হুগলি, ১১ মার্চ:- তিন বছর আগে সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের কাজ শুরু হয়।আগামী ২ রা মে চন্দননগরের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে।তার প্রাক্কালে চন্দননগর কলেজে হেরিটেজ রিসার্চ সেন্টারের ঘোষনা করা হল এক অনুষ্ঠানে। চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিষ সরকার জানান, চন্দননগরের অনেক ইতিহাস।সুলতানদের থেকে ফরাসীদের হাতে।বৃটিশ ফরসীদের সংঘাত হওয়া,পরবর্তী অবস্থায় ফরসীদের সঙ্গে সেটেলমেন্ট,তারপর তাদের চলে যাওয়া। […]
জেলা
বেলুড়ে খোল-করতাল নিয়ে নগরকীর্তন, বসন্ত উৎসবে মাতলেন বিধায়ক।
হাওড়া, ১১ মার্চ:- বেলুড়ে খোল-করতাল নিয়ে নগরকীর্তনের মাধ্যমে বসন্ত উৎসবে মাতলেন চিকিৎসক বিধায়ক ডা: রানা চ্যাটার্জি। মঙ্গলবার সকালে এই দৃশ্যের সাক্ষী থাকলেন এলাকার মানুষ। বেলুড় মঠের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আবির ও মাল্যদান করে প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের উদ্যোগে আয়োজিত এই বসন্তোৎসবের সূচনা হয়। এরপর প্রায় দেড় কিমি রাস্তা পরিক্রমা করে রঙ্গোলি মল পর্যন্ত পথচলতি […]
‘রাজীব ব্যানার্জি’কে স্বাগতম’, পোস্টার-ব্যানার পড়লো ডোমজুড়ে।
হাওড়া, ১১ মার্চ:- হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্রে আবারও পড়লো পোস্টার। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জিকে ঈদ উপলক্ষে স্বাগত জানিয়ে বাঁকড়া এক দুই ও তিন নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লাগানো হলো শুভেচ্ছা পোস্টার-ব্যানার। পোস্টারে লেখা, “রাজীব ব্যানার্জিকে স্বাগতম, তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।” রাজীব অনুগামীরা সাফ জানিয়েছেন, ২০১১ থেকে ২০২১ অবধি রাজীব ব্যানার্জীর অনেক অবদান পার্টিতে রয়েছে। পাশাপাশি […]
উড়িষ্যার গাঁজা বাংলায়।
হুগলি, ১০ মার্চ:- গাঁজা পাচারকারীদের বড়সড় চক্র ধরা পড়লো পান্ডুয়ায়। হুগলি গ্রামীন পুলিশের বিরাট বড় সাফল্য। উড়িষ্যা থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি সাতজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আটক হয়েছে চারটি চারচাকা গাড়ি। পান্ডুয়ার জামগ্রামে একটি গোডাউনে গাঁজা মজুত করা হত বলে অভিযোগ। সেই গোডাউনের […]
রিষড়ার জয়শ্রী কটন মিলের কোয়ার্টারে আগুন।
হুগলি, ১০ মার্চ:- একটি কোয়ার্টারে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন লাগার পর একটি গ্যাস সিলিন্ডার ফাটে। আগুন ছড়িয়ে পরে দশটা কোয়ার্টারে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো দমকল ডাকা হয়। ঘটনাস্থলে পৌঁছায় রিষড়া ও শ্রীরামপুর […]
বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ-বিডিও।
হুগলি, ১০ মার্চ:- হুগলির দাদপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় পঁচিশ বিঘা জমি বাম আমলে ১৯৯৪ সালে পাট্টা দেওয়া হয়। ১৭৭ জন সেই পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট জমির পজিশান বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। সেই মত গত বুধবার […]
আজ বেলুড় মঠে শ্রীশ্রীঠাকুরের জন্মমহোৎসব।
হাওড়া, ৯ মার্চ:- ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মমহোৎসবে সকাল থেকেই সেজে উঠেছে বেলুড় মঠ। ভোর ৪:৩০ মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর দিনভর নানান অনুষ্ঠান রয়েছে। ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মন্দিরের ডানদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে নানান ধর্মীয় অনুষ্ঠান। বেদ পাঠ, স্তব গান, ভজন, পদাবলী কীর্তন, ভক্তিগীতি, বাউল গান, কবিগান, লোকগীতি। […]
নারী দিবসের ৫০ বছরে দিদি বাংলার ঘরে ঘরে।
হুগলি, ৮ মার্চ:- নারী দিবসের ৫০ বছরে দিদি বাংলার ঘরে ঘরে। এই স্লোগানকে সামনে রেখে নারী দিবসে মিছিল করলো তৃণমূল মহিলা কংগ্রেস। আজ আন্তর্জাতিক নারী দিবস। রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রতি জেলাতেই মিছিল করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মত হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে […]
দুপুরের খাওয়া নিয়ে বিভ্রাট চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে।
হুগলি, ৮ মার্চ:- শনিবার সকালে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দুপুরের ভোজ নিয়ে বিভ্রাট। তড়িঘড়ি খাবার ফেলে দেওয়ার নির্দেশ সিস্টারদের। হঠাৎ করে কি হল? তাহলে কি খাবারে কিছু পড়েছে? এই নিয়েই আতঙ্কিত হয়ে ওঠেন রোগী সহ রোগীর পরিজনেরা। রোগীর পরিবার সূত্রে খবর, এ দিন সকাল ১১টার পরে তিনতলায় মহিলাদের সাধারণ বিভাগে খাবার দেওয়া শুরু হয়। কিছুক্ষণের […]
দোলের আগে হাওড়া থেকে ফেক লিকার উদ্ধার করল আবগারি দপ্তর।
হাওড়া, ৮ মার্চ:- দোলের আগে হাওড়া থেকে ফেক লিকার উদ্ধার করল আবগারি দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে একটি হলুদ ট্যাক্সিতে তল্লাশি করে সেখান থেকে বিপুল পরিমাণ ফেক লিকার উদ্ধার করেন তারা। হাওড়ার দাসনগর এক্সাইজ সার্কেল ও হাওড়া ইন্ডাস্ট্রিয়াল সার্কেল এক্সাইজ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ওই অভিযান চালানো হয়। সূত্র মারফত খবর আসে একটি হলুদ ট্যাক্সি করে […]











