হুগলি, ৯ মে:- হুগলি জেলার গঙ্গা তীরবর্তী ঐতিহাসিক শহর শ্রীরামপুর, এই শ্রীরামপুরেই রয়েছেক য়েকশো বছরের নানা একধিক প্রাচীন স্থাপত্য। এর মধ্যে শ্রীরামপুর কলেজ, ডেনিস ট্রভেন, ওলাভ চার্চ, উইলিয়াম কেরি মিউজিয়াম, ডেনিস গভর্নর হাউস সহ একাধিক হেরিটেজ বিল্ডিং।সরকারি উদ্যোগে এর মধ্যে বেশিরভাগই রক্ষনাবেক্ষন করা হয়েছে, এই সব হেরিটেজ বিল্ডিং গুলিকে এবার ট্যুরিস্টদের কাছে সহজেই পৌছবার লক্ষে […]
জেলা
“দিন থেকে রাত রবীন্দ্রনাথ”, রবীন্দ্র স্মরণে অনুষ্ঠান হাওড়ার শরৎ সদনে।
হাওড়া, ৯ মে:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সোমবার ২৫ বৈশাখ হাওড়ার শরৎ সদনে “দিন থেকে রাত রবীন্দ্রনাথ” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে ওই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের সরকারের সমবায় মন্ত্রী অরূপ রায়। অরূপ রায় বলেন, ২০১২ সাল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। মাঝে ২ বছর কোভিডের কারণে এই অনুষ্ঠান হয়নি। এবারের অনুষ্ঠানে […]
অতদূরে পালিয়ে গিয়েও রেহাই মিললো না, আন্দামান থেকে অপহরণকারীকে ধরে আনল জগাছা থানার পুলিশ। উদ্ধার নাবালিকা।
হাওড়া, ৮ মে:- অতদূরে পালিয়ে গিয়েও রেহাই মিললো না। আন্দামান থেকে অপহরণকারীকে ধরে আনল হাওড়ার জগাছা থানার পুলিশ। উদ্ধার হয়েছে নাবালিকাও। জানা গেছে, অপহৃত ওই নাবালিকাকে আন্দামান থেকে উদ্ধার করেছে হাওড়ার জগাছা থানার পুলিশ। গ্রেফতার হয়েছে অভিযুক্ত যুবক। ধৃতের নাম গুরুপদ মাইতি (২২)। রবিবার এদের দুজনকেই বিমানে আন্দামান থেকে নিয়ে আসে পুলিশ। গত ২২ মার্চ […]
লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা ডোমজুড়ে।
হাওড়া, ৮ মে:- লরির ধাক্কায় স্থানীয় এক যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার ডোমজুড়ের পাকুড়িয়া এলাকায়। এদিন লরির ধাক্কায় মৃত্যু হয় সাইকেল আরোহী ওই যুবকের। রবিবার সকাল পৌনে নটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। পুলিশ সূত্রে খবর, ওই সাইকেল আরোহী যখন কাজে […]
করোনার আতঙ্ক কাটিয়ে হাওড়ার ক্লাবের শতবর্ষ উদযাপন। গর্ব বাড়ালেন অলিম্পিয়ান অরুণ ঘোষ, ফুটবলার কোচ রঘু নন্দীরা।
হাওড়া, ৮ মে:- করোনার আতঙ্ক কাটিয়ে হাওড়ার ক্লাবের শতবর্ষ উদযাপন হল রবিবার সকালে। প্রাক্তন অলিম্পিয়ান অরুণ ঘোষ, ফুটবলার কোচ রঘু নন্দীদের উপস্থিতি অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। খেলাধুলো শরীরকে সতেজ রাখে। করোনাকালে বাড়িতে বসে থেকে থেকে সবারই হাড়, কলজেতে যেন মরচে ধরে গিয়েছিল। সবে ধীরে ধীরে সেই মরচে ছাড়া শুরু করেছে। অনেকেই এখনও সেখান থেকে […]
মর্মান্তিক দুর্ঘটনা। বোনের বাড়ি আসার পথে ট্যাঙ্কারের ধাক্কায় মৃত্যু দাদা-বৌদির।
হাওড়া, ৮ মে:- হাওড়ার হাজারহাত কালীতলায় বোনের বাড়ি আসার পথে ট্যাঙ্কারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দাদা ও বৌদির। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে হাওড়ার লিলুয়ার রিফিল পেট্রোল পাম্পের সামনে। জানা গেছে, বোনকে ‘সারপ্রাইজ’ দিতে দাদা ও বৌদি এদিন নিশ্চিন্দার বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন বোনের বাড়ি আসার জন্য। সেইসময় রিফিল পেট্রোল পাম্পে তেল ভরে বেরনোর সময় […]
তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
উঃ২৪পরগনা, ৭ মে:- কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর এলাকায় ২০২০ সালের মে মাসে তৃণমূল কর্মী সৌমেন দাস খুনের ঘটনায় গতকাল কামারহাটি পৌরসভা ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুপালী সরকার ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। সেইমতো তাকে গ্রেপ্তার করে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, ২০২০ সালে […]
একই যাত্রাপথে দিতে হচ্ছে ডবল টোল ? দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজায় গাড়ি চালকদের ব্যাপক বিক্ষোভ।
হাওড়া, ৭ মে:- একই যাত্রাপথে গুনতে হচ্ছে ডবল টোল ? ফাস্ট ট্যাগ চালু হলেও এখনও ফিজিক্যালি টোলের টাকা নেওয়া হচ্ছে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজায়, এমনই অভিযোগ গাড়ি চালকদের। ফলে টোলের কাউন্টারে টাকা দিয়েও আবার ব্যাঙ্ক থেকে এসএমএসের মাধ্যমে কেটে নেওয়া হচ্ছে ফাস্ট ট্যাগের টাকা। শনিবার সকালে এই নিয়ে টোলপ্লাজায় বিক্ষোভ হয়। এদিন এই নিয়ে টোল […]
কাশীপুরের ঘটনায় হাওড়ায় বিক্ষোভ বিজেপি যুব মোর্চার।
হাওড়া, ৭ মে:- কলকাতার কাশীপুরে শুক্রবার বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার ‘হত্যাকান্ডে’র প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে আগামী দিনে হাওড়ার পুলিশ কমিশনারের অফিস ঘেরাও করার হুমকি দিল বিজেপি যুব মোর্চার কর্মীরা। শনিবার বিকেলে ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা হাওড়া শহরের ব্যস্ততম রাস্তা জি টি রোড অবরোধ করে। সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেই কারণে এদিন […]
প্রতিবেশীকে ভয় দেখাতে এলাকায় মাও পোষ্টার, ধৃত রিষড়ার রাজেন।
সুদীপ দাস, ৭ মে:- প্রতিবেশীকে ভয় দেখাতে এলাকায় মাওবাদি পোষ্টার মেরেছিলো রিষড়ার ২২নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজেন আইচ। গত ১৮ই এপ্রিল এবং ৪ঠা মে রিষড়ার ২২নম্বর ওয়ার্ডে দুটি মাও পোষ্টার দেখা যায়। পুলিশ সেই পোষ্টার দুটি উদ্ধার করে তদন্তে নামে। তদন্তে নেমে এলাকারই বছর ৪৭এর ব্যাক্তি রাজেন আইচ ওরফে পটলকে আটক করে পুলিশ। তাঁর হাতের লেখার […]











