হুগলি, ৬ সেপ্টেম্বর:- হুগলি গ্রামীন পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সচেতনতা মূলক অনুষ্ঠান ” উপলব্ধি “। সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও প্রয়োগ এর লক্ষ্য নিয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির। অনুষ্ঠানে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায়, ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সহ পুলিশ আধিকারিকরা। অতিরিক্ত […]
জেলা
সাতসকালে হাওড়ায় ইডি’র তল্লাশি।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- সাতসকালে হাওড়ায় অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ সাঁকরাইলের বিপ্লব সিংহের বাড়িতে আসেন ইডি আধিকারিকরা। বিপ্লব সিংহ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। হাওড়ায় বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলছে ইডির তল্লাশি। কৌশিক কোলে বিপ্লব সিংহের অ্যাকাউন্টের হিসাব রাখতেন। বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তল্লাশি চলছে। শুক্রবার […]
শিক্ষক দিবসে শিক্ষকদের সম্মাননা রিষড়া থানার।
তরুণ মুখোপাধ্যায়, ৫ সেপ্টেম্বর:- দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ৫ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। বৃহস্পতিবার তার পূর্ণ জন্মদিবস উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকারের নেতৃত্বে থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন স্কুলে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের হাতে ফুল মিষ্টি সহ অন্যান্য উপহার সামগ্রী […]
শিক্ষক দিবসে আরজি করের বিচার চেয়ে সিঙ্গুরের পথে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- হাতে জাতীয় পতাকা নিয়ে শিক্ষক দিবসের দিন সিঙ্গুরের রাজপথে সিঙ্গুর ব্লকের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিরা। আট থেকে আশি সকলেই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদী মিছিল। এদিন বিকালে মিছিল সিঙ্গুর কল্পনা সিনেমা হল থেকে বের হয়ে সিঙ্গুর থানা মোড় ঘুরে সিঙ্গুর স্কুল মোড়ে এসে শেষ হয়। মিছিলের শেষে ছাত্র ছাত্রীরা […]
অবৈধ ও লাইসেন্সবিহীন আধার সেন্টার চালানোর অভিযোগে হাওড়ায় গ্রেপ্তার ৪।
হাওড়া, ৫ সেপ্টেম্বর:- অবৈধ এবং লাইসেন্সবিহীন আধার সেন্টার চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। ডোমজুড়ের বিডিও অফিসের কাছেই দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল ওই আধার সেন্টার। স্থানীয় মানুষ খবর পেয়ে পুলিশকে জানায়। পুলিশ বাড়ির মালিক সহ ৪ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ছোট্টু ভট্টাচার্য (৩০), সৌমেন্দ্রনাথ কর (২৯), […]
রাজ্যজুড়ে আবারও রাত দখলের ডাক, হাওড়া-হুগলিতে হাতে হাত রেখে স্লোগান।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- রাজ্যজুড়ে আবারো রাত দখলের ডাক দিয়েছে নাগরিক সমাজ থেকে শুরু করে সমাজের সবস্তরের মানুষেরা। হাতে মোমবাতি বুকে কালো ব্যাচ লাগিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে ছবি একে প্রতিবাদ। হুগলি চিকিৎসকদের ডাকে বৈদ্যবাটি থেকে শ্রীরামপুর বটতলা অব্দি দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তা মানব বন্ধন শৃংখললে আবদ্ধ হলেন হাজার হাজার […]
ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আরামবাগ আদালতে।
হুগলি, ৩ সেপ্টেম্বর:- রাজমিস্ত্রী র কাজের সুযোগ নিয়ে নাবালিকাকে বার বার ধর্ষন ও তার জেরে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ঐতিহাসিক রায় দিল আরামবাগ মহকুমা আদালত। জানা গেছে গত ২০২১ সালের নভেম্বর মাসে আরামবাগের রামনগর গ্রামের বাসিন্দা অন্তঃসত্ত্বা ওই নাবালিকার অভিযোগের ভিত্তিতে গোঘাট থানা এলাকার সুন্দরপুর থেকে সানাউল্লা খা নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল আরামবাগ পুলিশ। পুলিশসুত্রে […]
শেওড়াফুলি স্টেশনে থালা হাতে বিক্ষোভ হকারদের।
হুগলি, ৩ সেপ্টেম্বর:- একদিকে যখন আরজিকর কাণ্ড নিয়ে মিছিল দেখছে গোটা দেশ সেই সময় হুগলির শেওড়াফুলি স্টেশনে খালা হাতে বিক্ষোভ করছেন হকাররা। মুখে তাদের একটাই স্লোগান ‘হয় ভাত দিন নয় কাজ দিন।’ মঙ্গলবার সকালে এমনই দৃশ্য দেখা গেল শেওড়াফুলি স্টেশন চত্বরে। একেবারে রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান হকাররা। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে […]
কম ভাড়ায় তৃণমূলের কর্মসূচিতে না যাওয়ার জের, বন্ধ চুঁচুড়া তারকেশ্বর রুটের বাস।
হুগলি, ২ সেপ্টেম্বর:- কম টাকায় তৃণমূলের কর্মসূচিতে না যাওয়ার জের, বাস মালিক ও কর্মীদের হুমকি তারকেশ্বরের বিধায়কের। বন্ধ চুঁচড়া-তারকেশ্বর ১৭ নম্বর রুটের বাস। আজকের মধ্যে সমাধান না হলে আগামীকাল থেকে জেলায় বাস বনধের প্রস্তুতি শুরু। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, গত ৩১ তারিখ ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ মিছিল উপলক্ষে চুঁচুড়া-তারকেশ্বর ১৭ নম্বর রুটের ৩০ টি বাসকে ১৩০০ […]
বিজেপির DM অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা হাওড়াতেও।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আজ ২রা সেপ্টেম্বর সোমবার রাজ্যজুড়ে DM অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। হাওড়াতেও জেলাশাসক ভবন ঘেরাওয়ের ডাক দেয় হাওড়া জেলা সদর বিজেপি ও গ্রামীণ জেলা বিজেপি। এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেডের উপর উঠে পড়েন বিক্ষোভকারীরা। স্লোগান দিতে থাকেন তারা। […]











