হুগলি,১৩ এপ্রিল:- করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সারা বিশ্ব আজ ঐক্যবদ্ধ। বিপন্ন মানব সমাজের পাশে সবাই দাঁড়াচ্ছেন । বিশেষ করে এই সংকটের দিনে দিন আনি দিন খাই রোজকার উপায় দিন চালান যেসব মানুষ আছেন তারা আজ মহা সঙ্কটের মধ্য দিন গুজরান করছেন। তাই এসব মানুষদের পাশে রাজ্য সরকার যেমন সাহায্য করছে তার সঙ্গে সঙ্গে বহু ব্যক্তি এবং সংগঠন এগিয়ে এসেছেন । তেমনি আজ শেওড়াফুলির বিবেকপল্লী এলাকার দুস্থ মানুষদের মধ্য খাদ্য বস্ত্র বিতরণ স্থানীয় অভিযান সংঘ। সংগঠনের সম্পাদক অভিজিৎ ঘোষ জানালেন আমরা সারা বছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকি । যখন এই মরণব্যাধি এলো সেই সময় প্রথম দিকে আমরা আমাদের সাধ্যমত এলাকার কিছু মানুষকে খাদ্যবস্তু দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে ছিলাম। আজ আবার আরো কিছু মানুষের হাতে চাল-ডাল তেল নুন সহ অন্যান্য বস্তু তুলে দিলাম। আমরা মনে করি যে বিপদের দিনে মানুষ মানুষের পাশে থাকবে এইটাই বড় শিক্ষা ।এছাড়াও আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দশ হাজার এক টাকা সংগঠনের পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছি। আমরা আবেদন করছি সাধারণ মানুষের কাছে আপনারাও এগিয়ে আসুন মুক্তহস্তে যার যা ক্ষমতা তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করুন যাতে আমরা সকলেই এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে পারি।তবেই মরণব্যাধী করোনা আমাদের পৃথিবী থেকে বিদায় নেবে।
Related Articles
উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা।
হাওড়া , ১৭ জুন:- উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা। পাইপ সারিয়ে জল সরবারাহ করতে আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর হাওড়ার নির্জলা ওয়ার্ডগুলিতে পুরসভা জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দেবে। গত সপ্তাহ থেকেই উত্তর হাওড়ার সালকিয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, প্রভৃতি এলাকায় জল সরবারাহ ব্যাহত হচ্ছে। উত্তর হাওড়ায় নস্করপাড়ার আন্ডার গ্রাউন্ড […]
নবান্ন সভাঘর থেকে মোট দশটি জেলার ৬৯ টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী
কলকাতা , ১৪ অক্টোবর:- করোনা সংক্রমণ এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ থেকে এই প্রথম ভার্চুয়াল পদ্ধতিতে পুজোর উদ্বোধন শুরু করেছেন। নবান্ন সভাঘর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়া মিলিয়ে মোট দশটি জেলার ৬৯ টি সর্বজনীন পুজোর উদ্বোধন করেন তিনি। পুজোর সময় সবাইকে আবশ্যিক ভাবে মাস্ক পড়ার পাশাপাশি […]
লোন দেওয়ার নামে প্রতারণা চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৯ ডিসেম্বর:- লোন দেওয়ার নাম করে প্রতারণা। ঘটনায় প্রতারিত একই এলাকার জনা পঞ্চাশেক মহিলা। আজ সকলে দলবদ্ধভাবে এসে থানায় অভিযোগ দায়ের করলেন। ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর-সুকান্তনগর এলাকার। স্থানীয় সূত্রে খবর দিন সাতেক আগে ওই এলাকায় তিন মহিলা ও এক পুরুষের উদয় হয়। চারজনের এই দল একটি বেসরকারি ফাইন্যান্স সংস্থার হয়ে কাজ করে […]







