মহেশ্বর চক্রবর্তী,১৮ ডিসেম্বর:- ভারত পথিক রাজা রামমোহন রায়ের ২৫০ বছর জন্মপুর্ত্তি উপলক্ষ্য অভিনব উদ্যোগ রাধানগর রামমোহন মেমোরিয়াল এন্ড কালচারারাল অরগানাইজেশনের। রাজা রামমোহন রায়ের আদর্শকে ছড়িয়ে দিতে এবং বর্তমান সমাজ ব্যবস্থায় রাজা রামমোহন রায় কতটা প্রাসঙ্গিক তা তুলে ধরতে মহকুমার স্কুলে স্কুলে ছাত্র ছাত্রী ও গুনিজনেদের নিয়ে মুখোমুখি অনুষ্ঠানের উদ্যোগ নেয় তারা। আসলে বর্তমান প্রজন্মের কাছে […]
জেলা
জননেতা স্বর্গীয় সেখ আকবর আলির স্মৃতি রক্ষার্থে সৌহার্দ্য কাপ অনুষ্ঠিত হলো আরামবাগে।
আরামবাগ,১৮ ডিসেম্বর:- প্রয়াত তৃনমুল নেতা তথা জননেতা স্বর্গীয় সেখ আকবর আলির স্মৃতি রক্ষার্থে এক দিবসীয় ৮ দলীয় দিবারাত্রি ক্রিকেট প্রতিযোগিতা সৌহার্দ্য কাপ ২০২১ অনুষ্ঠিত হলো আরামবাগে। পরিচালনায় আরামবাগ সাংস্কৃতিক সংঘ। খেলাটি অনুষ্ঠিত হয় হুগলির আরামবাগ ঈদগাহ জুবিলী পাক ময়দানে। এই খেলার শুভ সূচনা করেন হুগলি জেলার সভাধিপতি মেহেবুব রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, আরামবাগ পৌরসভার পৌর […]
তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি ঘোষণা করা হলো হাওড়ায়।
হাওড়া,১৮ ডিসেম্বর:- হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সমিতি ঘোষণা করা হলো। শুক্রবার হাওড়া জেলা সদর তৃণমূল কার্য্যালয়ে নতুন কমিটির সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন আইএনটিটিইউসি-র হাওড়া জেলা সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার সহ হাওড়া জেলা সদর কার্য্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের চেয়ারম্যান লগন দেও সিং, হাওড়া সদরের সভাপতি […]
এবার ‘বাদাম বাদাম’ গান গেয়ে হাওড়ায় অশান্তি চরমে , ধারাল অস্ত্রের কোপে মারাত্মক জখম যুবক।
হাওড়া,১৮ ডিসেম্বর:- ‘বাদাম বাদাম’ গান গাওয়া ঘিরেই এবার অশান্তি হাওড়ায়। লিলুয়া থানার চকপাড়া বাজারে দিন দুপুরে যুবককে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। এক যুবকের মাথায় কাঁচির কোপে আঘাত। অল্পের জন্য বেঁচে যান ওই যুবক। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয় হাসপাতালে আহত যুবকের চিকিৎসা করানো হয়। স্থানীয়দের অভিযোগ এলাকায় চলছে দুষ্কৃতীরাজ। এদিন ঝামেলার সুত্রপাত হয় লিলুয়ার বেলগাছিয়ায়। […]
হুগলির সিমলাগড়ে চালু হল ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীন সেবা কেন্দ্র।
হুগলি,১৮ ডিসেম্বর:- আর্ত ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে সেবা কাজ ছড়িয়ে দিতে এবার হুগলি জেলার সিমলাগড়ে চালু হল ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত গ্রামীন সেবাকেন্দ্র। স্থানীয় মানুষের সহযোগিতায় পাওয়া জমির উপর গড়ে ওঠা একটি গুরু মন্দির, শিব মন্দির ও জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সঙ্ঘের সিমলাগড় […]
রাজীবকে ঘিরে বিক্ষোভ হাওড়ায়। গদ্দার বলে স্লোগান।
হাওড়া, ১৮ ডিসেম্বর:- ডোমজুড়ে রাজীব ব্যানার্জিকে ঘিরে বিক্ষোভ। রাজীব ব্যানার্জি দূর হটো স্লোগান উঠলো। গদ্দার, মীরজাফর রাজীব ব্যানার্জি দূর হটো স্লোগান তৃণমূল সমর্থকদের। বাধা পেয়ে চলে যেতে বাধ্য হন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী।সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সুবীর ঘোষ গতরাতে প্রয়াত হন।তাঁর পরিবারকে সমবেদনা জানাতে আজ আসেন রাজীব ব্যানার্জি। তখনই […]
উষ্ণায়নের বার্তা দিতে রিক্সা নিয়ে কলকাতা থেকে সিয়াচেন হয়ে বাড়ির পথে সত্যেন।
দক্ষিণ ২৪ পরগনার,১৮ ডিসেম্বর:- দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা সত্যেন দাস এ বছর পয়লা আগস্ট রিক্সা নিয়ে বেরিয়ে পড়েছিলেন দুর্গম সিয়াচেন এর বেস ক্যাম্পের উদ্দেশ্যে। উষ্ণায়নের বার্তা দিযে দীর্ঘ সাড়ে চার মাসে ৬০০০ কিলোমিটার পথ অতিক্রম করে আজ বাড়ির পথে সত্যেন। ফেরার পথে তিনি এসেছিলেন শ্রীরামপুরের মাহেসে বাবা জগন্নাথ দর্শনে। তিনি জানালেন এর আগে তিনবার […]
সিঙ্গুর আন্দোলনের শহিদ তাপসী মালিকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন।
হুগলী,১৮ ডিসেম্বর:- ২০০৬ সালের ১৮ ডিসেম্বর টাটা অধিগৃহীত জমির মধ্যে ভোররাতে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ বিরুদ্ধে। সেই সময় সিঙ্গুরের জমি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে বড় আকারে পরিণত হয়েছিল। আন্দোলনকারীদের প্রধান ভূমিকায় ছিলেন হাজার হাজার মহিলা। সেই আন্দোলনের মুখ ছিল তাপসী মালিক। মহিলাদের সেই আন্দোলন স্তব্ধ করতে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ। যদিও […]
কাল কলকাতা পুরভোট। হাওড়া ব্রিজে চলছে পুলিশের নাকা চেকিং।
হাওড়া,১৮ ডিসেম্বর:- কাল কলকাতা পুরভোট। হাওড়া ব্রিজে চলছে পুলিশের নাকা চেকিং। রবিবার কলকাতা পুরভোটের জন্য হাওড়া স্টেশন, হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সব হোটেল, গেস্ট হাউসগুলোতেও পুলিশ তল্লাশি ও নজরদারি শুরু হয়েছে। শনিবার থেকেই চলছে নজরদারি। হাওড়া ব্রিজেও তল্লাশি চলছে। নাকা চেকিং চলছে। গঙ্গার ঘাটগুলোতেও নজরদারি রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।











