এই মুহূর্তে জেলা

লিলুয়ায় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হাওড়া পৌরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।

হাওড়া, ২৩ জুলাই:- একটি পারিবারিক অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন হাওড়া পৌরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী দেও কিশোর পাঠক। শনিবার রাতে ওই ঘটনা ঘটে। ৫-৬ জনের এক দুষ্কৃতী দল ওই হামলা চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে হাওড়ার এক নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাওড়া পৌরনিগমের […]

এই মুহূর্তে জেলা

পুজোর ঠিক আগে সুকৌশলে মঙ্গলাহাটে অগ্নিকান্ড ঘটানো হয়েছে অভিযোগ সিদ্দিকী’র।

হাওড়া, ২২ জুলাই:- বৃহস্পতিবার গভীর রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছিল হাওড়ার মঙ্গলাহাট। শুক্রবার হাট পরিদর্শন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দমকল মন্ত্রী সুজিত বসু, সমবায় মন্ত্রী অরূপ রায়রা। শনিবার সকালে হাওড়ার মঙ্গলাহাট পরিদর্শন করলেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি হাট পরিদর্শনে এসে হাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাকে গোটা ঘটনার কথা জানান। নওশাদ সিদ্দিকী […]

এই মুহূর্তে জেলা

আজ ও আগামীকাল বাতিল বহু ট্রেন।

হাওড়া, ২২ জুলাই:- মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল বহু ট্রেন। আজ ও আগামীকাল এই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। হাওড়া ডিভিশনে বাতিল করা হয়েছে এইসব ট্রেন। একাধিক শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বহু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। হাওড়া ডিভিশনের একাধিক শাখায় এই ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। বহু ট্রেন বাতিল হওয়ায় ভোগান্তি […]

এই মুহূর্তে জেলা

বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয় হাওড়া সদরের বিভিন্ন ব্লকেও।

হাওড়া, ২১ জুলাই:- শুক্রবার ২১ জুলাই বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয় হাওড়া সদরের বিভিন্ন ব্লকেও। শুক্রবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশের দিনই জেলায় জেলায় এই বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিজেপি নেতৃত্ব। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে গত বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিল করেন বিজেপির রাজ্য নেতৃত্ব। সেখানেই এদিনের এই কর্মসূচির ঘোষণা করা হয়। ভোট […]

এই মুহূর্তে জেলা

শহীদ স্মরণে হুগলি থেকে জয়হিন্দ বাহিনীর কর্মীদের যোগদান ধর্মতলায়।

তরুণ মুখোপাধ্যায়, ২১ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহবানে সাড়া দিয়ে শুক্রবার হুগলি থেকে শহীদ স্মরণের তর্পণে যোগ দিতে বিপুল সংখ্যক জয়হিন্দ বাহিনীর কর্মীরা ধর্মতলায় যান। হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে কর্মীরা ধর্মতলা হাজির হন। এ ব্যাপারে বলতে গিয়ে সুবীরবাবু জানান ১৯৯৩ সালের ২১ শে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুরে বিজেপির বিডিও অফিস ঘেরাওকে ঘিরে উত্তেজনা।

হুগলি, ২১ জুলাই:- শ্রীরামপুর উত্তরপাড়া বিডিও অফিস ঘেরাও ঘিরে উত্তেজনা শ্রীরামপুরে। শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। বিডিও অফিসের একশ মিটার আগেই পুলিশ মিছিল আটকে দেয়। এরপরেই উত্তেজন সৃষ্টি হয় শুরু হয়ে যায় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি। রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজ্যজুড়ে […]

এই মুহূর্তে জেলা

মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিদর্শনে বিজেপির প্রতিনিধিদল।

হাওড়া, ২১ জুলাই:- হাওড়ার মঙ্গলাহাটে বৃহস্পতিবার মধ্য রাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপির তরফ থেকে এক প্রতিনিধি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক উমেশ রাই, হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি মণিমোহন ভট্টাচার্য সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদের অভিযোগ, এই অগ্নিকান্ডের পিছনে অন্তর্ঘাত রয়েছে। সেই কারণেই ইচ্ছাকৃতভাবে মঙ্গলাহাট আগুনে পুড়িয়ে […]

এই মুহূর্তে জেলা

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সোজা মঙ্গলাহাটে মুখ্যমন্ত্রী।

হাওড়া, ২১ জুলাই:- বৃহস্পতিবার মধ্যরাতে হাওড়ার পোড়া মঙ্গলাহাটে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে একুশে জুলাইয়ের সমাবেশের পর সেই মঙ্গলাহাট পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন মঙ্গলাহাটে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর সামনেই ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা মুখ্যমন্ত্রীকে সাহায্যের আবেদন জানান। মুখ্যমন্ত্রী বলেন, আগে আমাকে […]

এই মুহূর্তে জেলা

পোস্টারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।

হুগলি, ২১ জুলাই:- চুঁচুড়া শহরের বিভিন্ন স্থানে পোস্টার ঘিরে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। “২১শে জুলাই ডিম ভাত দিবসের শুভেচ্ছা” জয় বাংলা। এই বিতর্কিত পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। আজ ২১শে জুলাই। শহীদ দিবস উপলক্ষে ধর্মতলার উদ্দেশ্যে সকাল থেকেই তৃণমূলের নেতাকর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারি মাঝে এই পোস্টটার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি […]

এই মুহূর্তে জেলা

২১ জুলাইয়ের উন্মাদনা তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে।

হাওড়া, ২১ জুলাই:- ২১ জুলাইয়ের উন্মাদনা আবেগ তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়ায়। হাওড়া স্টেশনের বাইরে খোলা হয়েছে ক্যাম্প। গতকাল প্রায় ৩৫ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় হাওড়ায়। আজ সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী হাওড়া স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সব ভিড় আজ ধর্মতলামুখী। বেলায় অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া থেকেও […]