হাওড়া,২৬ নভেম্বর:- হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী মাতৃবিয়োগ হয়েছে গত ১৪ নভেম্বর। আজ মঙ্গলবার ছিল তাঁর মায়ের পারলৌকিক ক্রিয়ার অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এদিন দুপুরে রথীন চক্রবর্তীর বাড়িতে আসেন সস্ত্রীক রাজ্যপাল। রাজ্যপাল জগদীপ ধনকড় এদিন দুপুরে রথীনবাবুর হাওড়ার বাড়িতে আসেন। প্রথমেই তিনি রথীনবাবুর প্রয়াত মা অরুন্ধতীদেবীর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন। এরপর বেশ কিছুটা সময় তিনি মেয়র এবং তার পরিবারের সঙ্গে কাটান। সেখানে একান্ত আলাপচারিতায় বেশ কিছু প্রসঙ্গ উঠে আসে বলে জানা গেছে। এরপর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ডাঃ রথীনবাবুর মায়ের মৃত্যুর খবর পেয়ে তিনি এখানে এসেছেন। তিনি রথীনবাবুর পরিবারকে তাঁর পক্ষ থেকে সমবেদনা জানিয়ে গেলেন।
Related Articles
মন্ত্রীসভার সমস্ত সদস্যদের সতর্কভাবে কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যের বিভিন্ন দফতরের প্রতিমন্ত্রীদের এবার সুনির্দিষ্ট কাজ দেওয়া হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এতদিন রাজ্য মন্ত্রিসভার প্রতিমন্ত্রীদের নির্দিষ্ট কোনো দায়িত্ব থাকত না। ফলে পদ এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করলেও তাঁরা নির্দিষ্ট কোনও কাজের সুযোগ পেতেন না। এবার থেকে মুখ্যমন্ত্রীর দফতর […]
কুন্তি নদীর পারে ভয়াবহ ফাটল ; নদীর গ্রাসে বলাগড় !
সুদীপ দাস, ২৯ জানুয়ারি:- গঙ্গা ভাঙন তো ছিল-ই। যার জেরে হুগলীর বলাগড় ব্লকের চর খয়রামারি, চর কৃষ্ণবাটির বহু এলাকা মানচিত্রে থাকলেও ইতিমধ্যেই বাস্তব থেকে উধাও হয়েছে। এবারে এই ব্লকের কুন্তি নদীর পারে ভয়াবহ ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে সাধারন মানুষ। বলাগড় বিধানসভার ডুমুরদহ-নিত্যানন্দপুর-২ এর শেরপুর, রামনগর এবং চন্দ্রহাটি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুন্তিঘাট নয়াসরাই বি.বি কলোনী এলাকায় […]
বিষ্ণুপুরে নতুন ফুটওভার ব্রিজ এবং নবনির্মিত ৩ নম্বর স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধনে সৌমিত্র খাঁ।
বিষ্ণুপুর, ২৭ জানুয়ারি:- মানুষের দীর্ঘদিনের দাবি মেনে শেষ পর্যন্ত বিষ্ণুপুর রেল স্টেশনে সহজভাবে পার হওয়ার জন্য নতুন ফুটওভার ব্রিজ এবং নবনির্মিত ৩ নম্বর স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হল। বুধবার ওই দুটি প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বিষ্ণুপুর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ছিলেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিআরএম নবীন কুমার সহ অন্যান্য আধিকারিকরা। পর্যটনকেন্দ্র বিষ্ণুপুরে আসার জন্য অধিকাংশ মানুষ […]





