এই মুহূর্তে জেলা

লোকাল ট্রেনের ধাক্কায় আহত রেলকর্মী।

হাওড়া, ২ ডিসেম্বর:- লোকাল ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন পূর্ব রেলের এক গ্যাংম্যান। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। তাঁর সহকর্মীরা জানান তিনি হাওড়া স্টেশনের দিকে মুখ করে যখন কাজ করছিলেন তখন পিছন থেকে একটি লোকাল ট্রেন তাঁকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পূর্ব রেলওয়ের অর্থোপেডিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বি.আর.সিং হাসপাতালে […]

এই মুহূর্তে জেলা

সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য খানাকুলে।

খানাকুলঃ, ২ ডিসেম্বর:- দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হুগলির খানাকুলে। প্রায় পাঁচ কোটি টাকার সোনা রুপার গহনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতিদের। স্থানীয় সুত্রে জানা গেছে, দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে খানাকুল বাজারে। বুধবার রাতে খানাকুল বাজারে শুভঙ্কর সামন্তের সোনার দোকানের তিনটি তালা ভেঙে গ্যাসকাটার দিয়ে লকার কেটে সোনা রুপার গহনা ও নগদ টাকা মিলিয়ে […]

এই মুহূর্তে জেলা

পারিবারিক অশান্তির জেরে একই পরিবারে চারজনকে কুপিয়ে খুন , অভিযুক্ত অধরা।

হুগলি, ২ ডিসেম্বর:- পারিবারিক অশান্তির জেরে একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের চেষ্টা সিঙ্গুরে, দুজনের মৃত্যু আহত দুই জন। আহতদের আশঙ্কা জনক অবস্থায় দুজনকে এস এস কে এম হাপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে সিঙ্গুরের নান্দা বাজারে কাঠ চেরাই কল রয়েছে প্যাটেলদের। কাঠকলের সঙ্গেই তাদের বাড়ি। সম্পর্কে মৃত দিনেশের পিসির ছেলে যোগেশ ও তার দুই […]

এই মুহূর্তে জেলা

বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারীর।

পূর্ব-মেদিনীপুর, ১ ডিসেম্বর:- রাজীব গান্ধী, জ্যোতি বসুরা পারেননি। আপনি তো কোনছাড়। হুমকি দিয়ে লাভ হবে না’। ঠিক এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ তুললেন তাঁদের পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। শুভেন্দুর কথায়, “অধিকারী পরিবারের উপর কম হামলা হয়েছে? ভেবেছিল ভয় দেখিয়ে বসিয়ে দেবে। পুলিশের সঙ্গে প্রতিদিন বৈঠক করছে। সিভিক ভলান্টিয়ারদের […]

এই মুহূর্তে জেলা

দুয়ারে রেশন প্রকল্প চালু হলেও , কমিশন না মেলায় ক্ষোভ ডিলারদের।

আরামবাগ, ১ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি নাকি ছিলো কিন্তু পুরন হয়নি। পাইলট প্রোজেক্ট হিসাবে দুয়ারে রেশন প্রকল্প চালু হলেও রেশন ডিলাররা এখনও কমিশন পায়নি। এমন কি মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক করলে ২.৫০ পয়সা করে কমিশন পাবে তাও দেওয়া হয়নি। অথচ নেতাজী ইনডোর স্টেডিয়ামে নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ঘোষণা করেছিলেন রেশন ডিলারদের পাইলট প্রোজেক্ট […]

এই মুহূর্তে জেলা

আরামবাগ মহকুমা হাসপাতালে পালিত হলো বিশ্ব এইডস দিবস।

আরামবাগ, ১ ডিসেম্বর:- ১৯৮৮ সালে প্রথম বিশ্ব এইডস দিবস পালিত হয়। প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়। সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে এইডস দিবস। সেই মতো পশ্চিমবঙ্গেও সাধারণ মানুষকে এইডস সম্পর্কে সতর্ক করা এবং সচেতন করার জন্য এই দিনটি বিশ্ব এইডস দিবস হিসাবে পালিত হচ্ছে। এদিন হুগলি জেলার আরামবাগ মহকুমা হাসপাতালে তারকেশ্বরের বিবেকানন্দ […]

এই মুহূর্তে জেলা

ফাঁকা মন্দিরে ঢুকে চোর সন্দেহে পাকড়াও যুবক। করানো হলো ‘ওঠ-বোস’।

হাওড়া, ১ ডিসেম্বর:- কেউ না থাকার সুযোগ নিয়ে ফাঁকা মন্দিরে ঢুকে পড়ায় চোর সন্দেহে এক যুবককে হাতেনাতে ধরে ফেললেন সেখানকার পুরোহিত। শাস্তি হিসেবে ওই যুবককে কান ধরে ‘ওঠ-বোস’ করানো হয়। মোবাইলে সেই ঘটনা ক্যামেরাবন্দী করেন উপস্থিত জনতা। বুধবার দুপুরে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ওই ঘটনা ঘটে। এদিন মন্দিরের পুরোহিত সেই সময়ে গঙ্গার ঘাটে ঠাকুরের বাসন ধুতে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় চেয়ারম্যান অন কল।

হাওড়া, ১ ডিসেম্বর:- আজ বুধবার দুপুর থেকে হাওড়া পুরসভাতেও চালু করা হয়েছে চেয়ারম্যান অন কল পরিষেবা। এলাকায় পুর পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা থাকলে ৮১০০৮৮৩৩০০ এই নম্বরে সরাসরি ফোন করে অভিযোগ জানানো যাচ্ছে প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তীকে। প্রতি কাজের দিনে দুপুর ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই ফোন কলের ব্যবস্থা করা হয়েছে। পুরনিগম সূত্রের […]

এই মুহূর্তে জেলা

প্রশাসনের উদাসীনতায় আরামবাগ শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে অবৈধ টোটো।

আরামবাগ, ৩০ নভেম্বর:- আরামবাগ শহরজুড়ে অবৈধ টোটোর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ উঠছে।পাশাপাশি এই বিষয়ে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলছেন স্থানীয় মানুষ। তাদের দাবী আরামবাগ শহরে নথিভুক্ত টোটোর পাশাপাশি অবৈধ টোটো চলাচল করায় যানজটের শিকার হচ্ছে এলাকার মানুষ। ছোট খাটো দুর্ঘটনা তো লেগেই আছে। তাই অবৈধ টোটো চলাচল বন্ধের দাবীতে সরব হয়েছেন পৌর নাগরিকরা। প্রশাসন ও টোটো […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার জগাছা ও ব্যাঁটরায় দুটি পৃথক ঘটনায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু।

হাওড়া, ৩০ নভেম্বর:- হাওড়ার জগাছা ও ব্যাঁটরা এলাকায় দুটি পৃথক ঘটনায় দুই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জগাছার হাটপুকুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, ব্যাঁটরার নেতাজি সুভাষ রোডেও এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। জগাছা থানা এলাকার হাটপুকুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃতার নাম সুষমা মান্না (৩৫)। মৃতার দাদার অভিযোগ, […]