এই মুহূর্তে জেলা

ফুটব্রীজ ও আন্ডারপাস করার দাবিতে সিঙ্গুরে মিছিল গ্ৰামবাসীদের।

হুগলি, ২৬ নভেম্বর:- ফুটব্রীজ ও আন্ডারপাসা করার দাবী নিয়ে গন আন্দোলন। অবিলম্বে রেল ফুটব্রীজ ও আন্ডারপাসা করার দাবী নিয়ে গন আন্দোলন হুগলি জেলার সিঙ্গুরের কামারকুন্ডুতে। জানা গেছে কামারকুন্ডু রেলের ফ্লাইওভার তৈরি হয়েছে। গ্রামবাসীদের দাবী নিচে দিয়ে সাবওয়ে ও ফুটব্রীজ তৈরি না করে ফ্লাইওভার চালু করা যাবে না। নিচের রাস্তাটি নাকি রেল বন্ধ করে দিতে চাইছে। […]

এই মুহূর্তে জেলা

বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের অভিযোগ বন্ধুদের বিরুদ্ধেই।

সুদীপ দাস, ২৬ নভেম্বর:- বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বর থানার মানকুন্ডু তে। লেক ভিউ এর বাসিন্দা ইলেক্ট্রিক মিস্ত্রি অমিত কারককে তার বন্ধু সোমনাথ বাইকে চাপিয়ে নিয়ে যায়। বাড়ি থেকে দুবার ফোন করলে অমিত বলে এখুনি আসছি। কিন্তু অনেকক্ষন না আসায় রাত একটার সময় […]

এই মুহূর্তে জেলা

পুলিশ আধিকারিকের দেহ মর্গে এসে সনাক্ত করলেন পরিবার।

হাওড়া, ২৬ নভেম্বর:- রাজারহাট থানার সাব ইন্সপেক্টর পার্থ চৌধুরী প্রায় দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। গত ২০ অক্টোবর বালি ব্রিজের নিচে একটি দেহ উদ্ধার হয়। বালি থানার পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘদিন ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। শুক্তবার পরিবারের লোকজন হাওড়ার পুলিশ মর্গে এসে দেহ সনাক্ত করেন। কান্নায় ভেঙে পড়েন তাঁরা।পার্থ […]

এই মুহূর্তে জেলা

লিঙ্করোড কে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ আরামবাগ ট্রাফিক পুলিশের।

আরামবাগ, ২৬ নভেম্বর:- লিঙ্করোডকে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ ট্রাফিক পুলিশের। আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে তৎপর হয়ে উঠছে প্রশাসন।বিশেষ করে আরামবাগ শহরের উপর দিয়ে লিঙ্করোডকে যানজট মুক্ত করতে এদিন ট্রাফিক পুলিশের তৎপরতা দেখা গেলো। আরামবাগের গৌরহাটি মোর থেকে পল্লীশ্রী পর্যন্ত নো পার্কিং করা হয়েছে। তাই এদিন নো পার্কিংয়ে রাখা চারচাকা গুলিকে আরামবাগ ট্রাফিক পুলিশ […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে অফলাইনে ক্লাস। বেলুড় লালবাবা কলেজে নবাগত ছাত্রছাত্রীদের চলকেট দিয়ে শুভেচ্ছা টিএমসিপি’র।

হাওড়া, ২৬ নভেম্বর:- প্রথম বর্ষ সেমিস্টারের ছাত্রছাত্রীদের শুক্রবার থেকেই প্রথম অফলাইনে ক্লাস শুরু হলো হাওড়ায় বেলুড়ের লালবাবা কলেজে। সেই উপলক্ষে নবাগত প্রত্যেক ছাত্রছাত্রীকে এদিন চকলেট দিয়ে স্বাগত জানায় টিএমসিপি কর্মীরা। দীর্ঘ ২০ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল কয়েক দিন আগেই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজকে ছাত্রছাত্রীদের স্বাগত জানানো হয় মাস্ক, স্যানিটাইজার, চকলেট উপহার দিয়ে। […]

