হাওড়া, ২০ মার্চ:- ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেট পেশ হলো হাওড়া পুরসভায়। এবার মোট ৩৩৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। গত বছরের মতোই পরিকল্পনা অনুসরণ করে এবার বাজেট তৈরি করা হয়েছে বলে হাওড়ার পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী এদিন জানান। তিনি বলেন, গত বাজেটে উন্নয়ন খাতে খরচ ধরা হয়েছিল ১৩৯ কোটি টাকা। এবছরের বাজেটে সেটা […]
জেলা
নবান্নের কাছে বালি বোঝাই লরি উল্টে দুর্ঘটনা।, চালক সহ আহত ৪।
হাওড়া, ২০ মার্চ:- সোমবার ভোরে নবান্নের কাছে কাজীপাড়া এবং টোলপ্লাজার সংযোগস্থলে একটি বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। এর জেরে রাস্তায় বালি পড়ে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন দ্বিতীয় হুগলী সেতু ট্রাফিক গার্ডের আইসি জয়ন্ত সিংহ সহ ট্রাফিক পুলিশের কর্মীরা। হাইরোড থেকে হাইড্রা এনে তার সাহায্যেই […]
ফের সেই হাওড়া স্টেশন , আবারও উদ্ধার লক্ষ লক্ষ টাকা।
হাওড়া, ১৯ মার্চ:- ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকা। এবার উদ্ধার হয়েছে প্রায় বত্রিশ লক্ষ আশি হাজার টাকা। আরপিএফ এর ‘সতর্ক’ অভিযানে একই দিনে দু’দফায় হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে ওই বিপুল পরিমাণ টাকা। শনিবার হাওড়া স্টেশনে আরপিএফ এর ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং ক্রাইম প্রিভেনশন ও ডিটেকশন স্কোয়াডের আধিকারিকরা তল্লাশি চালায়। প্রথমে হাওড়া […]
আইএসএফের কর্মীদের উপর হামলার অভিযোগ, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ১৯ মার্চ:- গতকাল কলকাতার ডিএ ধর্না মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ধাক্কা মারার ঘটনায় আজ রবিবার দুপুরে হাওড়ার বাঁকড়ায় এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল আইএসএফ। বাঁকড়ায় সলপ মোড় থেকে দোতলা পর্যন্ত ওই মিছিল করার কথা ছিল। কিন্তু মিছিল শুরুর আগেই আইএসএফের কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকড়ার কবর পাড়ার […]
সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে হাওড়া থেকে পদযাত্রা।
হাওড়া, ১৯ মার্চ:- সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে রবিবার পদযাত্রা হলো হাওড়া থেকে। বকেয়া ডিএ এর দাবি সহ শনিবারের কলকাতার ধর্না মঞ্চে ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ধাক্কা দেওয়ার প্রতিবাদ একাধিক দাবিকে সামনে রেখে এদিন হাওড়া স্টেশন থেকে ধর্না মঞ্চ অবধি সংগ্রামী যৌথ মঞ্চের এই পদযাত্রা হয়।সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিঙ্কর অধিকারী বলেন, আমরা সংগ্রামী যৌথ […]
জগৎবল্লভপুরে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহির, লরির চালককে ধরে মারধর উত্তেজিত জনতার।
হাওড়া, ১৯ মার্চ:- হাওড়ার জগৎবল্লভপুরে লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। এরপর উত্তেজিত জনতা ঘাতক লরির চালককে হাতেনাতে ধরে মারধর করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শনিবার রাতে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকায়। ঘাতক লরির চালককে দড়ি দিয়ে বেঁধে স্থানীয়রা মারধর বলে জানা গেছে। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে লরি চালককে। উদ্ধার করা হয় […]
দিদির সুরক্ষা কবজ কর্মসূচি পালন রিষড়ার ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি, ১৯ মার্চ:- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দোপাধ্যায়, শ্রীরামপুর লোকসভার সাংসদ শ্রী কল্যান বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর বিধানসভার বিধায়াক ডঃ সুদীপ্ত রায় এবং রিষড়া পৌরসভার পৌরপ্রধান শ্রী বিজয় সাগর মিশ্র ও রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী মনোজ সাউ মহাশয়ের নির্দেশে রিষড়া শহর তৃণমূল যুব কংগ্রেস ও রিষড়া ১০ […]
ফের এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়। তদন্তে পুলিশ।
হাওড়া, ১৯ মার্চ:- গতকালের ঘটনার পর ফের আজ রবিবার সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম নির্মল দত্ত (৬০)। চ্যাটার্জীহাটের চৌধুরীপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। এদিন সকালে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ। সাতসকালে […]
আমতা-হাওড়া লোকালের একটি কোচ লাইনচ্যুত। হতাহতের খবর নেই।
হাওড়া, ১৯ মার্চ:- ফের লাইনচ্যুত লোকাল ট্রেন। রেল সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ১০টা নাগাদ আমতা-হাওড়া ইএমইউ লোকাল হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের ১৯ নং প্ল্যাটফর্মে ঢোকার সময় ওই ট্রেনের একটি বগি (পিছন থেকে তৃতীয়, খড়গপুর এন্ড) লাইনচ্যুত হয়। হাওড়া স্টেশনের ওই প্ল্যাটফর্মে কোচটি পুনরায় রি-রেল করতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে এআরটি ভ্যান ঘটনাস্থলে […]
নওশাদকে ধাক্কা কাণ্ডে অভিযুক্ত শেখ আব্দুল সালামকে সমাজবিরোধী আখ্যা বিধায়ক কল্যাণের।
হাওড়া, ১৮ মার্চ:- কলকাতার ডিএ ধর্নামঞ্চে নওশাদ সিদ্দিকীকে ধাক্কা।অভিযুক্ত শেখ আব্দুল সালাম ওরফে তোতা হাওড়ার বাঁকড়ার পশ্চিমপাড়ার বাসিন্দা। জানা গেছে, তৃণমূল পরিচালিত বাঁকড়া দু’নম্বর পঞ্চায়েতের সদস্য এই আব্দুল সালাম। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই একদা পরিচিত ছিলেন তিনি। তৃণমূল ক্ষমতায় আসার পর এলাকায় সেভাবে তাকে দেখা যায়নি। বাঁকড়া দু’নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহের আলীর বক্তব্য বর্তমানে […]











