এই মুহূর্তে জেলা

দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় শুরু হয়েছে তুষারপাত।

সোজাসাপটা ডেস্ক,১৪ ডিসেম্বর:- দেশের বিভিন্ন পাহাড়ি এলাকায় শুরু হয়েছে তুষারপাত।সিকিম, দার্জিলিং, হিমাচল, জম্মু-কাশ্মীর সহ উত্তরাখন্ডে তুষারপাত শুরু হয়েছে। গতকাল রাতে থেকে উত্তর সিকিমের লাচেন এ তুষার পাতের ফলে আটকে রয়েছে পর্যটকরা। তুষার পাতের জন্য নিষিদ্ধ হয়েছে পর্যটকদের যাতায়াত। দার্জিলিঙয়ের সান্দাকফু তে তুষার পাতের জন্য তাপমাত্রা কমে গিয়ে দার্জিলিং পার্বত্য সহ সমতলের। সকাল সকাল থেকে সমতলে […]

এই মুহূর্তে জেলা

এই রাজ্যে এন,আর,সি মানব না , রিষড়ায় তৃণমূলের ক্রিকেট প্রতিযোগিতায় এসে একথা বলেন পুরপ্রধান বিজয় সাগর মিশ্র।

হুগলী,১৪ ডিসেম্বর:- শুরু হলো রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিবা-রাত্রি দুই দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা। ২৪ টি দল নিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রিষড়া টাউন তৃণমূলের সভাপতি তথা রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র । মূলত ২৩ নম্বর ওয়ার্ড এর পৌরসদস্য মনোজ গোস্বামীর তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা রিষড়া সুভাষনগর মাঠে,১৪ ও ১৫ তারিখ দুইদিন […]

এই মুহূর্তে জেলা

জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়াতেও।

হাওড়া,১৪ ডিসেম্বর:- জাতীয় নাগরিকপঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়াতেও। উলুবেড়িয়া স্টেশনে ট্রেন অবরোধের জেরে হাওড়া-খড়্গপুর শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আপ করমন্ডল, কান্ডারি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন আটকে পড়েছে। দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হওয়ায় হাওড়ায় ট্রেন না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন রেলযাত্রীরা। বিকল্প উপায়ে যাত্রীদের সুবিধার্থে এদিন সন্ধ্যায় ইন্টার […]

এই মুহূর্তে জেলা

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তি।

হাওড়া,১৪ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারের পর শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকে হাওড়া বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। নলপুর, বাউরিয়া, বাঁকড়া নয়াবাজ, সাঁকরাইল সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। এর জেরে ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। এর পাশাপাশি হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে এদিন […]

এই মুহূর্তে জেলা

নাগরিক সংশোধনী বিল ও এনারসি এর প্রতিবাদে অগ্নিগর্ভ আরামবাগের হরিনখোলা।

হুগলী,১৩ ডিসেম্বর:- ১৭ টা সংগঠের ডাকে হুগলীর আরামবাগ হরিনখোলা এলাকায় নাগরিক সংশোধনী বিল ও এনারসি এর বিরুদ্ধে শুক্রবার বিকালে মিছিল চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরে মিছিলের মানুষজন,এরপর বেশ কিছুক্ষণ রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা, অভিযোগ পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। এর পর অগ্নিগর্ভ হয়ে ওঠে হরিনখোলা এলাকা।পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় রয়েছে প্রচুর […]

এই মুহূর্তে জেলা

হুগলী গ্ৰামীন পুলিশের উদ‍্যোগে ও যুব কল‍্যান দফতরের সহযোগীতায় কম্পিউটার সেন্টারের উদ্ধোধন।

হুগলী,১৩ ডিসেম্বর:- হুগলী গ্ৰামীন পুলিশের উদ‍্যোগে ও যুব কল‍্যান দফতরের সহযোগীতায় সিঙ্গুর থানায় “আরোহন” নামে একটি কম্পিউটার সেন্টারের উদ্ধোধন হল।এই সেন্টারে সম্পূর্ন বিনা পয়সায় দুঃস্থ ছাত্র ছাত্রীদের অগ্ৰাধিকার ভিত্তিতে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ১১২ জন ছাত্র ছাত্রী নিয়ে আজকে এই সেন্টারের উদ্ধোধন করেন জেলা গ্ৰামীন পুলিশ সুপার তথাগত বসু। উপস্থিত ছিলেন সিঙ্গুরে বিডিও […]

এই মুহূর্তে জেলা

অশরিরী ভুতের আবির্ভাব চুঁচুড়ায়।

হুগলী,১৩ ডিসেম্বর:- অশরীরি আত্মা! কথাটা শুনলে কেউ হেসে উড়িয়ে দেবে, আবার ভূত বিশ্বাসী মানুষদের শরীরে শিহরন বয়ে য‍াবে। কিন্তু আপনি ধরুন ভর সন্ধ্যায় বিদ্যুতের আলোময় নিজের বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়ে আছেন বন্ধুদের সাথে। হঠাৎ অন্ধকারের দিক থেকে একটা মানুষরূপী লাল আলোর ছটা আপনার দিকে এগিয়ে আসছে! কিছুক্ষনের মধ্যেই ব্যাস্ত রাস্তা দিয়ে যাতায়াতকারী যে কোন গাড়ি […]

এই মুহূর্তে জেলা

অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক শ্রমিক।

হুগলী,১৩ ডিসেম্বর:- আবার অঘটন ঘটে গেল চন্দননগর গোন্দলপাড়া জুটমিলে।অভাবের তাড়নায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক শ্রমিক।গতকাল রাতে মিলের লাইন কোয়ার্টারে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ২৩ বছরের বছরের সুরজ চৌধুরী এই কারখানা বন্ধ হওয়ার পর এখানে ওখানে কাজ করলেও ঠিক মত সংসার চালাতে পারছিল না। আর্থিক অনটনের কারনে এই ঘটনা ঘটল বলে […]

এই মুহূর্তে জেলা

আমতায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, গুরুতর আহত ১৫ ।

    হাওড়া,১৩ ডিসেম্বর:- পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে গেল একটি বেসরকারি বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। মারাত্মক আহত হয়েছেন ১৫ জন। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে আমতা মাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা-এয়ারপোর্ট রুটের বাসটি আমতায় ফিরছিল। ১০নং বাসস্ট্যান্ড ছাড়বার পর চালকের সিটে চলে যায় কন্ডাকটর। চা খানা পার করে মাজারের কাছে […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল করার অপরাধে তৃণমূল কর্মীর দোকান , বাইক ভাঙচুর।

  পশ্চিম মেদিনীপুর,১৩ ডিসেম্বর:- তৃণমূল করার অপরাধে তৃণমূল কর্মীর দোকান , বাইক ভাঙচুর ও তার বাবা মাকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ।অভিযোগ অস্বীকার বিজেপির ।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার পোক্তাপুল এলাকার ।ঘটনায় জানা যায় দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন ঝন্টু গিরি ও তার ছেলে রঞ্জিত গিরি সহ সমস্ত পরিবার ।এর জন্য এলাকার বিজেপির […]