এই মুহূর্তে জেলা

তৃতীয় ঢেউ দোরগোড়ায় , এবারেও আঁধারে চন্দননগরের আলোকশিল্পীরা !

সুদীপ দাস, ২৪ অক্টোবর:- করোনার কোপ চন্দননগরের আলোক শিল্পে পরেছিল অনেক আগেই, একের পর এক পুজো বাতিল অথবা ছোট হতে হতে, আলোক শিল্পের চাহিদা তলানিতে এসে ঠেকছিল। তবে চন্দননগরের আলোকশিল্পীরা, সারা বছর অপেক্ষা করে থাকেন, যে পুজোটিকে কেন্দ্র করে, তা হলো এখানকারই জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোতেই তারা তাদের শ্রেষ্ট আলোর কারসাজি তুলে ধরে মণ্ডপ […]

এই মুহূর্তে জেলা

আন্ডারপাসের দাবিতে অবরোধ। প্রায় ঘন্টাখানেক ধরে বন্ধ হাওড়া আমতা ট্রেন চলাচল।

হাওড়া, ২৪ অক্টোবর:- আন্ডারপাসের দাবিতে প্রায় ঘন্টাখানেক বন্ধ রইল হাওড়া আমতা রুটের ট্রেন চলাচল। হাওড়ার বালিটিকুরি শেখপাড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা রবিবার ওই অবরোধ করেন। হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইন গিয়েছে বালিটিকুরি শেখপাড়া এলাকা থেকে। প্রথমে এই লাইন মালগাড়ির জন্য নির্দিষ্ট থাকলেও পরে গাড়ির সংখ্যা বাড়ানো হয় এই রুটে। অভিযোগ, কোনওরকম আন্ডারপাস না […]

এই মুহূর্তে জেলা

সাঁকরাইলে জাল নোটের হদিস। গ্রেফতার ২।

হাওড়া, ২৪ অক্টোবর:- কয়েক হাজার টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আন্দুল রোডের চুনাভাটি থেকে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। তবে, তদন্তের স্বার্থেই পুলিশ দুজনের নাম জানাতে চায়নি। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনেই হাওড়ার সাঁকরাইল থানা […]

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে পানীয় জলের কলে তালা , দুর্ভোগে এলাকাবাসী।

হুগলি, ২৪ অক্টোবর:- জলই জীবন, এই কথাটা চরম সত্যি। কিন্তু জলই যন্ত্রণা হবে এমনটা মানুষ ভাবেনি। বৈদ্যবাটী পৌরসভার পক্ষ থেকে ১ নম্বর ওয়ার্ডের মরাদান এলাকার জিটি রোডের পাশে বসানো হয় পানীয় জলের টাইম কল। পথ চলতি মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে। এতদিন দেখা গেছে দোকানে তালা পরে, কারখানায় তালা পরতে। কিন্তু অভিনব ভাবে টাইম কলে […]

এই মুহূর্তে জেলা

খানাকুলের ভট্টাচার্য বাড়ির ঐতিহ্যবাহি কালিপুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস।

মহেশ্বর চক্রবর্তী, ২৪ অক্টোবর:- হুগলি জেলার খানাকুলের ভট্টাচার্য বাড়ির ঐতিহ্যবাহি কালিপুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস। আর কয়েকদিন পরেই কালি পুজো। ৫০১ বছর ধরে রীতিমেনে পুজোপাঠ হয়ে আসছে খানাকুলের ভট্টাচার্য বাড়ির দক্ষিনা কালির ।কথিত আছে ৫০১ বছর আগে খানাকুলের রাধাবল্লভপুরে সন্ধ্যাবেলা একটি মেয়ে কালি মন্দিরে সন্ধ্যা দেখাতে এসে অদৃশ্য হয়ে যায়। চারিদিকে খোঁজা খুঁজি করেও মেয়েটিকে […]

এই মুহূর্তে জেলা

আগের থেকে সদস্য সংখ্যা হ্রাস পেয়েছে। রাজ্য সম্মেলনের শেষ দিনে এমন প্রসঙ্গ উঠে এলো কৃষকসভার মঞ্চে।

