হাওড়া, ২৫ মে:- হাওড়ায় জিআরপি থানার উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে রক্তদান করলেন রেল পুলিশের কর্মীরা। গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট কাটাতে এবার এগিয়ে এলেন রেল পুলিশের কর্মীরাও। বুধবার হাওড়া জিআরপি থানার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে জিআরপি কর্মীরা সহ মোট ৬৭ জন রক্তদাতা রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া […]
জেলা
ভাইজ্যাক বেড়াতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। হাওড়া ও হুগলিতে ৬ বাঙালি পর্যটকের মৃত্যু।
হাওড়া, ২৫ মে:- ভাইজ্যাক বেড়াতে যাওয়ার পথে ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। ৬ বাঙালি পর্যটকের মৃত্যু। হাওড়ার উদয়নারায়ণপুরে শোকের ছায়া। বেড়াতে বেরিয়ে ওড়িশার গঞ্জাম জেলায় দুর্ঘটনার কবলে পর্যটকদের বাস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই দুর্ঘটনায় চার মহিলা সহ মোট ৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় ৩০ জন আহত হয়েছেন ওই দুর্ঘটনায়। মৃতেরা প্রত্যেকেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। […]
মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো চাকরিতে নিয়োগের দাবিতে হাওড়ায় বিক্ষোভ।
হাওড়া, ২৪ মে:- টেট উত্তীর্ণ অবশিষ্ট ডি এল এড প্রার্থীদের নিয়োগের দাবিতে হাওড়ায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ শিক্ষক পদপ্রার্থীদের। প্রাথমিক টেট উত্তীর্ণ বঞ্চিত ডি. এল.এড ঐক্যমঞ্চের পক্ষ থেকে মঙ্গলবার এই বিক্ষোভ দেখানো হয়। এদিন মিছিল করে শিক্ষা ভবনের সামনে পৌঁছান বিক্ষোভকারীরা। ব্যানার, হাতে লেখা পোস্টার নিয়ে তাঁরা বিক্ষাভ প্রদর্শন করেন। পরে তাঁরা ডিআই’কে ডেপুটেশন দেন। […]
হাওড়া জুটমিলের অচলাবস্থা কাটাতে দ্বিপাক্ষিক বৈঠক প্রয়োজন , হাওড়ায় এসে জানালেন শ্রমমন্ত্রী।
হাওড়া, ২৩ মে:- হাওড়া জুটমিলের বর্তমান অচলাবস্থা কাটাতে মালিকপক্ষ এবং সিইএসসি কর্তৃপক্ষকে বসিয়ে আলোচনা চান তাঁরা। সোমবার হাওড়ায় একথা জানান রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) বেচারাম মান্না। হাওড়া জুটমিলের অচলাবস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন বেচারাম মান্না বলেন, “এই অচলাবস্থা কাটাতে এবং সমস্যা সমাধানের জন্য আমরা মিল মালিককে এবং সিইএসসি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে কথা […]
পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে হাওড়া থেকে গ্রেফতার ১১ জন ভুয়ো পরীক্ষার্থী।
হাওড়া, ২৩ মে:- রাজ্য পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে হাওড়ার ব্যাঁটরা থেকে গ্রেফতার হলেন ১১ জন ভুয়ো পরীক্ষার্থী। ধৃতদের সোমবার দুপুরে তোলা হয় হাওড়া আদালতে। রবিবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলেছিল হাওড়ায়। আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে। এদের মধ্যে ১১ জনকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল পদের চাকরি প্রার্থীদের […]
এবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলল হাওড়ায়। আটক বেশ কয়েকজন।
হাওড়া, ২২ মে:- এবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলল হাওড়ায়। আটক বেশ কয়েকজন। রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের জন্য ছিল লিখিত পরীক্ষা। সেই পরীক্ষার একটি কেন্দ্র ছিল ব্যাঁটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শুরুর আগে নথি পরীক্ষা নিরীক্ষার সময় প্রচুর প্রার্থীর নথিতে অসামঞ্জস্য ধরা পড়ে। সংখ্যাটা প্রায় আট জন। তাঁদের […]
হাওড়ার ফটোগ্রাফার্সরা এবার এগিয়ে এলেন মহৎ কাজে।
হাওড়া, ২২ মে:- সারাদিন রোদে জলে পরিশ্রম করে যারা ছুটে বেড়ান শহর থেকে গ্রাম এপ্রান্ত থেকে ওপ্রান্ত সেই ফটোগ্রাফার্সরা এবার এগিয়ে এলেন মহৎ কাজে। হাওড়া ফটোগ্রাফার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার হাওড়ার কদমতলায় গীতা প্যালেস ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন তারা। এছাড়াও বিনাব্যয়ে চক্ষু ও দন্ত পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এদিন […]
ঝাড়খন্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরে খুন যুবক।
হাওড়া, ২২ মে:- কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরেছিলেন পেশায় রাজমিস্ত্রি বাবলু সিংহ। রবিবার সকালে তাকে ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া থানার পুলিশ। জানা গেছে, হাওড়ার আই আর বেলিলিয়াস লেনের একটি বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রি ভাড়া থাকতেন। একই সঙ্গে থাকতেন তারা। এদের মধ্যে দুজন দেশের বাড়িতে গিয়েছেন। বাবলু একাই বাড়িতে ছিলেন বলে […]
হাওড়ায় ঝড়ে ভেঙে পড়ল প্রাচীন বাড়ির একাংশ।
হাওড়া, ২১ মে:- শনিবার বিকেলে হাওড়ায় কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো একটি শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ। এই ঘটনায় ওই বাড়ির সদস্যরা অক্ষত থাকলেও বাড়ির একাংশ রাস্তার উপর ভেঙে পড়ে। সঙ্গে একটি বড় গাছ পড়ে যায় রাস্তার উপরে। এই ঘটনার পর খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকলে। ডিজাস্টার ম্যানেজমেন্ট এর দলকেও […]
চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা খুলে বিপত্তি। হাওড়ার এইচআইটি ব্রিজে।
হাওড়া, ২১ মে:- চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা খুলে বিপত্তি ঘটল হাওড়ার গোলাবাড়ির এইচআইটি ব্রিজে। অ্যাম্বুলেন্সের এক্সেল ভেঙে চাকা খুলে ছিটকে গিয়ে লাগে উল্টোদিক থেকে আসা অটোতে। যাত্রী নিয়েই রাস্তার উপর উল্টে যায় অটোটি। তিনজন জখম হন। গুরুতর জখম হন অটোর এক মহিলা যাত্রী। তবে, ভাগ্যক্রমে রক্ষা পান অ্যাম্বুলেন্সের রোগী। অটোরিক্সার চালকও দুর্ঘটনায় জখম হন। শনিবার দুপুরে […]











