হাওড়া, ২৭ ডিসেম্বর:- আচার্য কখনোই এমন কাউকে নিয়ে করা উচিত নয়, যিনি ডক্টরেট না হয়েই দেওয়ালে ডক্টরেট লিখে ভোট চেয়েছিলেন। কখনোই হওয়া উচিত নয়। সোমবার হাওড়ায় শ্রমজীবী ক্যান্টিনের ৫০০ দিন উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাম নেতা বিমান বসু ওই মন্তব্য করেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু একাধিক প্রশ্নের উত্তর দেন। […]
জেলা
রিষড়া থানার উদ্যোগে সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন।
হুগলি, ২৭ ডিসেম্বর:- সোমবার সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে পালিত হলো সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি। রিষড়া থানার সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্থানীয় মানুষের অমূল্য জীবন বাঁচাবার বার্তা পৌছে দেয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই কর্মসূচি গত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পড়েছে মানুষের মধ্যে ইতিমধ্যেই। ফলে দুর্ঘটনায় […]
পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামনে গুলি , চাঞ্চল্য বাঁশবেড়িয়ায় !
সুদীপ দাস, ২৬ ডিসেম্বর:- বাঁশবেড়িয়ার পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়ির সামে গুলি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই এলাকায়। প্রাক্তন পুরপ্রধান অরিজিতা শীলের বক্তব্য গতকাল রাতে বাইকে করে জনাকয়েক দুঃস্কৃতি আমার বাড়ির সামনে এসে দু’রাউন্ড গুলি চালিয়ে যায়। আমার মনে হচ্ছে আমাকে এবং আমার স্বামীকে ভয় দেখাতেই তারা এসেছিলো। পাশাপাশি অরিজিতা শীল বলেন আমি ২০১০ সাল থেকে তৃণমূল […]
কোভিড বিধি মেনেই সুচনা হলো আরামবাগ উৎসবের।
মহেশ্বর চক্রবর্তী, ২৬ ডিসেম্বর:- অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কোভিড প্রোটোকল মেনে আরামবাগ উৎসবের সুচনা হলো ২৬ শে ডিসেম্বর। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী শ্রীকান্ত মাহাত, সাংসদ অপরুপা পোদ্দার, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, ডাঃ অতনু কুন্ডু, আরামবাগ মহকুমা শাসক ও আইসহ বিশিষ্ট জনেরা। প্রতি […]
সোস্যাল মিডিয়ায় ‘আসক্ত’ স্ত্রী , পছন্দ করতেন না স্বামী , দম্পতির রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য।
হাওড়া, ২৬ ডিসেম্বর:- লিলুয়ার বেলগাছিয়ার পর এবার চ্যাটার্জহাট। ফের হাওড়ায় দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। রবিবার দুপুরে ফ্ল্যাটের দরজা ভেঙে এদের দেহ উদ্ধার হয়। স্বামীর দেহ ঝুলছিল সিলিং পাখায়। গায়ে চাদর ঢাকা অবস্থায় মেঝেতে মৃত অবস্থায় পড়েছিলেন স্ত্রী। এদের দুই মেয়ে ঘটনার সময় বাড়ির বাইরে টিউশনে গিয়েছিল। এরা বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি […]
নদীবাঁধ এলাকায় বাঁধাকপি চাষ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে দিশা দেখাচ্ছে চাষীদের।
হুগলি, ২৬ ডিসেম্বর:- হুগলি জেলার আরামবাগ মহকুমার নদীবাঁধ এলাকায় বাঁধা কপির চাষ অর্থনৈতিক ভাবে স্বয়ং সম্পুর্ন হতে দিশা দেখাচ্ছে কয়েক হাজার চাষীকে। এই মহকুমার ছয়টি ব্লকের মধ্যে পাঁচটি ব্লকের নদীবাঁধ এলাকাতেই কয়েকশো একক জমিতে বাঁধাকপি চাষ হয়। উল্লেখ্য আরামবাগ মহকুমা দ্বারকেশ্বর, দামোদর ও মুন্ডেশ্বরি নদী দিয়ে ঘেরা।আর এই জন্য নদীবাঁধ সংলগ্ন স্থানে শীতের মরসুমে প্রচুর […]
নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে পরল পাড়ার ভেতর।
হুগলি, ২৬ ডিসেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল ভদ্রেশ্বরের শ্বেতপুর দিল্লি রোডের পাশে নতুন পুকুরের আদিবাসী মানুষেরা। স্থানীয় সূত্রে জানা যায় ভোরবেলা একটি খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দিল্লি রোড দিয়ে পাড়ার মধ্যে ঢুকে পড়ে। জানা যায় লরিটি মুড়ির কারখানা থেকে মুড়ি নিতে এসেছিল। লরিটি গলি দিয়ে ঢুকতে গিয়ে কেবল লাইনের ও বিদ্যুতের […]
বেহাল পরিষেবা। খানাখন্দভরা রাস্তা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ২৬ ডিসেম্বর:- বেহাল পরিষেবা। খানাখন্দভরা রাস্তা। নর্দমা উপচে রাস্তায় জমে রয়েছে নোংরা জল। এর প্রতিবাদে রবিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হলো হাওড়ায়। বেহাল পৌর পরিষেবার অভিযোগ উঠেছে হাওড়া পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয় নতুন পাড়ার বিস্তীর্ণ এলাকা রাস্তা ভাঙাচোরা অবস্থায় রয়েছে। রাস্তায় নোংরা জল জমে রয়েছে। নর্দমায় জমে রয়েছে পচা জল। বেহাল হয়ে […]
আজ সারদা মায়ের জন্মতিথিতে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে বেলুড় মঠ।
হাওড়া, ২৬ ডিসেম্বর:- আজ ১০ পৌষ, রবিবার শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি উপলক্ষে অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা রয়েছে বেলুড় মঠ। তবে করোনা পরিস্থিতির কারণে আগের মতো সারদা মায়ের জন্মতিথিতে সারাদিন মঠের দরজা খোলা থাকছে না। অন্যান্য দিনের মতোই আজ সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টে থেকে ৫টা পর্যন্ত […]
বিজেপির উদ্যোগে হাওড়ায় বাজপেয়ী’র জন্মদিন উপলক্ষে সামাজিক কর্মসূচি।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- দেশের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ির জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর শনিবার সকালে বিজেপির তরফ থেকে হাওড়া সদরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দুঃস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরন ও শিশুদের কেক ও লজেন্স বিতরণ করা হয়। প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ি’র জন্মদিনে এদিন সুশাসন দিবস উপলক্ষে পঞ্চাননতলা রোডে বিজেপি জেলা […]











