হুগলি, ২৪ জুন:- ছিল স্কুল হল সুস্বাস্থ কেন্দ্র,বৈদ্যবাটিতে এমনই আজব কান্ডে স্কুল তুলে দেওয়ার চক্রান্ত দেখে বিক্ষোভ বিজেপির,স্কুল উঠছে না দাবী পুর প্রধানের।পোর্টালে নাম তুলতেই এমনটা করা হয়েছে। বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের চক স্টেশন রোডে চক পুর প্রাথমিক বিদ্যালয় প্রায় শতবর্ষ প্রাচীন।সেই স্কুল নীল সাদা রং করে বিদ্যালয়ের নাম মুছে টাঙানো হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রের […]
জেলা
হাওড়ায় ২ জনকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল।
হাওড়া, ২৪ জুন:- হাওড়ায় ২ জনকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। দলের নির্দেশিকা নবজোয়ার কর্মসূচিতেই ঘোষণা করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী শনিবার সন্ধ্যায় হাওড়ার সলপে নিজের অফিস থেকে ২ তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করলেন হাওড়া সদরের তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষ। এই দুজন এবার পঞ্চায়েত ভোটে কংগ্রেস […]
উট নিয়ে যাবার পথে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে আটক লরি। ধৃত ৩।
হাওড়া, ২৪ জুন:- উট নিয়ে কলকাতায় যাবার পথে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে আটক লরি। এই ঘটনায় ধৃত ৩। জানা গেছে, শনিবার সকালে হাওড়ার জগাছা থানা এলাকার বাদলাতলা থেকে একটি পূর্ণ বয়স্ক উট আটক করে পুলিশ। এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতেরা হল সাদ্দাম সেখ (লরির চালক), জাহিরুল ইসলাম খান ও মাজারুল ইসলাম খান। এদিন সকালে […]
চুঁচুড়ায় পুলিশের তৎপরতায় গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধের জীবন বাঁচালো পুলিশ।
হুগলি, ২৩ জুন:- গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া বৃদ্ধের জীবন বাঁচল পুলিশের তৎপরতায়।বৃ্দ্ধকে ভর্তি করা হল ইমামবাড়া জেলা হাসপাতালে। চুঁচুড়ার বড় বাজার এলাকার প্রসাদ দাস সেন ঘাট যা স্থানীয় ভাবে হারু মন্ডলের ঘাট নামে পরিচিত। সেই ঘাটে এদিন দুপুরে স্নান করতে নামেন বছর সত্তরের হারাধন দাস। হারাধন বাবু দাদপুর থানার গোস্বামী মালিপাড়ার বাসিন্দা। […]
হুগলিতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, আক্রান্ত দেড় শতাধিক।
হুগলি, ২৩ জুন:- বর্ষা এখনো আসেনি, এখনই ডেঙ্গু চোখ রাঙাতে শুরু করেছে, ইতিমধ্যেই হুগলি জেলায় দের শতাধিক ডেঙ্গুতে আক্রান্ত। পুজোর আগে ডেঙ্গু আক্রান্ত বাড়তে থাকে বিগত বছর গুলোর পরিসংখ্যান বলছে এমনই। তাই আগাম সতর্কতা হিসাবে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করল হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর। শুক্রবার চুঁচুড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে কর্মশালায় জেলার ১৮টি ব্লকের […]
পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শাশুড়ি-বউমার লড়াই পান্ডুয়ায়।
হুগলি, ২৩ জুন:- পান্ডুয়ার পোঁটবা গ্রামে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জমে উঠেছে শাশুড়ি বৌমার লড়াই। দুজনেরই দাবি আমি জিতব। আগামী আটই জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব শেষ হতেই এলাকায় শুরু হয়ে গেছে ভোটের প্রচার। পান্ডুয়ার শিমলাগর ভিটাশিন গ্রাম পঞ্চায়েতের পোঁটবা গ্রামের একশ দশ নম্বর বুথে বিজেপি প্রার্থী সোনালী মান্ডি, প্রতিদ্বন্দ্বিতা করছেন তার কাকি শাশুড়ি […]
দারিদ্রতাকে হার মানিয়ে দেশের সেরার সেরা মুকুট জয় অদ্রেশ্বরের নুপুরের।
প্রদীপ বসু, ২৩ জুন:- দারিদ্রতাকে হার মানিয়ে স্কুল ভিত্তিক ৬৬ ন্যাশানাল গেমসে অংশ গ্রহন করে কয়েকটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে সারা ভারতের সেরার সেরার মুকুট জয় করে নিল ভদ্রেশ্বরের নবগ্রামের বাসিন্দা নুপুর পান্ডে। ভুপালের তিরাংগর স্টেডিয়ামে ভারতের অনেক রাজ্যের ছাত্র ছাত্রিরা অংশ নিয়েছিল। ৫টি সোনার মেডেল, শংশাপত্র পেয়ে শুধুমাত্র ভদ্রেশ্বর বা হুগলি নয় সারা […]
পঞ্চায়েত ভোটের আগে হাওড়ায় উদ্ধার বোমা।
হাওড়া, ২৩ জুন:- পঞ্চায়েত ভোটের আগেই উদ্ধার বেশ কিছু বোমা। হাওড়ার ডোমজুড়ের কোরলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে ওই বোমা। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় ডোমজুড় থানার পুলিশ শেখ মিনসার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। যদিও হাওড়ার পুলিশ কমিশনারের দাবি যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি অন্য একটি ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। মিনসারের […]
ফেরিঘাটের জেটি হাওয়া, বন্ধ চুঁচুড়ার তামলিপাড়া ঘাটের ফেরি সার্ভিস।
হুগলি, ২২ জুন:- সরকারিভাবে ইজারা নেওয়া ঘাটের জেটি খুলে নিয়ে চম্পট মনোজ নামক ব্যক্তি, নাকাল নিত্যযাত্রীরা, স্কুলের ছাত্র-ছাত্রী থেকে ব্যবসায়ী সকলের জন্য ছিল এই ঘাট বহু উপযোগী, ঘাট বন্ধ হতেই সকলের মাথায় হাত, গঙ্গা পার করতে হলে যেতে হবে অনেকটাই ঘুরে, হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত তামলিপাড়া ঘাটে ফেরি সার্ভিস বন্ধ। নাকাল সাধারণ নিত্যযাত্রী থেকে স্কুল […]
রেল নিয়ে রাজনীতি নয়, হাওড়ায় মন্তব্য রেলমন্ত্রীর।
হাওড়া, ২১ জুন:- বুধবার বিকেলে হাওড়া ময়দান থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড পর্যন্ত প্রসারিত পথ পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পরিদর্শনের আগে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন তিনি ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান সহ আন্ডার ওয়াটার টানেল পরিদর্শন করেন।এদিন সাংবাদিক সম্মেলন করে রেলমন্ত্রী জানান, মেট্রোর কাজ খতিয়ে দেখার সাথে সাথে মেট্রো রেলের ইঞ্জিনিয়ার […]











