এই মুহূর্তে জেলা

চুরির ঘটনা এখন চুঁচুড়ায় নিত্যদিনের ব্যাপার।

সুদীপ দাস, ২২ জানুয়ারি:- চুরির ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার চুঁচুড়া থানা এলাকায়। এবারে পরপর ৬টি দোকানের অ্যাডবেস্টস ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ব্যান্ডেল সার্ভে কলেজ সংলগ্ন ভিউ পার্ক এলাকায়। প্রসঙ্গত দিন দশেক আগে এই মার্কেটে পরপর তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছিলো। এবারে পরপর ছ’টি দোকানে চুরি হলো। দুটি কাঠ চেরাইয়ের দোকান, দুটি ওয়েল্ডিং দোকান, একটি […]

এই মুহূর্তে জেলা

হুগলি জেলা জুড়ে মর্যাদার সাথেই পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন।

হুগলি, ২৩ জানুয়ারি:- আজ ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। আরামবাগ মহকুমা জুড়েই মর্যাদার সাথে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই মহান বিপ্লবী তথা স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন উপলক্ষ্যে বিধায়ক বিমান ঘোষ পুড়শুড়া জুড়ে বেনেপুকর, পশ্চিম পাড়া, কুলবাতপুরে জাতীয় পতাকা উত্তোলন করেন ও পরাক্রম দিবস পালন করেন। পাশাপাশি তিনি বাচ্চাদের হাতে তুলে […]

এই মুহূর্তে জেলা

ডিজে বাজিয়ে শবযাত্রা ১০৭-র সাবিত্রীর !

সুদীপ দাস, ২২ জানুয়ারি:- ঠাকুমা এসেছেন আনন্দ করে, ঠাকুমা যাবেনও আনন্দ করে। তাই ডিজে বাজিয়েই ঠাকুমার মরদেহ পৌঁছলো স্থানীয় শ্মশানঘাটে। কাঠের চিতায় ঠাকুমার দেহ ভস্ম হওয়ার সময়ও ডিজের তালে কোমর দোলালেন এলাকার সকলে। মৃত ঠাকুমার নাম সাবিত্রী মন্ডল (১০৭)। বাড়ি ব্যান্ডেল বালি মোড় কালিতলা এলাকায়। দরিদ্র পরিবারের সাবিত্রীদেবীর স্বামী মারা গেছেন কয়েক দশক আগে। তিন […]

এই মুহূর্তে জেলা

বাড়ি ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবক।

পুরশুড়াঃ, ২২ জানুয়ারি:- বাজার সেরে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ এক যুবক।।শনিবার ঘটনাটি ঘটেছে পুরশুড়ার খুশিগঞ্জ ফেরিঘাটে দামোদর নদীতে। জানা গেছে, নিখোঁজ ওই যুবকের নাম সমীর কুমার মান্না (৩২)। তার বাড়ি পার্শ্ববর্তী ধনিয়াখালি থানার চৈতন্যবাটী গ্রামে।। জানা গেছে, এদিন পুরশুড়ার খুশিগঞ্জে বাজার করতে এসেছিলেন তিনি, ফেরার পথে দামোদর নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে পার […]

এই মুহূর্তে জেলা

রাস্তা সম্প্রসারনের জন্য সরানো হলেও পুনঃস্থাপন হলোনা নেতাজির মূর্তি।

হুগলি, ২২ জানুয়ারি:- রাস্তা সসম্প্রসারণের জন্য সরানো হলেও আজও পুনঃস্থাপন হলনা নেতাজীর মূর্তি। এই ব্যাপক ক্ষোভ গোঘাট জুড়ে। হুগলির কামারপুকুরে রাস্তা সম্প্রসারণের জন্য সরানো হয়েছিল নেতাজী সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি। কিন্তু প্রায় চার বছর কেটে গেলেও সেই মূর্তি পুনঃস্থাপন করা হয়নি কামারপুকুর ডাক বাংলো মোড়ে। ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে […]

এই মুহূর্তে জেলা

আগামীকাল থেকে শুরু দক্ষিণপাড়ায় ধুমকেতু আয়োজিত সম্প্রীতি উৎসবের।

তরুণ মুখোপাধ্যায়, ২২ জানুয়ারি:- আপনার ছেলের জন্য একটা খেলনা কিনুন তাতে আমার ছেলে খেতে পাবে এই আবেদন জানিয়ে আগামী কাল রবিবার থেকে শুরু হচ্ছে রিষড়া গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণপাড়ায় ধূমকেতু আয়োজিত সম্প্রীতি উৎসব। আজ এই মেলার উদ্বোধন এর প্রাক্কালে সাংবাদিকদের একথা জানিয়ে মেলা কমিটির সভাপতি গৌতম চক্রবর্তী এবং কনভেনার অসীতাভ গাঙ্গুলী জানান আমরা গত দু’বছর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার ডোমজুড়ে থার্মোকল কারখানায় বিধ্বংসী আগুন।

হাওড়া, ২২ জানুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের একটি থার্মোকল কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহুর্তে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। ডোমজুড়ের রাজাপুর দক্ষিণদাঁড়িতে ওই থার্মোকলের কারখানায় শনিবার দুপুরে আগুন লাগে। আগুন এখনও আয়ত্বে আসেনি। কি থেকে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।

এই মুহূর্তে জেলা

মির্জাপুরে দাদা ভাইয়ের খুনের ঘটনার মূল অভিযুক্তকে আদালতে পেশ।

হুগলি, ২২ জানুয়ারি:- সিঙ্গুরের মির্জাপুর গ্রামে দাদা ভাই এর খুনের ঘটনায় মূল অভিযুক্ত উত্তম সাঁতরা কে চন্দননগর মহকুমা আদালতে পাঠালো সিঙ্গুর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে। আদালতে চার দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। তবে খুনের মোটিভ নিয়ে পুলিশ এখনো পর্যন্ত স্পষ্ট তথ্য পায়নি। পুলিশের জেরায় অভিযুক্ত খুনের কথা […]

এই মুহূর্তে জেলা

আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করানোর কাজ শুরু বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডে।

হুগলি, ২২ জানুয়ারি:- বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে এদিন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নাম্বার লিংক করানোর কাজ শুরু হলো। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের সভাপতি তথা বৈদ্যবাটি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে এদিন লিংক করানোর কাজ হয়। এ বিষয়ে সুবীর বাবু জানান যে আধার মোবাইল লিংক করাতে গিয়ে বহু মানুষ অসুবিধার […]

এই মুহূর্তে জেলা

ফের চুরি চুঁচুড়া থানা এলাকায়।

সুদীপ দাস, ২২ জানুয়ারি:- ফের চুরি চুঁচুড়া থানা এলাকায়। এবারে চুরির ঘটনা চুঁচুড়ার চকবাজারে। চকবাজারে কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনেই একটি লটারির দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটলো। দোকান মালিক সেখ রাজু বলেন তিনি লটারির পাশাপাশি ওই দোকানে মুরগির মাংস বিক্রি করতেন। শনিবার সকালে দোকানে এসে দেখেন দোকানে তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন ৫হাজার টাকা সহ নগদের […]