এই মুহূর্তে জেলা

দাশনগরে গুলি-কান্ডের কিনারা।

হাওড়া, ২৫ নভেম্বর:- দাশনগরে গুলি চালিয়ে ব্যবসায়ীকে খুনের চেষ্টার কিনারা। আগেই গ্রেফতার হয়েছিল একজন। বাকি ২ জনকেও গ্রেফতার করা হলো। দাসনগরে ব্যবসায়ীকে খুনের চেষ্টার ঘটনার কিনারা করলো পুলিশ। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই সব দুস্কৃতিরা ধরা পড়ল। বুধবারই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর জগাছা থানার পুলিশের জালে ধরা পড়লো আরও ২ জন। ধৃতদের নাম […]

এই মুহূর্তে জেলা

পোলিও ক্যাম্পে শিশুকে ‘ভুল’ ওষুধ দেওয়ার অভিযোগ তুলে আশা কর্মীদেরই আটকে রাখলেন গ্রামবাসীরা।

হাওড়া, ২৫ নভেম্বর:- পোলিও ক্যাম্পে শিশুকে ‘ভুল’ ওষুধ দেওয়ার অভিযোগ তুলে আশা কর্মীদেরই তালা বন্ধ করে আটকে রাখলেন গ্রামবাসীরা। হাওড়ার জগৎবল্লভপুরের মাজু এলাকায় ওই ঘটনা ঘটে। চার মাসের বাচ্চা ওই শিশুকে এরপর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়ে দেন শিশুটি সুস্থ রয়েছে। এদিন আশা কর্মীদের প্রায় এক ঘন্টার উপর তালা বন্ধ করে রেখে দেন […]

এই মুহূর্তে জেলা

সবুজায়নকে গুরুত্ব দিয়েই হুগলির ১৮ টি ব্লকের প্রতি পঞ্চায়েতে ৫০ হাজার গাছ বসানো হবে।

মহেশ্বর চক্রবর্তী, ২৫ নভেম্বর:- করোনা ভাইরাসের পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের জেরে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব। এই রখম এক পরিস্থিতি থেকে পৃথিবীকে বাঁচাতে হলে গাছ বসাতেই হবে বলে অভিমত পরিবেশবিদদের। সারা দেশজুড়েই একপ্রকার সবুজায়নের কর্মসূচি চলছে। সেই মতো রাজ্যের প্রতিটি জেলা প্রশাসন গাছ বসানোর ওপর গুরুত্ব আরোপ করে। হুগলি জেলা প্রশাসনও ব্যতিক্রম নয়। হুগলি জেলার আঠারোটি ব্লকেই […]

এই মুহূর্তে জেলা

বোনাসের দাবীতে ঘেরাও বিদ্যালয় পরিদর্শক। চাঞ্চল্য চুঁচুড়ায়।

সুদীপ দাস, ২৫ নভেম্বর:- বোনাসের দাবীতে বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করেছে বিদ্যালয়ের কম্পিউটার ইন্সট্রাকটররা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ায় অবস্থিত হুগলী জেলা শিক্ষা ভবনে। দুপুর সাড়ে ১২টা থেকে দফায় দফায় বিদ্যালয় পরিদর্শকের সাথে কথা হলেও বোনাসের প্রতিশ্রুতি না মেলায় বিকেল চারটে থেকে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের জেরে নিজের দপ্তরে আটকে রয়েছেন জেলা বিদ্যালয় […]

এই মুহূর্তে জেলা

হুগলি সংশোধনাগারে পরিদর্শনে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি।

হুগলি, ২৫ নভেম্বর:- হুগলী জেলা সংশোধনাগার পরিদর্শনে এলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটি। প্রশাসন সূত্রে খবর জেলার সার্বিক উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এই পরিদর্শন। জনা দশেকের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ধনিয়াখালির বিধায়ক অসিমা পাত্র। সঙ্গে রয়েছেন বিধায়ক দেবাশীষ কুমার, কল্যানীর বিধায়ক অম্বিকা রায়রা। পাশাপাশি চুঁচুড়া ও সপ্তগ্রামের দুই বিধায়ক যথাক্রমে অসিত মজুমদার ও তপন […]