এই মুহূর্তে জেলা

হুগলিতে ১৪ টি ব্লক ক্ষতিগ্রস্ত , ৭৮৩২৭ মানুষ জলবন্দি , কয়েক লক্ষ টাকার কৃষিজমির ফসল নষ্ট।

মহেশ্বর চক্রবর্তী, ৩ আগস্ট:- ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় সারা হুগলি জেলায় কয়েক লক্ষ টাকা কৃষিজমির ফসল, মাছ ও কয়েক লক্ষ টাকার মাটির বাড়ি নষ্ট হয়ে গেছে। হুগলি জেলা প্রশাসন সুত্রে জানা গিয়েছে ( ০১/০৮/২১ ও ০২/০৮/২১) বন্যার জলে প্রায় ৩৪৩৪৭ হেক্টোর কৃষিজ ফসল নষ্ট হয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ৪৪২৬৬ লক্ষ টাকা। বন্যার জলে […]

এই মুহূর্তে জেলা

সিভিক, ট্রাফিক হোমগার্ডে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ তরুনীর বিরুদ্ধে।

সুদীপ দাস , ৩ আগস্ট:- সিভিক, ট্রাফিক হোমগার্ডে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগ তরুনীর বিরুদ্ধে। প্রতারিতরা একজোট হয়ে চুঁচুড়া থানায় এসে অভিযোগ দায়ের করলেন। অভিযুক্ত তরুনীর নাম মৃন্ময়ী মন্ডল (২৫) ওরফে তোতা। বাড়ি চুঁচুড়ার পার্বতী রায় লেনে। গত বছর পুজোর সময় তোতা অস্থায়ী সিভিক কর্মী হিসাবে চুঁচুড়া থানার হয়ে কাজ করে। […]

এই মুহূর্তে জেলা

রাখে হরি মারে কে , মৃত্যু মুখ থেকে জীবন উপহার আরামবাগে , ত্রাতা এন,ডি,আর,এফ।

মহেশ্বর চক্রবর্তী, ৩ আগস্ট:- রাখে হরি তো মারে কে। প্রাকৃতিক দুর্যোগ ও জলাধার থেকে ছাড়া জলে ভয়ংকর বন্যায় জলবন্দি হয়ে পড়েছে বাড়ি। চারিদিকে শুধু জল আর জল। এই রখম এক পরিস্থিতিতে গর্ভবতী মহিলার হঠাৎ প্রসব যন্ত্রা শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি না করলে বিপদ হতে পারে। এই সময় ত্রাতার ভুমিকায় অবর্তীন হয় হুগলির আরামবাগের […]

এই মুহূর্তে জেলা

আরামবাগের দূর্গতদের জন্য প্যকেট বন্দি পানীয় জল তৈরীর তোড়জোর দেবানন্দপুরে।

সুদীপ দাস , ৩ আগস্ট:- হুগলীর আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা সহ তারকেশ্বরের কিছু জায়গাও বন্যা কবলিত। অসহায় বহু মানুষ। চাষের জমি, রাস্তা-ঘাট থেকে ঘরবাড়ি চারিদিকে শুধু জল আর জল। এহেন পরিস্থিতিতে তুলনামূলক উঁচু জায়গাগুলিতে খোলা হয়েছে ত্রান শিবির। বিভিন্ন বাড়ির ছাদে আটকে পরা মানুষদের উদ্ধার করে সেইসমস্ত শিবিরে পাঠানো হচ্ছে। শিবিরেই খাওয়া-দাওয়ার ব্যাবস্থা করা হয়েছে। […]

এই মুহূর্তে জেলা

দোকানে ঢুকে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে।

সুদীপ দাস , ৩ আগস্ট:- চায়ের দোকানে ঢুকে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে। বর্তমানে জখম অবস্থায় ওই কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর পোলবা থানার মহানাদ চৌমাথা মোড়ে। জখম ওই বিজেপি কর্মীর নাম অভিজিৎ মজুমদার(৩৫)। অভিজিৎ মহানাদ zp9-এর যুব সভাপতি। মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ অভিজিৎ মহানাদ চৌমাথা মোড়ে একটি চায়ের […]

