প্রেমিকার বাড়ির লোকজনের মারধোর হুমকি। বিষ খেয়ে আত্মঘাতী প্রেমিক।মৃতের নাম তন্ময় নন্দী(১৭)। ঘটনায় ব্যাপক উত্তেজনা চন্দনপুরে। অভিযুক্তদের মারধোর করে উত্তেজিত জনতা।ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায় । গতকাল সকালে তন্ময়কে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে প্রেমিকের বাড়ির লোক এমনই অভিযোগ।পরিবারের অভিযোগ তাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয়।প্রথমে চুঁচুড়া হাসপাতালে পরে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।আজ ভোরে তার মৃত্যু হয় ।ব্যান্ডেল বিদ্যামন্দির স্কুলের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিলো তন্ময় । তার মৃত্যুর খবর গ্রামে আসতেই উত্তেজনা ছড়ায়। দেবানন্দপুরের দশম শ্রেনীর এক ছাত্রীকে ভলোবাসত তন্ময়, বেশ কিছুদিন ধরে নানা অছিলায় ছাত্রীর পিছু নেওয়ার পাশাপাশি তার বাড়িতে যেত।সেটা বুঝতে পেরে গতকাল তন্ময়কে সাবাধান করা হয় ।এক চরও মারে ছাত্রীর মামা কমল কৃষ্ণ রায় ।আজ গ্রামবাসীদের চাপের মুখে সেকথা স্বীকার করে কমল ওরপে লালু ।তারপরেই এই ঘটনা বলে দাবী মৃতের পরিবারের। সম্ভবত ঘাস মারার কিটনাশক খেয়ে আত্মহত্যা করে ছাত্র অনুমান পুলিশের।কি কারনে মৃত্যু খতিয় দেখছে চুঁচুড়া থানার পুলিশ।।
Related Articles
প্রয়াত স্বামী স্মরণানন্দজির প্রতি অন্তিম শ্রদ্ধা রাজ্যপালের, এলেন বিরোধী দলনেতাও।
হাওড়া, ২৭ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজির প্রতি অন্তিম শ্রদ্ধা নিবেদন করে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার সন্ধ্যে নাগাদ তিনি বেলুড় মঠে আসেন। মঠের সাংস্কৃতিক ভবনে এসে পুষ্পস্তবক দিয়ে মহারাজের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গভীর শোক প্রকাশ করেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেলুড় মঠে […]
রাজ্যে সর্বক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে হাওড়ায় বাইক মিছিল বিজেপি যুব মোর্চার উদ্যোগে।
হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে এবং সারা বাংলায় সর্বক্ষেত্রে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে হাওড়ায় বাইক মিছিল হলো বিজেপি যুব মোর্চার উদ্যোগে। রবিবার বিকেলে হাওড়া সদর জেলা পার্টি অফিসের সামনে থেকে ওই বাইক র্যালির সূচনা হয়। এরপর পাওয়ার হাউস মোড়, কদমতলা বাস স্ট্যান্ড, ইছাপুর জল ট্যাঙ্ক মোড়, নতুন রাস্তা হয়ে বেলপোল মোড়ে স্বামী বিবেকানন্দের […]
অস্ট্রেলিয়ায় গোলাপি বলে টেস্ট কঠিন লড়াই, বলছেন হিটম্যান।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- বছর শেষে কোভিড-১৯ প্রতিকূলতাকে পিছনে ফেলে কঠিন সিরিজ খেলতে উড়ান ধরবে ভারতীয় দল। আর সেই সিরিজ নিয়ে এবার চর্চা শুরু করে দিলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে এ বছর পিঙ্ক বলে দিন রাতের টেস্ট খেলবে ভারত। সেই নিয়েই মন্তব্য করেছেন রোহিত।হিটম্যান বলেন, অস্ট্রেলিয়ার মাঠে দিন রাতের পরিবেশে মানিয়ে নেওয়া […]








