এই মুহূর্তে জেলা

টুসুতে মন্দা , সুদিনের আশায় এখনো হাটে হাটে টুসু বেচে চলেছেন শিল্পীরা।

পশ্চিম মেদিনীপুর , ১২ জানুয়ারি:- হাতে গোনা আর দুটি দিন। তার পরই জঙ্গলমহলের সবচেয়ে বড়ো উৎসব টুসু পরব৷ আর টুসু মানেই জঙ্গল মহলের বিভিন্ন হাট থেকে টুসু কিনে মাথায় করে বাড়ি ফিরে আসার সেই চিত্র দেখা যায়নি এখনো৷ স্বভাবতই এই টুসুর বাজার না জমায় হতাশ টুসু শিল্পীরা, ।আধুনিক সভ্যতার আলো যত এসে আমাদের সমাজ কে […]

এই মুহূর্তে জেলা

বিলুপ্তপ্রায় লক্ষ্মীপেঁচা উদ্ধার হাওড়ায়।

হাওড়া , ১২ জানুয়ারি:- বিলুপ্তপ্রায় একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার হল হাওড়ার লিলুয়ার জগদীশপুর এলাকা থেকে। সোমবার পেঁচাটি উদ্ধার হয়। এরপর পুলিশের উপস্থিতিতে পেঁচাটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে। এর কিছুদিন আগে জগদীশপুর এলাকা থেকেই উদ্ধার হয়েছিল একটি ভাম। সোমবার উদ্ধার হওয়া লক্ষ্মী পেঁচাটি উদ্ধার করে প্রথমে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় মাকালতলা এলাকার মানুষ। পরে […]

এই মুহূর্তে জেলা

এয়ার এম্বুলেন্স ও গ্রীন করিডোরের মাধ্যমে গঙ্গা-সাগর থেকে অসুস্থ রোগীকে পাঠানো হল হসপিটালে।

হাওড়া , ১২ জানুয়ারি:- সাগর মেলায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন 55 বছর বয়সের মুকুল গিরি। তিনি গঙ্গাসাগর এলাকার বাসিন্দা। সকালে বুকে ব্যথা নিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রশাসনের উদ্যোগে সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় হাওড়া ডুমুরজেলা হেলিপ্যাডে। সেখান থেকে আম্বুলেন্সে করে গ্রিন করিডোরের মাধ্যমে চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে। […]

এই মুহূর্তে জেলা

স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে পদযাত্রা হুগলিতে।

হুগলি , ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হলো। এদিন সকালের এই পদযাত্রা শুতু হয় হুগলি মোড় থেকে। ব্যান্ড সহযোগে পদযাত্রা চুঁচুড়া পিপুলপাতির মোড়ে পৌঁছে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তিকে দুধ দিয়ে অভিষেক করা হয়। এরপর মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় স্বামীজিকে। তারপর পদযাত্রা চুঁচুড়া ঘড়ির মোড়ে গিয়ে সমাপ্ত […]

এই মুহূর্তে জেলা

গোঘাটে দলীয় কর্মসূচিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী।

হুগলি , ১২ জানুয়ারি:- হুগলি জেলার গোঘাটে এদিন বিজেপি দলের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আসেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। এদিন গোঘাটের বকুলতলা এলাকায় প্রথমে সাংবাদিক সম্মেলন করেন কেশব প্রসাদ মৌর্য। এরপর বিজেপি নেতা কর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গৃহসম্পর্ক অভিযান ও ধান সংগ্রহ অভিযান করেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। শেষে […]

এই মুহূর্তে জেলা

স্বামীজির জন্মদিনে শোভাযাত্রা রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের উদ্যোগে

হাওড়া , ১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে রাজ্যজুড়ে। এ উপলক্ষে আজ ১২ ই জানুয়ারি শ্রীমা সারদার ইচ্ছায় গড়ে ওঠা কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের উদ্যোগে এক শোভাযাত্রা বের করা হয়। হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বলরাম বসু ঘাটের পাশ দিয়ে আশুতোষ মুখার্জী রোড হয়ে পুনরায় […]

এই মুহূর্তে জেলা

বেলুড় সারদাপীঠে চলছে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান।

হাওড়া , ১২ জানুয়ারি:- কোভিড অতিমারির কারণে বেলুড় মঠে ভক্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। আজ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মদিন ও ৩৭তম জাতীয় যুব দিবস। এই উৎসবেও এবার বেলুড় মঠ প্রাঙ্গনে ভক্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রেখেছেন মঠ কর্তৃপক্ষ। আজ যুব দিবসের অনুষ্ঠানে মঠ প্রাঙ্গনে প্রভাতফেরি ও অন্যান্য সব অঅনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। ৩৭তম […]

এই মুহূর্তে জেলা

দুয়ারে সরকার ক্যাম্পে কন্যাশ্রী না পাওয়ায় বিক্ষোভ ছাত্রীদের।

হুগলি , ১১ জানুয়ারি:- দুয়ারে সরকার ক্যাম্পে কন্যাশ্রী না পাওয়ায় বিক্ষোভ ছাত্রীদের। হরিপালের নালিকুল কিঙ্করবাটি কৃষি উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্প হয় সোমবার। সেই ক্যাম্পে গিয়ে পোস্টার হাতে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা ।তাদের অভিযোগ ২০১৯ সালের এপ্রিল মাসে কন্যাশ্রীর জন্য আবেদন করেছিলো তারা। বিক্ষোভকারী ছাত্রী মাম্পি মাল বলেন, যখন উচ্চমাধ্যমিক পড়ি তখন কন্যাশ্রীর জন্য আবেদন […]

এই মুহূর্তে জেলা

কানাইপুরে ইডির ম্যারাথন তদন্ত , উদ্ধার গোপন নথি।

হুগলি , ১১ জানুয়ারি:- কয়লা পাচার কাণ্ডে কানাইপুর শাস্ত্রীনগর এলাকায় প্রায় দশ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করার পর ইডির অফিসাররা বেরিয়ে গেলেন অমিত সিং ও নিরজ সিংয়ের বাড়ি থেকে।এদিন সকাল থেকে প্রায় দশ ঘন্টা ধরে অমিত সিং ও নিরজ সিংয়ের বাড়ির পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের পর বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে নিয়ে গেছে বলে জানতে পারা যাচ্ছে। […]

এই মুহূর্তে জেলা

সিপিএমের হার্মাদরা এখন বিজেপির জল্লাদ হয়েছে – ছত্রধর মাহাতো।

পশ্চিম মেদিনীপুর , ১১ জানুয়ারি:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দেবগ্রাম অঞ্চলের ছাতনি গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মীসভার আয়োজন করা হয়। ওই কর্মী সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলাপরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ আরো অনেকে। তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন ২০০৯ – […]