এই মুহূর্তে জেলা

আগামীকাল খানাকুলের বন্যা বিধস্ত এলাকায় পরিদর্শনে মুখ্যমন্ত্রী , তারই প্রস্তুতি চলছে জোরকদমে।

মহেশ্বর চক্রবর্তী , ৩ আগস্ট:- কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও জলাধারগুলি থেকে ব্যাপক পরিমানে জল ছাড়ার ফলে আরামবাগ মহকুমার বিস্তৃন এলাকা বন্যার জলে প্লাবিত হয়।কয়েক হাজার মানুষ অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। জলবন্দি মানুষদের উদ্ধার কার্যে নেমেছে কেন্দ্রীয় বায়ু সেনা থেকে শুরু করে এনডিআরএফের দল ও সিভিল ডিফেন্স। এই রখম এক ভয়ংকর বন্যা পরিস্থিতি সৃষ্টি […]

এই মুহূর্তে জেলা

ত্রিপুরায় অভিষেকের কনভয়ে হামলার প্রতিবাদে হাওড়ায় প্রতিবাদ মিছিল তৃণমূলের।

হাওড়া , ৩ আগস্ট:- গতকাল ত্রিপুরায় অভিষেকের কনভয়ে বিজেপির হামলার প্রতিবাদে তৃণমূলের তরফ থেকে আজ মঙ্গলবার সকালে প্রতিবাদ মিছিল হলো হাওড়াতেও। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে বিজেপির হামলার ঘটনায় এদিন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের তরফে গুলমোহর থেকে ওই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দলের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান অরূপ রায়ের অনুপস্থিতিতে […]

এই মুহূর্তে জেলা

খানাকুলের বন্যা প্লাবিত এলাকা ঘুরে দেখলেন মন্ত্রী বেচারাম মান্না।

খানাকুল , ৩ আগস্ট:- মঙ্গলবার সকাল থেকে হুগলির খানাকুলের বিভিন্ন বন্যা প্লাবিত অঞ্চল ঘুরে দেখছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তার সঙ্গে রয়েছেন তারকেশ্বরের বিধায়ক রমেন্দু সিংহ রায় এবং খানাকুলের যুব তৃণমূল নেতা নজরুল করিম। এদিন সকালে বিভিন্ন এলাকা ঘুরে বন্যা দুর্গত মানুষদের হাতে সামগ্রী পৌঁছে দেন এবং তিনি বলেন গতকাল থেকে বন্যাদুর্গতদের উদ্ধারের জন্য বিপর্যয় […]

এই মুহূর্তে জেলা

গ্যাস সিলিন্ডার থেকে বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়ি।

হাওড়া, ২ আগস্ট:- হাওড়ায় লিলুয়ার চকপাড়ায় রান্নার সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। আগুনে ২টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। হতাহতের খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে জানা গেছে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালায়। দমকলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা […]

এই মুহূর্তে জেলা

জেলা পরিষদের আর্থিক সহায়তায় উন্নয়ন হাওড়ায়। ১৪টি ব্লকে শববাহী যান ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান।

হাওড়া , ২ আগস্ট:- জেলা পরিষদের আর্থিক সহায়তায় উন্নয়নের কাজ শুরু হলো হাওড়ায়। জেলার ১৪টি ব্লকে শববাহী যান ও বর্জ্য নিষ্কাশন যান প্রদান করা হলো। এছাড়াও আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প শুরু করা হয়েছে জিলা পরিষদের প্রায় ২০ কোটি টাকার আর্থিক সহায়তায়। সোমবার এক অনুষ্ঠানে এসে এই কাজের ভূয়সী প্রশংসা করেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ রায় […]