হাওড়াব, ১৯ এপ্রিল:- র্ষার আগেই নিকাশি সমস্যা দূর করতে হাওড়ায় বালি জগাছা পঞ্চায়েত সমিতির অফিসে প্রশাসনিক বৈঠক করলেন বিধায়ক কল্যাণ ঘোষ। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয় ওই প্রশাসনিক বৈঠক। বর্ষা এখনও অনেক দূরে। হাওড়ায় বৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ও আসেনি। কিন্তু এখন থেকেই হাওড়ার নিকাশি সমস্যা মেটাতে ব্যবস্থা নিতে উদ্যোগ শুরু করেছে প্রশাসন। হাওড়ার বালি জগাছা পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় […]
জেলা
বিচারপতি না আসায় পিছিয়ে গেল আনিস খান হত্যা মামলার রায়দান।
হাওড়া, ১৮ এপ্রিল:- সোমবার হাইকোর্টে বিচারপতি না আসায় পিছিয়ে গেল আনিস খান ‘হত্যা’ মামলার রায়দান। শারীরিক অসুস্থতার কারণে বিচারপতি এলেন না, নাকি পুলিশ মন্ত্রীর অঙ্গুলিহেলনে তিনি এলেন না সোমবার সেই প্রশ্ন তুললেন আনিস খানের বাবা সালেম খান। সিট তাঁর ছেলের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও এদিন অভিযোগ করেন […]
প্রকাশের পরই মন্ডল সভাপতিদের তালিকা বাতিল, হুগলীতে বিজেপির অন্দরে ক্ষোভ।
সুদীপ দাস, ১৮ এপ্রিল:- প্রকাশ হওয়ার কিছুক্ষন পরই বাতিল হলো মন্ডল সভাপতিদের তালিকা। যা নিয়ে বিজেপির অন্দরেই চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে হুগলীতে। হুগলী সাংগঠনিক জেলা বিজেপির মন্ডল সভাপতি নাম এদিন ৩নম্বর গেট জেলা পার্টি অফিসেই বসে ঠিক হয় বলে খবর। বিজেপি সূত্রে খবর সেসময় উপস্থিত ছিলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী ও সাংগঠনিক জেলা সভাপতি […]
আনিস-কান্ড, বকটুইয়ের গণহত্যা সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদে SFI এর বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ১৮ এপ্রিল:- হাওড়ায় SFI র প্রতিবাদ মিছিলে পুলিশি বাধাকে কেন্দ্র করে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যু, বকটুই গণহত্যা সহ রাজ্য জুড়ে একাধিক খুন, ধর্ষনের ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে এসএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিল হাওড়া ময়দান বঙ্গবাসী মোড় হয়ে ফাঁসিতলা মোড়ে এলে […]
হাওড়ার বকুলতলায় দুর্ঘটনা। ট্রেলারের ধাক্কায় প্রাণ গেলো বাইক আরোহী যুবকের।
হাওড়া, ১৮ এপ্রিল:- গত শনিবার ডিউটি আসার পথে হাওড়ার শিবপুরের ফোরশোর রোডে ট্রেলারের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন হাওড়া সিটি পুলিশের এক কনস্টেবল। সেই ঘটনার পর ফের ট্রেলারের ধাক্কায় প্রাণ গেলো বাইক আরোহী এক যুবকের। সোমবার বিকেলে হাওড়ার আন্দুল রোড দানেশ শেখ লেনে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় সূত্রের খবর, দানেশ শেখ লেন থেকে বকুলতলা […]
প্রসাদ খেয়ে অসুস্থ বেশ কয়েকজন।
হাওড়া, ১৮ এপ্রিল:- হাওড়ার আমতায় হরিনাম সংকীর্তন অনুষ্ঠান উপলক্ষে ভোগের প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। আমতার সারদা দলুইপাড়া এলাকার বাসিন্দারাই অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। অসুস্থদের মধ্যে শিশু ও বৃদ্ধরাও রয়েছেন। মহোৎসবের প্রসাদ খেয়ে রবিবার ভোর থেকেই এলাকার মানুষের পেটের যন্ত্রনা ও বমি শুরু হয়। এরপরে যত সময় যায় ততই বাড়তে থাকে আক্রান্তের […]
তহবিলের টাকায় করা হচ্ছে না কাজ , জেলাশাসকের কাছে অভিযোগ লকেটের।
সুদীপ দাস, ১৮ এপ্রিল:- নিজের সাংসদ তহবিলের টাকায় কাজ করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে সোমবার বিকেলে হুগলীর জেলাশাসকের স্বারস্থ হলেন হুগলীর বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন বিকেল চারটে নাগাদ কাজ না হওয়া প্রায় সাড়ে তিন কোটি টাকার কাজের হিসেব নিয়ে সাংসদ চুঁচুড়ায় হুগলীর জেলাশাসক দপ্তরে আসেন। সেখানে জেলাশাসক দীপাপ্রীয়া পি-এর সাথে রুদ্ধদ্বার বৈঠক […]
আনিস-কান্ডে বিক্ষোভ আমতায়। আসল দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি।
হাওড়া, ১৭ এপ্রিল:- আনিস খানের মৃত্যুতে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবিতে স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের কর্মী সমর্থকরা বেতাই থেকে মিছিল করে এদিন আমতা থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর পাশাপাশি সংগঠনের তরফ থেকে এক প্রতিনিধি দল থানায় স্মারকলিপি দেন। এই কর্মসূচি ঘিরে […]
বালিগঞ্জের ফল নিয়ে কড়া প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের।
হাওড়া, ১৬ এপ্রিল:- বালিগঞ্জের ফল নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শনিবার হাওড়ায় তিনি বলেন, “দ্বিতীয় স্থানে থাকা সিপিএম অক্সিজেন পেল না তৃণমূল কষ্ট পেল তা সময় এলেই বুঝতে পারা যাবে।” পাশাপাশি, আসানসোলে অগ্নিমিত্রা পলের উপরে বোতল ছুঁড়ে মারা ও জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় অর্জুন বলন, এই ধরণের রেষারেষি না করলেই […]
আসানসোলে তৃণমূলের ইতিহাস গড়লেন শত্রুঘ্ন সিনহা।
আসানসোল, ১৬ এপ্রিল:- আসানসোলে তৃণমূলের হয়ে ইতিহাস গড়লেন শত্রুঘ্ন সিনহা। তিনি আসানসোলে বিজেপিকে খামোশ করে আসান জয় ছিনিয়ে নিলেন। তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হলেন শত্রুঘ্ন। সাতটির মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পর্যুদস্ত হতে হল। এমনকী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নিজের কেন্দ্রেও হারতে হল এবার। আর কুলটিতে বিজেপি জিতল মাত্র ৪৬৬ ভোটে, যেখানে বিজেপি ২০২১-এর […]











