এই মুহূর্তে জেলা

রেলের লোক এলে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান বিধায়কের।

সুদীপ দাস , ৬ নভেম্বর:- রেলের লোক এলে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান বিধায়কের। প্রসঙ্গত ব্যান্ডেল স্টেশন সংলগ্ন ক্যান্টিন বাজার, পীরতলা, সাহেববাগান, সাহেবপাড়া প্রভৃতি এলাকায় স্বাধীনতার পর থেকেই বসবাস করছে কয়েকশো পরিবার। সেইসমস্ত পাশাপাশি ক্যান্টিন বাজারে দোকানপাট করেও রুজি-রুটির সন্ধান করেছে অনেকে। সম্প্রতি সেইসমস্ত অবৈধ দোকানপাট ও বাসস্থান উচ্ছেদের লক্ষে রেল একাধিকবার নোটিশ ঝুলিয়েছে। সেই খবর […]

এই মুহূর্তে জেলা

সিপিএম নেতার বেদম প্রহারে মাথা ফাটল পোস্ট অফিসের কর্মীর।

সুদীপ দাস , ৬ নভেম্বর:- পোস্ট অফিসের কর্মীকে বেদম প্রহার সিপিএম নেতা ও স্থানীয় মানুষের। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো ব্যান্ডেল পোস্ট অফিসের কর্মী দেবাশীষ গাঙ্গুলিকে। তার দোষ, ওই নেতার কাজ তড়িঘড়ি করে না দেওয়া। ওই নেতার বিরুদ্ধে পোস্ট অফিসের কর্মীরা অভিযোগ দায়ের করলো চুঁচুড়া থানায়। গতকাল ব্যান্ডেল পোস্ট অফিসে, স্থানীয় সিপিএম নেতা অমিত ঘোষ […]

এই মুহূর্তে জেলা

২ মাসের বকেয়া বেতন না পেয়ে থালা হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি জলপথ পরিবহন কর্মচারীদের।

হাওড়া , ৬ নভেম্বর:- সরকারি তরফে প্রায় দু’কোটি টাকার আর্থিক সহায়তা মিলেছে। কিন্তু এরপরেও পুজো কেটে গেলেও এখনও ২ মাসের বকেয়া বেতন, বোনাসের সমস্যা মেটেনি হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মচারীদের। অগত্যা শুক্রবার সকালে থালা হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করে প্রতিবাদে নামলেন এখানকার কিছু সংখ্যক কর্মী। জানা গেছে, কর্মীদের সমস্যা মেটাতে তাদের পাশে দাঁড়িয়ে প্রায় […]

এই মুহূর্তে জেলা

দেশের মানুষের মঙ্গলকামনায় দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ।

উঃ২৪পরগনা , ৬ নভেম্বর:- ২০২১ সালে বাংলা দখলের লক্ষে বাংলা সফরে এসেছেন অমিত শাহ। গতকাল বাঁকুড়ার পর শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েই অমিত শাহ তাঁর দ্বিতীয় দিনের রাজ্য সফর শুরু করলেন। এদিনও ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন সকাল ১০টা নাগাদ তিনি নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেন। পৌনে এগারোটা নাগাদ অমিত শাহর […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র চেহারা নিল দিনহাটার শালমারা বাজার

কোচবিহার, ৬ নভেম্বর:- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র চেহারা নিল দিনহাটা ২ নম্বর ব্লকের শালমারা বাজার। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে রীতিমতো বোমা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে। বেশ কয়েকটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় বেশ কয়েকটি মোটরবাইক। প্রকাশ্যে তৃণমূল কর্মী সমর্থকদের একপক্ষকে বোমা ছুড়তেও দেখা যায় বলে অভিযোগ। এছাড়াও উভয়পক্ষের […]

এই মুহূর্তে জেলা

উপন্যাস , গল্প লেখার পাশাপাশি একই দক্ষতায় আইন শৃঙ্খলা সামলাচ্ছে পুলিশ কমিশনার হুমায়ুন কবির

হুগলি , ৬ নভেম্বর:- ছোট গল্প,উপন্যাস, সিনেমার স্ক্রিপ্ট লেখা,সিনেমা পরিচালনার সাথে সাথে কড়া হাতে হুগলি জেলার আইন শৃঙ্খলা সামলাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ডক্টর হুমায়ুন কবির। এক কথায় বলা যায় পুলিশ কমিশনার হুগলি জেলার দুষ্কৃতী দৌরাত্ম সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন কমিশনারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে।অনেক প্রতিভার অধিকারী চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির। […]

এই মুহূর্তে জেলা

চন্দননগরে নেই মন্ডপের কোনো কারুকার্য ,বাতিল আলোর ঝলকানি , ঐতিহ্যের প্রতিমাই পূজিত হবে মণ্ডপে মণ্ডপে।

সুদীপ দাস , ৬ নভেম্বর:- করোনার কোপ চন্দননগরের আলোক শিল্পে পড়েছিল অনেক আগেই, একের পর এক পুজো বাতিল অথবা ছোট হতে হতে, আলোক শিল্পের চাহিদা তলানিতে এসে ঠেকছিল। তবে চন্দননগরের আলোকশিল্পীরা, সারা বছর অপেক্ষা করে থাকেন, যে পুজোটিকে কেন্দ্র করে, তা হলো এখানকারই জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোতেই তারা তাদের শ্রেষ্ট আলোর কারসাজি তুলে ধরে […]

এই মুহূর্তে জেলা

বাঁকুড়ায় আমার গোছানো সংগঠনের ভয়ে দিল্লি থেকে অমিত শাহ কে ছুটে আসতে হলো সামাল দিতে – কল্যাণ।

সুদীপ দাস , ৫ নভেম্বর:- নবান্নে মুখ্যমন্ত্রীর গদিতে নরেন্দ্র মোদির জুতো রেখে গুদির তলায় ভরতের মতো কেউ বসে পশ্চিমবঙ্গ চালাবে নাকি? চুঁচুড়া জনসভায় কটাক্ষ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরই রাজ্য নেতৃত্ব কলকাতায় তড়িঘড়ি মিটিং ডেকে কোর কমিটি গঠন করে দেয়। সেই কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ হুগলি জেলার সদর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার কলেজে পড়ুয়াদের বিক্ষোভ।

হাওড়া , ৫ নভেম্বর:- অবিলম্বে রেজাল্ট হাতে তুলে দেওয়ার দাবিতে এবং প্রাপ্য নম্বর দেওয়া সহ বিনা খরচে খাতা রিভিউ করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন হাওড়ার নরসিংহ দত্ত কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়ারা। তাঁদের দাবি এখনই রেজাল্ট না হাতে পেলে কিভাবে পরবর্তীতে তারা ভর্তি হবেন ? এই নিয়ে পড়ুয়াদের বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। এদিন তৃতীয় […]

এই মুহূর্তে জেলা

সোনার বাংলা গড়ার ডাক বিজেপির , বাঁকুড়ায় এসে বললেন অমিত শাহ।

বাঁকুড়া , ৫ নভেম্বর:- বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ বাঁকুড়া পৌঁছে যান অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাঁকুড়া পৌঁছান তিনি। পৌঁছেই ৬০ এ জাতীয় সড়কে বাঁকুড়া শহর লাগোয়া পুয়াবাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করবেন স্বরাষ্ট্র মন্ত্রী। এরপর তিনি সোজা চলে যাবেন বাঁকুড়ার রবীন্দ্রভবনে। সেখানে দলীয় নেতা কর্মীদের সঙ্গে একপ্রস্থ বৈঠক। দুপুরে রবীন্দ্রভবন থেকে চলে যাবেন […]