এই মুহূর্তে জেলা

করোনা সচেতনতার মাধ্যমে নববর্ষ পালন করলেন বিধায়ক।

নিজস্ব সংবাদদাতা,১৪ এপ্রিল:- করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত সারা পৃথিবীর মানুষ।এই মারণ ভাইরাসের মোকাবিলায় দেশজুড়ে চলছে লক ডাউন।বাংলার নববর্ষের দিনে এমন কঠিন পরিস্থিতি মানুষের কাছে এই প্রথম।মঙ্গলবার বাংলা নববর্ষের দিনটা এই বছর একটু অন্যভাবে পালন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।এদিন কোন্নগরে বিধায়ক সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দিয়ে ও গানের মাধ্যমে করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতার প্রচার করে […]

এই মুহূর্তে জেলা

অনলাইনে ক্লাস।

  হাওড়া,১৪ এপ্রিল:- বেলুড়ের লালবাবা কলেজ, তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন স্কুলের পর এবার হাওড়ার বিজয়কৃষ্ণ গালর্স কলেজেও শুরু করা হয়েছে অনলাইন পড়াশোনা। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ লকডাউন শুরু হতেই ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি নোটিশ দেয়। সেখানেই অনলাইনে পড়াশোনা শুরু হবার বিষয়ে ছাত্রীদের জানিয়ে দেওয়া হয়। এরপর স্কাইপি, জুম লিঙ্ক, গুগল প্লাস ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বর্ষের […]

এই মুহূর্তে জেলা

পথ কুকুর, বিড়ালদের খাওয়ানোর ব্যবস্থা করল পুলিশ।

  হাওড়া,১৪ এপ্রিল:- লকডাউন পরিস্থিতিতে মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা। এবার বর্তমান পরিস্থিতিতে প্রায় অনাহারে থাকা রাস্তার কুকুর, বিড়ালদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁরা। এ বিষয়ে পুলিশের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় পথ কুকুর ও বিড়ালদের খাওয়ানোর উদ্যোগ নেওয়া […]

এই মুহূর্তে জেলা

সুসময়ে কোপ করোনার , নববর্ষে রুটিরুজির আর্তনাদ পুরোহিতকুলের।

  নিজস্ব সংবাদদাতা,১৪ এপ্রিল:- বড্ড কঠিন সময় যাচ্ছে এখন, লকডাউনের ফলে রোজগার সেই কবেই বন্ধ হয়েছে , এতদিন বাড়িতে যে টুকু চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল তা এখন প্রায় শেষ পর্যায়ে , তাই সামনের দিনগুলোতে কি ভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত সবাই,তাই এবার সরকারী সাহায্য চেয়ে আবেদন করলো পুরোহিতেরা।শ্রীরামপুর পৌরোহিত্য কল্যাণ সমিতির […]

এই মুহূর্তে জেলা

মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও কিছু অবিবেচক মানুষের এখনো টনক নড়েনি।

চিরঞ্জিত ঘোষ,১৩ এপ্রিল:- করোনার ভয়াবহতা থেকে এবং এই মরণব্যাধী করোনার থাবা থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে গতকাল রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে যারা রাস্তায় বেরোবে প্রত্যেককে মাক্স পরতে হবে এবং যে সমস্ত দোকানদার জরুরি সেবার জন্য যাদের দোকান খুলতে হচ্ছে সেই সমস্ত দোকানদারদের অবশ্যই মাস্ক পরে দোকানদারি করতে […]

এই মুহূর্তে জেলা

নববর্ষের নতুন জামা ফিরিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান ৯ বছরের ত্রিজিতার।

  সুদীপ দাস,১৩ এপ্রিল:- বয়স মাত্র নয় বছর। কিন্তু পারিবারিক পরিবেশ যে শিশুমনে প্রভাব ফেলে তার জ্বলন্ত উদাহরণ চুঁচুড়া রথতলা, বাবুগঞ্জের বিনোদিনী বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ত্রিজিতা সিংহ। প্রতিবছরই নববর্ষে দুটি জামা পাওনা হয় ত্রিজিতার, মা ও বাবার কাছ থেকে। কিন্তু এবার যে লকডাউন। তাই এবার আদরের সেই ছোট্ট মেয়েটা নতুন জামা পরবে কি […]

এই মুহূর্তে জেলা

হাওড়া জেলা হাসপাতালে স্যানিটাইজেশনের কাজ শুরু হল।

  হাওড়া,১৩ এপ্রিল:- হাওড়া জেলা হাসপাতালকে আজ থেকে স্যানিটাইজ করা হচ্ছে। দমকলের কর্মীরা সেই কাজ করছেন। ইতিমধ্যেই এই সরকারি হাসপাতালের সুপার ও এক চিকিৎসক করোনা পজিটিভ হয়ে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হাসপাতালে এক করোনা রোগিণীর মৃত্যুও হয়েছে। এর জেরে হাওড়া জেলা হাসপাতালের অনেক চিকিৎসক, নার্স, স্টাফকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এই মুহুর্তে […]

এই মুহূর্তে জেলা

এলাকার দুস্থ মানুষদের পাশে শেওড়াফুলির বিবেকপল্লী অভিযান সংঘ।

হুগলি,১৩ এপ্রিল:- করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সারা বিশ্ব আজ ঐক্যবদ্ধ। বিপন্ন মানব সমাজের পাশে সবাই দাঁড়াচ্ছেন । বিশেষ করে এই সংকটের দিনে দিন আনি দিন খাই রোজকার উপায় দিন চালান যেসব মানুষ আছেন তারা আজ মহা সঙ্কটের মধ্য দিন গুজরান করছেন। তাই এসব মানুষদের পাশে রাজ্য সরকার যেমন সাহায্য করছে তার সঙ্গে […]

এই মুহূর্তে জেলা

পুরসভার উদ্যোগে লকডাউনে গৃহবন্দী মানুষকে সহায়তা প্রদান।

  হাওড়া,১৩ এপ্রিল:- টোল ফ্রি নম্বরে শুধুমাত্র করতে হবে একটি ফোন। আর তারপরেই প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে যাবে এলাকাবাসীর হাতে। লকডাউন পরিস্থিতিতে ঘরবন্দী মানুষের পাশে দাঁড়াতে এমনই উদ্যোগ নিয়েছে হাওড়া পুরসভা। করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ আরও বৃদ্ধি করেছে প্রশাসন। এই সময়ের মধ্যে রাস্তায় যেতে সাধারণ মানুষ রাস্তায় না বেরোয় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ […]

এই মুহূর্তে জেলা

করোনা মিলতেই কোন্নগরে কড়া পদক্ষেপ নিলো প্রশাসন।

হুগলি,১৩ এপ্রিল:- কোন্নগরের একাংশ মানুষের অভিযোগ ছিল কোন্নগরে সেভাবে লক ডাউন মানা হচ্ছে না।বহু মানুষ ভিড় জমাচ্ছে স্টেশন চত্বরে।এই খবর প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন।স্টেশন চত্বর ফাঁকা করতে ও লক ডাউন সফল করতে সোমবার রাস্তায় নাবে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ও কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব ও নবগ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। অস্থায়ী বাজার সরিয়ে দেওয়া […]