কলকাতা,৩০ নভেম্বর:- সংস্কৃত কলেজের গোডাউন থেকে পাওয়া গেল একটি সিন্দুক। চাবি তৈরি করে সিন্দুকটি খোলার চেষ্টা চলে বহুক্ষণ । এরপর দীর্ঘ চারঘণ্টার চেষ্টায় খোলা হয় সিন্দুক। সিন্দুকের মধ্যে থেকে মিলেছে প্রচুর চেকবই, রূপোর মেডেল। রয়েছে সাতটি বন্ধ খামও। “মুক্তকেশী দেবীর উইডো ফান্ড”র একটি কাগজ পাওয়া গিয়েছে সিন্দুকের মধ্যে থেকে। যা থেকে বোঝা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয় সেই সময় বিধবাদের দেওয়ার জন্য একটি তহবিল তৈরি করেছিলেন। তাতে ৮ টাকা করে দেওয়া হত বিধবাদের । মিলেছে প্রত্যেকের আঙুলের ছাপ।এ ছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়কার বহু কাগজ । খাতায় লেখা শিক্ষকদের নাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি । রেজিস্টারে নাম ছিল খোদ বিদ্যাসাগরেরও।উপাচার্য বলেন, ‘সিন্দুকটি লন্ডনের চাব্ কোম্পানির। বেশ পুরনো। সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয়েছিল ১৮২৪ সালে। সিন্দুকটি কবেকার, নথি এবং পাওয়া বিভিন্ন তথ্যের সঙ্গে তা–ও দেখা হবে।’
Related Articles
ভিন রাজ্যে বাঙ্গালীদের উপর নিপীড়ন ও অত্যাচারের প্রতিবাদে প্রতিবাদ মিছিল তৃণমূলের শেওড়াফুলিতে।
হুগলি, ১৪ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈদ্যাবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে যেখানে যেখানে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেইসব রাজ্যে বাঙালীদের উপর অমানবিক নিপীড়ন এবং অত্যাচার চলছে। তারই প্রতিবাদে রবিবার এক বিশাল প্রতিবাদ মিছিল বৈদ্যবাটি এবং শেওড়াফুলির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার […]
আসঞ্জন ক্রিয়ার ফলেই শরীরে ধাতব বস্তু আটকায় , ভ্যাকসিনের জন্য নয় দাবী বিজ্ঞান মঞ্চের।
সুদীপ দাস , ১৪ জুন:- রবিবার দিনভর একটি খবরে তোলপাড় হয় টিভি চ্যানেল। খবরের সেই অংশ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নেটাগরিকরা চুলচেরা বিশ্লেষন শুরু করে দেয়। সেই খবরে দেখা যায় শিলিগুড়ির ভরতনগরের বাসিন্দা ৫৮ বছরের নেপাল চক্রবর্তীর শরীরে পয়সা, হাতা, খুন্তির মত ধাতব বস্তু আটকে যাচ্ছে। নেপালবাবুর বক্তব্য ছিলো করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নাকি এই ঘটনা […]
মোদীর কনভয় আটকানোর প্রতিবাদে হাওড়ায় বিজেপি যুব মোর্চার মোমবাতি মিছিল।
হাওড়া, ৬ জানুয়ারি:- বুধবার পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকানো নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর প্রতিবাদে এবার পথে নামল ভারতীয় যুব মোর্চার কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় যুব মোর্চার কর্মীরা মধ্য হাওড়ার পঞ্চাননতলা বিজেপির পার্টি অফিস থেকে হাওড়া ময়দান ফাঁসিতলা পর্যন্ত এক মোমবাতি মিছিল করেন। এই মিছিলে প্রায় শতাধিক বিজেপি কর্মী অংশ নেন। ভারতীয় যুব […]








