহাল অবস্থা। প্রতিবছরই বর্ষায় জলের চাপে ভেঙে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় মানুষজনের উদ্যোগে মেরামত করেই কোন রকমে যাতায়াত চলছিল। এ […]








