খড়দহ, ৩০ নভেম্বর:- প্রয়াত হলেন খড়দহ পুরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বর্তমান পৌরপ্রশাসক মন্ডলীর সদস্য তাপস পাল। ১৯৯৫ সাল থেকে খড়দহ পৌরসভার পৌরপিতা হিসাবে তিনি রাজনৈতিক জীবনে কাজ করে ছিলেন। এরপর ২০১০ সাল থেকে দুবারের জন্য পৌরপ্রধান হিসাবে খড়দহ পুরসভার দায়িত্ব সামলেছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিকেও তাপল পালের অপরিসীম ভূমিকা পালন করেছেন। শুধুমাত্র রাজনৈতিক নয় অরাজনৈতিক […]
জেলা
দেবানন্দপুরে অস্থায়ী রেডিও স্টেশন বানিয়ে , জন্মদিনে শ্রদ্ধা বেতার যন্ত্রের স্রষ্টাকে।
হুগলি, ৩০ নভেম্বর:- ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব থেকে হ্যাম রেডিওর সদস্যরা আজ আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬৮ তম জন্মদিনে শ্রদ্ধা জানান অস্থায়ী রেডিও স্টেশন বানিয়ে। ভার্টিক্যাল এন্টেনা ও রেডিও ট্রান্সমিটার বা হাই ফ্রিকোয়েন্সি রেডিও নিজেরাই তৈরী করে দেশের বিভিন্ন রাজ্য বিদেশের সঙ্গেও যোগাযোগ করেন দেবানন্দপুর থেকে। ঘরে বসে রেডিও যোগাযোগ করাই যায় কিন্তু প্রত্যন্ত গ্রামে প্রকৃতির […]
নাগরিক সমস্যা মেটাতে আগামীকাল থেকেই হাওড়া পুরসভায় চালু হেল্পলাইন নম্বর।
হাওড়া, ৩০ নভেম্বর:- পুরসভা সংক্রান্ত নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা মেটাতে আগামীকাল বুধবার থেকেই হাওড়া পুরসভায় চালু হচ্ছে নতুন হেল্পলাইন নম্বর। এই নম্বরটি হলো-৮১০০৮৮৩৩০০। প্রতি ওয়ার্কিং ডে’তে দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত এই নম্বরে বিভিন্ন অভিযোগ জানানো যাবে। সেই নম্বরে মানুষ ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর পর সংশ্লিষ্ট দপ্তরে সেই […]
কানাইপুরে ডেঙ্গুর আতঙ্ক থাকলেও , পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অনেকটাই স্বস্তি স্থানীয়দের।
হুগলি, ৩০ নভেম্বর:- ডেঙ্গু আতঙ্কে দিন কাটছে কানাইপুর এর বিভিন্ন এলাকার মানুষের। তার মধ্যে অন্যতম শোচনীয় অবস্থা কানাইপুর এর গঙ্গানগরের ওয়াটার পাম্প এলাকার বাসিন্দাদের।এলাকায় দীর্ঘদিন ধরে জমা হয়ে থাকছে নর্দমার জল। সেই জল রাস্তায় উঠে আসায় আরো সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। গঙ্গানগর এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানায় যে তাদের এলাকায় প্রথমে ভালো নর্দমা ছিল […]
গোলাবাড়ির বহুতলে আগুন। দমকুলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে। অসুস্থ এক মহিলা।
হাওড়া, ৩০ নভেম্বর:- মঙ্গলবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি বহুতলে আগুন লাগে। চারতলার ওই ফ্ল্যাটের এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে সরু ঘিঞ্জি এলাকায় দমকলের ইঞ্জিন এসে পৌঁছাতে সমস্যা হয়। দমকল সূত্রে খবর, স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
মালিপাঁচঘড়া হোম-কান্ডে গ্রেফতার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলেও। তোলা হলো হাওড়া আদালতে।
হাওড়া, ৩০ নভেম্বর:- মালিপাঁচঘড়া হোম-কান্ডে গ্রেফতার প্রাক্তন ডেপুটি মেয়রের ছেলেও। তোলা হলো হাওড়া আদালতে। সালকিয়া বাবুডাঙ্গায় হোম-কান্ডে পুলিসের জালে এবার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর ছেলে সুমিত অধিকারী। গত ২০ তারিখ বাবুডাঙ্গার ওই হোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে শিশুর যৌন নির্যাতন এবং শিশু বিক্রির। গত ২০ তারিখ এই খবর পাওয়ার পরেই হোমটি সিল করে দেয় […]
কুকুরের কামড়ে জখম হনুমানকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল গ্রামবাসীরা।
হুগলি, ৩০ নভেম্বর:- কুকুরের কামড়ে জখম হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা শুরু করল সিঙ্গুরের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দারা। পড়ে বনদফতর থেকে আহত হনুমান কে সল্টলেক রেসকিউ সেন্টারে নিয়ে যায়। গতকাল সন্ধ্যায় হনুমান টিকে কুকুর ঘিরে ধরে কামড়ানোর সময় উদ্ধার করে বাসিন্দারা। এরপর রক্তাক্ত অবস্থায় হনুমান কে উদ্ধার করে বাড়িতে এনে সেবা শুশ্রসা শুরু করে। […]
প্রণয়ঘটিত কারণে নবম শ্রেণির ছাত্রের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা।
খড়দা, ২৯ নভেম্বর:- প্রনয়ঘটিত কারনে সোদপুর সেন্ট জেভিয়ারস স্কুলের নবম শ্রেনির ছাত্রের উপর দুস্কৃতিদের রিভালবার নিয়ে হামলা। ছাত্রের নাম কিংশুক ঘোষ পানিহাটি অ্যাঙ্গলেস নগরের বাসিন্দা। দুস্কৃতিদের রিভালবারের বাটের ঘায়ে জখম ওই নবম শ্রেনির ছাত্র। কোনরকম স্কুলের ভিতর ঢুকে প্রানে বাঁচলো ওই ছাত্রের। ছাত্রের মরনপ্রান বাঁচার চিৎকারের আওয়াজে ছুটে আসে এলাকার বাসিন্দারা। রিভালবার সমেত হাতেনাতে চার […]
ডোমজুড়ে দুষ্কৃতী তান্ডব , তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে হামলা।
হাওড়া, ২৯ নভেম্বর:- তোলাবাজির টাকা না দেওয়ায় এক পরিবহন ব্যবসায়ীর অফিসে ভাঙচুর এবং টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের নিবড়ায় ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। ঘটনায় আতঙ্কিত ওই ব্যবসায়ী ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন তোলাবাজি বরদাস্ত করা হবে না। তিনি […]
কোনা এক্সপ্রেসওয়েতে মালবাহী গাড়ির ধাক্কায় অফিস ফেরত রেলের মহিলা কর্মী গুরুতর জখম।
হাওড়া, ২৯ নভেম্বর:- হাওড়ার সাঁতরাগাছির কোনা এক্সপ্রেসওয়েতে সুন্দরপাড়ার কাছে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দক্ষিণ-পূর্ব রেলের এক মহিলা কর্মী। আহত রেলকর্মীর নাম দেবাঞ্জলি মজুমদার (৩৬)। তিনি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার সেলিমপুরের বাসিন্দা। তিনি সাঁতরাগাছি কারশেডের মেকানিকাল বিভাগে কর্মরত। সোমবার বিকেলে অফিস শেষে বাড়ি ফেরার জন্যে যখন তিনি সাঁতরাগাছির কাছে সুন্দরপাড়ায় ১১৭ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন […]