হাওড়া, ২৪ অক্টোবর:- আগের চাইতে সদস্য সংখ্যা হ্রাস পেয়েছে। এটা বড়ো ফ্যাক্টর। রাজ্য সম্মেলনের সমাপ্তি দিনে এমন প্রসঙ্গ উঠে এলো কৃষকসভার মঞ্চে। “আগে যে সদস্য সংখ্যা এক কোটি পার করেছিল, বা কখনও ৮০ লক্ষ থেকে ৭৫ লক্ষে পর্যন্ত পৌঁছেছিল, বর্তমানে সেই সদস্য সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। এটা অবশ্যই বড়ো ফ্যাক্টর।” তিনদিনব্যাপী ৩৭তম রাজ্য সম্মেলনের সমাপ্তি […]

এই মুহূর্তে জেলা

নিষিদ্ধ আতশবাজি আটক হাওড়ায়, ধৃত ৬।

হাওড়া, ২৪ অক্টোবর:- নিষিদ্ধ আতশবাজি আটক হলো হাওড়ায়। প্রায় ১,২০০ কেজি নিষিদ্ধ বাজি আটক করেছে হাওড়ার লিলুয়া থানার জগদীশপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে দু’টি লরি করে ১২০০ কেজি নিষিদ্ধ বাজি হাওড়ার বেনারস রোড দিয়ে দক্ষিণ ২৪ পরগণা থেকে হুগলির ডানকুনিতে পাচার করা হচ্ছিল। বেনারস রোড দিয়ে যাওয়ার সময়ই পুলিশের সন্দেহ হওয়ায় দু’টি […]

এই মুহূর্তে জেলা

মাস্কহীন মানুষদের আটক চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২৪ অক্টোবর:- দুর্গা পুজো মিটতেই আবারও পুরনো ছবি চুঁচুড়া শহরে। টানা কয়েকদিন ধরে রাজ্যে করোনার গ্রাফ উর্দ্ধমুখী। যে কোন প্রকারে ৩য় ঢেউ রুখতে ইতিমধ্যে চুঁচুড়ার ৭টি ওয়ার্ডকে কনটেইনমন্ট জোন ঘোষনা করা হয়েছে। সদর মহকুমার পাশাপাশি জেলার চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকাতেও আক্রান্তের সংখ্যা বাড়ায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। রবিবার পুনরায় ধরপাকড় […]

এই মুহূর্তে জেলা

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা মামুন কলকাতায়।

ত্রিপুরা, ২৪ অক্টোবর:- ত্রিপুরায় আক্রান্ত তৃনমূল নেতা মামুন কলকাতায়। সাংগঠনিক প্রচার কাজ চালাতে গিয়ে ত্রিপুরার আগরতলার আমতলী বাজারে আক্রান্ত হয়েছেন তৃনমূল কংগ্রেস রাজ্যসভার সংসদ তথা ত্রিপুরা তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সুস্মিতা দেব। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। গোটা ঘটনাকে বর্বরোচিত বলে সমালোচনা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন সুস্মিতা […]

এই মুহূর্তে জেলা

ডানকুনিতে যানজট এখন নিত্যদিনের সঙ্গী।

হুগলি, ২৪ অক্টোবর:- ডিজেলের দাম সেঞ্চুরি, পেট্রোল আগেই শতরান টপকে গেছে। তবুও নাজেহাল অবস্হা ২ নং জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যানযটে ট্রাক থেকে ছোটো গাড়ি। সেই পুজোর দিন থেকে শুরু হয়েছে বর্ধমান-কোলকাতা মুখে লেনে নরক যন্ত্রনা। আজও সকাল থেকে ফের পুনরাবৃত্তি। ডানকুনি মাইতিপাড়া থেকে সিঙ্গুর পর্যন্ত লম্বা গাড়ির লাইন। একে তেলের মূল্য বৃদ্ধি, পাশাপাশি টোল […]