কোচবিহার,১৭ ডিসেম্বর:- ফের তিনটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণি এলাকায়। স্থানীয় লোকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বোমা গুলিকে দেখতে পান। পরে তুফানগঞ্জ থানায় খবর দেন। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা […]
জেলা
বিএসএনএল দপ্তরের সামনে টানা ৪৮ দিন ধরে গনঅবস্থান নিরাপত্তা কর্মীদের
কোচবিহার,১৭ ডিসেম্বর:- দাবী আদায়ের আন্দোলনে অনড় বেসরকারী নিরাপত্তা রক্ষীরা। তাঁদের দাবীর প্রতি এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনও সদর্থক ভূমিকা না নেওয়ায় গনঅবস্থান ও বিক্ষোভ চলছেই। জেলা প্রাক্তন সৈনিক সংঘের পক্ষ থেকে কোচবিহার শহরের সাগরদিঘী চত্তরে বিএসএনএল কার্যালয়ের সামনে দীর্ঘ ৪৮ দিন থেকে অবস্থান বিক্ষোভ করছেন তারা। মূলত তিন দফা দাবিকে সামনে রেখেই তাদের এই বিক্ষোভ […]
অকেজো চাপাকল, বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ছাত্র-ছাত্রীরা
কোচবিহারয়,১৭ ডিসেম্বর:- সরকারি অর্থানুকূল্যে একটি ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল ছাত্র-ছাত্রীদের বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য। বেশ কিছুদিন থেকে সেই চাপাকলটি বর্তমানে অকেজো হয়ে পড়ে আছে। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার অশোক বাড়ি জুনিয়ার হাই স্কুলের। জানা গেছে, ২০১০ সালে এই বিদ্যালয়টি জুনিয়র হাইস্কুলের অনুমোদন পায়। সরকারি তরফ থেকে বিদ্যালয়ের […]
ভেটাগুড়িতে ফরওয়ার্ড ব্লক কার্যালয় থেকে বোমা উদ্ধার।
কোচবিহার,১৭ ডিসেম্বর:- তৃণমূল বা বিজেপি নয় রাজনৈতিক ভাবে উত্তপ্ত কোচবিহারের ভেটাগুড়িতে সারা ভারত ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে বোমা উদ্ধারের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভেটাগুড়িতে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ফরওয়ার্ড ব্লক কার্যালয় থেকে এই বোমা উদ্ধার করে। এ বিষয়ে কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার ছিল কুয়াশাছন্ন পরিবেশ। এইদিনই সাতসকালে বোমা […]
হাওড়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক নেতা কর্মী।
হাওড়া,১৭ ডিসেম্বর:- বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক কর্মী। মঙ্গলবার বিকালে হাওড়ায় তৃণমূলের দলীয় সদর কার্য্যালয়ে বিজেপি’র ছাত্র সংগঠন ছেড়ে আসা কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর আন্দোলনে সামিল হতেই এরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে অরূপ […]
হাওড়ায় বিজেপির মিছিল ঘিরে তুলকালাম।
হাওড়া,১৭ ডিসেম্বর:- আজ দুপুরে CAA এবং NRC এর সমর্থনে মিছিল করল বিজেপি। নেতৃত্ব দেন রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, সুরজিৎ সাহা প্রমুখ। মিছিল পাওয়ার হাউস মোড়ে আটকে দেয় পুলিশ। সেখানে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন। এরপর পুলিশ বিজেপি কর্মীদের রাস্তা থেকে তুলতে গেলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি চলতে […]
সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে কৃষকরা।
হুগলি,১৭ ডিসেম্বর:- সিঙ্গুরের প্রকল্প এলাকার জমিকে চাষযোগ্য করে দেওয়ার দাবিতে সিঙ্গুর বিজেপি মন্ডলের উদ্যোগে সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে বাসে রওনা। হাতে গোনা পাঁচজন কৃষক ছিল বাসে। সিঙ্গুর বাঁচাও এর ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যপাল কে শিল্পের দাবি জানানো হবে। আজ দুপুর একটায় রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন।
দিঘায় ৩ কেজি ইলিশের দাম উঠল ১০ হাজার টাকা।
দিঘা,১৭ ডিসেম্বর:- জালে উঠল প্রায় ৩ কেজি ওজনের ইলিশ।সোমবার সকালে প্রমাণাকারের ওই ইলিশ মাছটিকে ঘিরে হইচই পড়ে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।ওডিশার পরেশ কুমার সাউর ট্রলারের জালে রবিবার বিকেলে ইলিশটি ধরা পড়ে।জল থেকে টেনে তুলে ওজনের পর দেখা যায় নধর ওই ইলিশ মাছটির মোট ওজন ২ কেজি ৭০০ গ্রাম।সোমবার সকালে দিঘা মোহনায় অজিত […]
সোমবার পথে নামলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেস।
হুগলী,১৬ ডিসেম্বর:- দলীয় নেত্রীর নির্দেশ মতো এনআরসি ও ক্যাবের প্রতিবাদে সোমবার পথে নামলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে চুঁচুড়ার খাদিনামোড় থেকে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়কদের মধ্যে অসিত মজুমদার, স্নেহাসিস চক্রবর্তী ,স্বাতী খন্দকার, কৃষ্ণচন্দ্র […]
খেলার মাঠের পাশে বোম বাগডোগরায় আহত চতুর্থ শ্রেণীর ছাত্র
দার্জিলিং,১৬ ডিসেম্বর:- বন্ধুদের সাথে রবিবার বিকেলে খেলতে গিয়ে মাঠের কোণে বোম দেখতে পায় চতুর্থ শ্রেণীর এক কিশোর। এরপর বোমাটিকে হাতে করে নিয়ে এসে তা দেশলাই দিয়ে ধরানোর চেষ্টা করলে সেই সময় বোমাটি ফেটে যাওয়ায় গুরুতর আহত হয় কিশোর কৌশিক সিং। ঘটনাটি ঘটেছে বাগডোগরার গোসাইপুরের রুপসিং জোত এলাকায়। বোম ফাটার আওয়াজ শুনে দৌড়ে আসেন স্থানীয় […]

