এই মুহূর্তে জেলা

স্বামীকে নিয়ে মনোনয়ন জমা দিলেন রচনা, পোশাকেও ছিল নতুন চমক।

হুগলি, ২৯ এপ্রিল:- সোমবার হুগলি জেলাশাসকের কাছে মনোনয়ন জমা দেন তৃণমূলের তারকা প্রার্থী তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ঢাক, বাজনা, মতুয়া সম্প্রদায়ের মানুষ ও বাদ্যযন্ত্র সহকারে হুড খোলা গাড়িতে চড়ে খাদিনামোড় পর্যন্ত শোভাযাত্রা সহকারে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন তার স্বামী প্রবাল বসু, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক তপন […]

এই মুহূর্তে জেলা

প্রসূনের হয়ে হাওড়ায় রোড শো অভিষেকের।

হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সোমবার বিকেলে দাসনগর থানার মোড় থেকে বালিটিকুরি মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই রোড শো কার্যত জনপ্লাবনে পরিণত হয়। প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ […]

এই মুহূর্তে জেলা

আমতার জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ অভিষেকের।

হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়ার আমতায় বাকসী মাঠে লোকসভার নির্বাচনী জনসভায় ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আরও একবার গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ হয়নি। একশ দিনের টাকা বাকি রেখেছে। রাজ্য সরকার তা দিতে শুরু করেছে। বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে নানা আবেদন করলেও কোনও ফল পাওয়া যায়নি। সেই সমস্যাও আগামী দিনে দূর করবে […]

এই মুহূর্তে জেলা

মনোনয়নপত্র জমা বাম-কং জোটের দুই প্রার্থীর।

হাওড়া, ২৯ এপ্রিল:- হাওড়া সদর লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। একইসঙ্গে এদিন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের জন্য বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক তাঁর মনোনয়নপত্র পেশ করেন। সোমবার হাওড়ার জেলাশাসকের অফিসে দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। এদিন সকাল দশটায় কদমতলা বাস স্ট্যান্ড, শিবপুর ট্রাম ডিপো এবং উত্তর […]

এই মুহূর্তে জেলা

তীব্র দাবদাহ থেকে বাঁচতে হুগলি গ্রামীনে ট্রাফিক পুলিশদের হাতে তুলে দেওয়া হল সরঞ্জাম।

হুগলি, ২৯ এপ্রিল:- জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ। গরমে নাজেহাল জেলাবাসী। সঙ্গে আরো গরমে আরো বেশি কষ্টের মধ্যে কাজ করছে ট্রাফিক পুলিশ। চড়া রোদে রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করছে ট্রাফিক গার্ড। সেই কারণে হুগলি জেলা গ্রামীন পুলিশ সুপারের উদ্যোগে জেলা ডিএসপি ট্রাফিক গার্ডের ব্যবস্থাপনায় হুগলি গ্রামীন পুলিশের ৫ টি ট্রাফিক গার্ড এর ১০০ জন পুলিশ কর্মীদের হাতে […]

এই মুহূর্তে জেলা

ডিজে বাজানোর প্রতিবাদ করায় প্রতিবাদী যুবক আক্রান্ত।

হুগলি, ২৮ এপ্রিল:- গত শনিবার ২৭ এপ্রিল ২০২৪ বড়া কমলাপুর থানা সিঙ্গুর, জেলা হুগলী-এর বাসিন্দা সুশোভন দাস বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের কাছে অভিযোগ করেন, রক্ষাকালী পুজো উপলক্ষে প্রবল শব্দে ওনাড বাড়ির সামনে ডিজে বাজানো হচ্ছে। ঐ ডিজে বাজানোর ফলে ওনার পরিবার ও গ্রামের মানুষজনের জন্যও ভয়ঙ্কর ক্ষতিকর। ডিজে বন্ধ করার জন্য প্রশাসনের কাছে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদায় চন্দ্রিমা।

মালদা, ২৮ এপ্রিল:- আগামী ৭ ই মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচকে ভোট প্রচারে এলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের মহিলা সংগঠনের ডাকে এদিন মানিকচকের […]

এই মুহূর্তে জেলা

বেআইনিভাবে পুকুর বোজানোর প্রতিবাদ, প্রতিবাদীর উপর হামলার অভিযোগ হাওড়ায়।

হাওড়া, ২৮ এপ্রিল:- হাওড়া পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সীতানাথ ব্যানার্জী লেনে বেআইনিভাবে পুকুর বোজানোর প্রতিবাদ করায় প্রতিবাদীর উপর হামলার অভিযোগ উঠেছে। প্রতিবাদীর বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়। ঘটনায় আক্রান্ত হন ‘প্রতিবাদী’ প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী। অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। সেসময় পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হয়নি। […]

এই মুহূর্তে জেলা

বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে।

শান্তিপুর, ২৭ এপ্রিল:- জল সাজা থেকে গায়ে হলুদ, এরপর ছাদনা তলায় বিয়ের পিঁড়িতে বসা, সারা এলাকা জুড়ে বাজে বিয়ের সানাই, আর আর বিয়ে বাড়িতে ভোজ হবেনা তা কি হয়। শতাধিক মানুষ খেলেন বিয়ের নেমন্তন্ন। ভাবছেন এই তীব্র তাপপ্রবাহে কার বিয়ে, কার আবার এ যে ব্যাঙের বিয়ে। নদীয়ার শান্তিপুর থানার মোড় সংলগ্ন পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু […]

এই মুহূর্তে জেলা

বিস্ফোরক অভিযোগ হাওড়ার বাম প্রার্থীর।

হাওড়া, ২৭ এপ্রিল:- তৃণমূল কংগ্রেস পরিচালিত হাওড়া পুরবোর্ডের তৎকালীন মেয়র থাকাকালীনই ‘ক্যা’ লাগু করার অনুমতি দিয়েছিলেন বর্তমান বিজেপির হাওড়া সদরের প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। তৃণমূল একদিকে সিএএ অর্থাৎ ক্যা নিয়ে প্রকাশ্যে সরব হলেও ভিতরে ভিতরে বিজেপির সঙ্গেই তারা রয়েছে। শনিবার দুপুরে হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন হাওড়া সদরের বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়। […]