এই মুহূর্তে জেলা

হাওড়ার জগাছায় আবাসনের ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী হামলা।

হাওড়া, ১৭ নভেম্বর:- হাওড়ার জগাছায় আবাসনের ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল। এলাকায় চাঞ্চল্য। মহিলাদের তৎপরতায় ধরা পড়ে যায় দুস্কৃতিও।হাওড়ার জগাছা থানা এলাকার নন্দীপাড়ার একটি আবাসনের ফ্ল্যাটে বৃহস্পতিবার দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে ওই আবাসনের একটি ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতী ঢোকে। ফ্ল্যাটের মহিলা নিধি ঝাঁ কলিং বেলের আওয়াজে দরজা খুললে ওই দুষ্কৃতী […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার বিস্তীর্ণ এলাকা পরিষ্কারের কাজে নামলো পুরনিগম।

হাওড়া, ১৭ নভেম্বর:- কোনা এক্সপ্রেসওয়ে, হাওড়ার কদমতলা অঞ্চলের একশো ফুট রাস্তার পর এবার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোড সহ বাইপাসের বিস্তীর্ণ এলাকা পরিষ্কারের কাজে নামলো হাওড়া পুরনিগম। বৃহস্পতিবার থেকেই ওই সাফাইয়ের কাজ শুরু হয়েছে। যে হারে শহরে ডেঙ্গু বাড়ছে এবার তাই শহরের অলিগলি রাস্তাঘাট হাইড্রেন সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার ধারের আগাছা থেকে […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গি মোকাবিলায় বুধবার চাঁপদানী পুরসভার সভাকক্ষে রিভিউ বৈঠক করেন কলকাতা পুরনিগমের আধিকারিক সুজাতা ঘোষ।

হুগলি, ১৬ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় বুধবার চাঁপদানী পুরসভার সভাকক্ষে রিভিউ বৈঠক করেন কলকাতা পুরনিগমের আধিকারিক সুজাতা ঘোষ। সেখানে ছিলেন চন্দননগরের মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত, চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, চাঁপদানীর পুরপ্রধান সুরেশ মিশ্র ও অতিরিক্ত জেলা স্বাস্থ্য আধিকারিক বন্দনা সরকার। এ দিনের বৈঠকে সুজাতা ঘোষ বলেন, স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি যখন যাচ্ছেন তারা ওই বাড়ির কেউ […]

এই মুহূর্তে জেলা

বহিরাগতদের এনে হামলার অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে, উত্তেজনা হাওড়ায়।

হাওড়া, ১৬ নভেম্বর:- বুধবার হাওড়ায় জয়নারায়ণ সাঁতরা লেনের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের মধ্যে প্রকাশ্য রাস্তাতেই চলে মারামারি। অভিযোগ, এলাকার মানুষজন এর প্রতিবাদ করলে তাদেরও গালিগালাজ করে পড়ুয়ারা। স্থানীয়দের অভিযোগ, এদিন বহিরাগতদের ডেকে এনে হামলা চালানোর চেষ্টা হয়। এরপরই স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে মারধর করেন কয়েকজন পড়ুয়াকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার বিশাল পুলিশ […]

এই মুহূর্তে জেলা

হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১।

হাওড়া, ১৬ নভেম্বর:- হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১। আরপিএফ এর হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। উদ্ধার হয় নগদ প্রায় ১১ লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার জিনিস যার বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিপিডিএস এর টিম হাওড়া স্টেশনে নজরদারি […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা শিবির বৈদ্যবাটি পুরসভায়।

হুগলি, ১৬ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা শিবির করল বৈদ্যবাটি পুরসভা।বুধবার পুরসভার সভাকক্ষে পুরসভার স্বাস্থ্য, সাফাই বিভাগের কর্মীরা হাজির ছিলেন। এ ছাড়া জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও পতঙ্গবিদরা ডেঙ্গি মোকাবিলায় বেশ কিছু কর্মসূচির কথা উল্লেখ করেন। সেখানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ও চেয়ারম্যান ইন কাউন্সিল মহুয়া ভট্টাচার্য। পুরপ্রধান বলেন, ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ […]

এই মুহূর্তে জেলা

দু’দিনের ঝাড়গ্রাম সফর সেরে ফিরলেন মুখ্যমন্ত্রী।

হাওড়া, ১৬ নভেম্বর:- রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে মঙ্গলবার দু’দিনের ঝাড়গ্রাম সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে করে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। সেই সফর শেষ করে বুধবার কলকাতায় ফেরেন তিনি। এদিন ডুমুরজলায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে তাঁর গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হন।

এই মুহূর্তে জেলা

হাওড়ার জগাছায় যুবকের রহস্য মৃত্যু। পরিবারের দাবি খুন।

হাওড়া, ১৫ নভেম্বর:- এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়ার জগাছা থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শান্তনু দাস (৩২)। বাড়ি হাওড়ার জগাছার ধাড়সা গভঃ কলোনিতে। শনিবার রাতে সে বন্ধুদের কল পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন রবিবার সকালে তাকে রক্তাক্ত অবস্থায় মাঠ থেকে উদ্ধার করে কলকাতার এনআরএস […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় পুর নির্বাচনের দাবিতে বিজেপির পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা।

হাওড়া, ১৫ নভেম্বর:- ডেঙ্গু নিয়ে পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার প্রতিবাদে এবং হাওড়ায় পুর নির্বাচনের দাবিতে বিজেপির হাওড়া পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গেও হয় ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। অবিলম্বে হাওড়া পুরসভায় নির্বাচন করানোর দাবিতে এবং ডেঙ্গু নিয়ে পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে হাওড়া পুরসভা অভিযান করলো বিজেপি। বিভিন্ন ইস্যুতে কয়েক দফা দাবিতে এদিন […]

এই মুহূর্তে জেলা

বেলুড়ে পুলিশ ব্যারাকে এক ট্রাফিক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু।

হাওড়া, ১৫ নভেম্বর:- কয়েকদিন ধরেই চলছিল বেলুড় ফাঁড়ি (ব্যারাকের) সংস্কারের কাজ। তারই মধ্যে সোমবার সকালে এক ট্রাফিক গার্ডের কর্মীর অস্বাভাবিক মৃত্যু হলো। তিনি গোলাবাড়ি ট্রাফিক গার্ডে পোস্টিং ছিলেন। বেলুড় থানার পুলিশ সূত্রে জানা গেছে, সনাতন ঘোষ (৫৩) নামের ওই কনস্টেবল গোলাবাড়ি ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। এদিন পুলিশ এসে দেখে ‘মৃত’ অবস্থায় […]