প্রদীপ বসু, ৮ নভেম্বর:- মুখ্যমন্ত্রীর নির্দেশে, সাংসদ কল্যাণ ব্যানার্জির উদ্যোগে পৌরপ্রধান সুরেশ মিশ্রর সহযোগিতায় বন্ধ হওয়া জগদ্ধাত্রী পুজো আবার চালু হয়েছিল ২০১৪ সালে। সেই পুজো ধারাবাহিক ভাবে চলে আসছে। পৌর প্রধানের পাশাপাশি এই পুজোর দায়িত্ব নিয়েছে তৃণমূলের মহিলা সমিতি। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মিশ্র তার টিম নিয়ে পুজোর নিয়ম কানুন পালন করছে। পুরোহিতের মন্ত্র, […]
জেলা
অস্ত্র রাজ্য সরকারের প্রকল্প,মাদারি হাটে ভোট প্রচারে দলের ভরসা জহরলাল।
মাদারিহাট, ৮ নভেম্বর:- আগামী ১৩ ই নভেম্বর ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অত্যন্ত নজর কারা কেন্দ্র আলিপুরদুয়ার জেলার মাদারিহাট। এই কেন্দ্রের বিধায়ক মনোজ টিগ্গা।লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন। বিজেপির দখলে থাকা এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে ঘাসফুল ফোটাতে মরিয়া শাসকদল। ২০১১ সালে রাজ্যে পালাবদল হলেও এই মাদারিহাটে ঘাসফুল ফোটানো […]
আলোর শহর চন্দননগর ।
প্রদীপ বসু , ৮ নভেম্বর:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর শহর বরাবরই তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। বিশেষ করে জগদ্ধাত্রী পূজার সময় এই শহরের আলোকসজ্জার এক অসাধারণ নান্দনিক রূপ দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। চন্দননগর ও তার পার্শ্ববর্তী এলাকা যেমন মানকুন্ডু, ভদ্রেশ্বর, সহ সমগ্র অঞ্চল আলোর অপূর্ব কারুকার্যে সজ্জিত হয়। পূজার এই সময়ে […]
সিসি ক্যামেরায় মুরে ফেলা হয়েছে চন্দননগর, তিনটে কন্ট্রোল রুম থেকে চলবে নজরদারী।
হুগলি, ৬ নভেম্বর:- বেলুন, পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল জগদ্ধাত্রী পুজোর গাইড ম্যাপের। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, ডিজিপি রাজীব কুমার, পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, মেয়র রাম চক্রবর্তী প্রমুখ। একইসঙ্গে শিশুদের জন্যে ব্যাচ এবং ভলান্টিয়ার ব্যাচেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি এদিন অনুষ্ঠান […]
হাওড়া থেকে বাঁকুড়া কম সময়ে পৌঁছাবেন যাত্রীরা! সাংবাদিক বৈঠক করে জানালেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার।
হাওড়া, ৬ নভেম্বর:- আগামী ১৪ থেকে ১৭ই নভেম্বর মশাগ্রাম স্টেশনে নন ইন্টারলকিং সিগন্যাল সিস্টেমের কাজ হবে। এরফলে হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম সরাসরি ট্রেন চালানো সম্ভব হবে। এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে ১১৮ কিলোমিটারে দাঁড়াবে। এতে যাত্রীরা কম সময়ে সেখানে পৌঁছে যেতে পারবেন। এর পাশাপাশি আদ্রা থেকে […]
৫০ ফুট উচ্চতার কাটআউট বানিয়ে, কেক কেটে বিরাট কোহলির জন্মদিন পালিত হাওড়ায়।
হাওড়া, ৫ নভেম্বর:- প্রায় ৫০ ফুট উচ্চতার কাটআউট বানিয়ে তাতে মালা পরিয়ে দুধ দিয়ে অভিষিক্ত করে বিরাট কোহলির ৩৬তম জন্মদিন পালন করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরাট ভক্তরা। মঙ্গলবার হাওড়ার সাঁত্রাগাছি নতুন বাসস্ট্যান্ডে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা। সংগঠনের সদস্যদের দাবি, গোটা ভারতবর্ষে কোথাও এভাবে ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলির জন্মদিন পালন হয়নি। […]
ছেলে যেন পাশ করে যায়, জগদ্ধাত্রী ঠাকুরের কাছে প্রার্থনা রচনা বন্দ্যোপাধ্যায়ের।
হুগলি, ৫ নভেম্বর:- ভোট প্রচারে চন্দননগর এলেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মন্ডপে এসে কোনদিনও দেখা হয়নি। তাই এবারে ইচ্ছা আছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার। তবে পুজোর কটা দিন চন্দননগর থাকতে পারবেন না। দিদি নম্বর ওয়ানের শুটিং এর জন্য। হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ায় কালী পুজোর উদ্বোধনে […]
১৫৫ তম জন্ম দিবস পালন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের।
উঃ২৪পরগনা, ৫ নভেম্বর:- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ আমাদের আদর্শ। বইয়ের পাতায় নিশ্চয়ই পাওয়া যাবে। আগামী প্রজন্মকে বেশি করে জানতে হবে সেইসব স্মরণীয় বরনীয় মনীষিদের। তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করা হল। অতীতটাকে কেউ কখনো ভুলে না যাই। এটাই তো সম্পদ। মঙ্গলবার সকালে নিউ বারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডে দেশবন্ধু উদ্যানে আইনজীবী স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৫ তম […]
ছট পুজো উপলক্ষে হাওড়ায় একাধিক গঙ্গার ঘাট পরিদর্শন মন্ত্রীর।
হাওড়া, ৫ নভেম্বর:- ছট পুজো উপলক্ষে হাওড়ায় একাধিক গঙ্গার ঘাট পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মঙ্গলবার দুপুরে তিনি হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট সহ একাধিক ঘাট পরিদর্শন করেন। তিনি বলেন, ছট পুজো জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু তারা তা করেনি। এ রাজ্যে মুখ্যমন্ত্রী ছুটি ঘোষণা করেছেন। জাতি-ধর্ম নির্বিশেষে এ […]
শান্তিপুরে ভাগীরথী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা স্থগিত, আগামী ৯ই নভেম্বর নতুন তারিখ নির্ধারণ।
নদীয়া, ৪ নভেম্বর:- ভাগীরথী নদীতে জলস্তর বৃদ্ধির কারণে শান্তিপুরের প্রখ্যাত নৌকা বাইচ প্রতিযোগিতা আজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রতিযোগিতাটি আজকের পরিবর্তে আগামী ৯ই নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রতিযোগিতাটি বাতিলের পরেও আজ এলাকার মৎস্যজীবীরা নিজেদের নৌকা নিয়ে নদীতে প্রশিক্ষণ চালিয়ে যান। প্রাকৃতিকভাবে জলস্তর বৃদ্ধি পেলেও, মৎস্যজীবীরা […]











