সুদীপ দাস, ২৫ নভেম্বর:- আবারও চুঁচুড়া আদালতে তোলা হল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। শুক্রবার দুপুরে চুঁচুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (ফাস্ট ট্র্যাক কোর্ট)-এ তোলা হয় সুদীপ্ত সেনকে। কটন ফুল প্যান্ট ও মেরুন সোয়েটার গায়ে সুদীপ্তকে নিয়ে আসা হয় আদালতে। এদিনও ক্যামেরার সামনে মুখ খোলেননি সারদা কর্তা। সুদীপ্ত সেনের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন ২০১৩ সালে […]
জেলা
পৌরসভার উদ্যোগে কোন্নগর বারো মন্দির ঘাটে গঙ্গা আরতি।
তরুণ মুখোপাধ্যায় , ২৪ নভেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষনার ২৪ ঘন্টার মধ্যেই কোন্নগর পুরসভার উদ্যোগে শুরু হল এলাকার বারো মন্দির ঘাটে গঙ্গা আরতি। বৃহস্পতিবার সন্ধ্যায় কোন্নগর রাজ রাজ্যেশ্বরী মঠের অধ্যক্ষ এই সন্ধ্যা আরতির সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগর পুরসভার পুর প্রধান স্বপন দাস। স্বপন বাবু বলেন গঙ্গা আমাদের সমস্ত পাপ হরণকারী দেবী। মা গঙ্গার […]
অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত এসটিএফ, পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে গুলি চালানোর হুমকি।
হাওড়া , ২৪ নভেম্বর:- চারজনকে খুন করে পালিয়ে আসা অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত হলো বিহার এসটিএফের পুলিশ কর্মী। আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা করার চেষ্টা হয় বলে অভিযোগ। যদিও শেষরক্ষা হয়নি। ধরা পড়ে যায় বিহারের কুখ্যাত অপরাধী নবীন কুমার ঝা। বিহারের একটি মাছের ভেড়ি নিয়ে গন্ডগোলের জেরে খুন হয় মোট চারজন। এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে […]
ভুয়ো কল সেন্টার খুলে দেশে বিদেশে প্রতারণা , পুলিশের জালে দুই প্রতারক।
হাওড়া , ২৪ নভেম্বর:- ভুয়ো কল সেন্টার খুলে দেশে বিদেশে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা। শিবপুর থানা তদন্তে নেমে গ্রেফতার করেছে দুই প্রতারককে। জানা গেছে, হাওড়ার শিবপুর থানা এলাকার একটি হোটেলে রমরমিয়ে চলছিল কল সেন্টারের নামে প্রতারনা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় শিবপুর থানার পুলিশ ওই হোটেলে হানা দিয়ে গ্রেফতার করে দুই প্রতারককে। পুলিশ […]
জলাশয় ভরাট করে প্রমোটারি, প্রতিবাদে পান্ডুয়ায় রাস্তা অবরোধ স্থানীয়দের।
সুদীপ দাস, ২৪ নভেম্বর:- পান্ডুয়ায় জলাশয় ভরাট করে চলছে প্রোমোটারি বহু জায়গাতে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা, অবশেষে পান্ডুয়া চুঁচুড়া ৩৯ নম্বর রোডের উপর রেল পান্ডুয়া রেলগেট সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করল স্থানীয়রা। ঘটনা প্রসঙ্গে জানা যায় পান্ডুয়ার দক্ষিণপাড়ের নজরুল পল্লী এলাকায় একটি জলাশয় ছিল এলাকাবাসীদের এমনটাই অভিযোগ সেই জলাশয় বর্তমানে বুঝিয়ে ফেলে প্রোমোটিং করা হচ্ছে। […]
হাওড়ায় ব্যাতাইতলার কাছে তিনটি ঝুপড়িতে বিধ্বংসী আগুন।
হাওড়া, ২৪ নভেম্বর:- শিবপুর থানা এলাকায় ব্যাতাইতলা ফাঁড়ির কাছে তিনটি ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। আগুন কিভাবে লেগেছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হতাহতের খবর নেই। শিবপুর থানা সূত্রের খবর, ব্যাতাইতলা ফাঁড়ি সংলগ্ন র্যাম্পের নিচে তিনটি ঝুপড়িতে আগুন ধরে যায়। দ্রুত পুলিশ ও ফায়ার ব্রিগেড সেখানে পৌঁছায়। […]
শিয়রে ডেঙ্গু। দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে সাফাইয়ে জোর পুরসভার।
হাওড়া, ২৩ নভেম্বর:- ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে এবার হাসপাতাল চত্বরে সাফাইয়ে জোর দিচ্ছে হাওড়া পুরসভা। বুধবার দুপুরে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে হাসপাতাল চত্বরকে সাফসুতরা রাখার উপর জোর দেন পুর আধিকারিকরা। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী জানান, হাওড়া পুরনিগমের কনজারভেন্সি দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল বুধবার পরিদর্শন করা হলো। […]
শহরে ডেঙ্গু প্রতিরোধে পথে নামলেন শিবপুর কেন্দ্র যুব তৃণমূলের কর্মীরা। ছড়ানো হলো মশার তেল।
হাওড়া, ২৩ নভেম্বর:- বুধবার হাওড়ায় ডেঙ্গু প্রতিরোধে পথে নামেন শিবপুর কেন্দ্র যুব তৃণমূলের কর্মীরা। ছড়ানো হয় মশার তেল। শিবপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রভাত মশাটের নেতৃত্বে ছড়ানো হয় মশার তেল। পথে ঘুরে ডেঙ্গু প্রতিরোধে প্রচার চালানো হয়। এদিন ডেঙ্গু সচেতনতায় প্রচার কর্মসূচি নেওয়া হয়। মশা মারতে তেল ছড়ানো ও সচেতনতামূলক প্রচার করা হয়। শিবপুর […]
ফের পুলিশের নজর এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লো ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক।
হাওড়া, ২৩ নভেম্বর:- ফের পুলিশের নজর এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লো যুবক। এরপর অনেক চেষ্টায় তাকে নামানো হয়। বুধবার বিকেল নাগাদ দমকলে খবর আসে ব্রিজের মাথায় উঠে পড়েছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। হাতে গোনা কয়েকজন পথচলতি মানুষ ব্রিজের উপর প্রথম তাকে দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এবং দমকল ছুটে আসে। কলকাতা পোর্ট […]
তিনবারেও ভর্তি নিল না, অবশেষে হাসপাতালের দোরেই মৃত্যু রোগীর।
সুদীপ দাস, ২৩ নভেম্বর:- তিন তিন বার হাসপাতালে নিয়ে এলেও শ্বাসকষ্টের রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শেষবার যখন পরিবারের ক্ষোভের মুখে পড়ে ভর্তি নেওয়া হল, তখন আর ওয়ার্ড পর্যন্ত পৌঁছতে পারল না রোগী। ওয়ার্ডে ঢোকার আগেই শেষনিশ্বাস ত্যাগ করলেন বছর ৫০এর গীতা পাশওয়ান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। রোগীর পরিবার […]











