হুগলি,২০ ডিসেম্বর:- জেলার সাফাই কর্মীরা ঠিক কেমন আছেন তা সরেজমিনে দেখতে আজ জেলায় আসেন ন্যাশনাল কমিশন অফ সাফাই কর্মচারির চেয়ারম্যান মনোহর ভালজিভাই জালা। এদিন মূলত পৌরসভার সাফাই কর্মীরা রাজ্য শ্রম আইন অনুযায়ী ন্যুনতম বেতন সহ আবাস, জল, আলো কিংবা পিএফ, গ্রাচুইটি পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন। এবিষয়ে তিনি চুঁচুড়ায় নতুন জেলাশাসক দপ্তরে একটি বৈঠক করেন। এদিনের গোলটেবিল বৈঠকে ন্যাশনাল কমিশন অফ সাফাই কর্মচারীর চেয়ারম্যান সহ চারজনের প্রতিনিধি দল হুগলির জেলাশাসক ওয়াই রত্নাকর রাও এবং জেলার পুলিশ-প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
শ্রমিকদের বেশকিছু বিষয়ে আরও সুবিধা পাওয়ার ব্যাপার আছে বলে মন্তব্য করেন মনোহর জালা। তিনি বলেন এরাজ্যে দৈনিক ন্যুনতম বেতনের হার ৩১৫টাকা। সেই মজুরি অনেকেই পাচ্ছেন না। পাশাপাশি সাফাই কর্মীদের থাকার জায়গা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন শুধু পৌর স্তরের সাফাই কর্মীরাই নয়, পঞ্চায়েত, হাসপাতাল, সরকারি-বেসরকারী যেকোন ক্ষেত্রের যেকোন কর্মীরাই ন্যুনতম শ্রম আইন অনুযায়ী সুবিধা পাওয়ার কথা। সেক্ষেত্রে কেউ বঞ্চিত হলে অভিযোগের আর্জি জানানোর পাশাপাশি তিনি সংবাদমাধ্যমকেও তাঁদের কথা তুলে ধরার আবেদন জানান। যদিও এদিন জেলাশাসকের কাছ থেকে সবরকম সমস্যা সমাধানের অশ্বাস পেয়ে খুশি প্রকাশ করেন কেন্দ্রীয় সাফাই কর্মচারী কমিশনের চেয়ারম্যান মনোহর জালা।Related Articles
ভোট গণনায় কোভিড বিধি মেনে চলার বেশ কিছু কড়া পদক্ষেপ ঘোষণা কমিশনের।
কলকাতা , ২৮ এপ্রিল:- উদ্বেগজনক ভাবে বেড়ে চলা করণা সংক্রমণে রাশ টানতে নির্বাচন কমিশন আগামী রবিবার ভোট গণনার দিন কভিড বিধি মেনে চলার জন্য বেশ কিছু কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা ঘোষণা করেছে। ঐদিন প্রার্থীদের গণনার ৪৮ ঘণ্টা আগে কভিড নেগেটিভ রিপোর্ট অথবা দুটি টিকার ডোজ নেওয়ার শংসাপত্র না থাকলে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া […]
ভুয়ো পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ এবার জগাছায়।
হাওড়া, ১১ জুলাই:- দেবাঞ্জন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ উঠল খোদ হাওড়ায়। যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে। অভিযোগ, তিনিও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন। পরিচয় ভাঁড়িয়ে তিনি ভালবেসে বিয়েও করেছিলেন বলে অভিযোগ। অভিযুক্তের […]
জন্মদিনের সঙ্গে বর্ষপূর্তি পালন কাঞ্চনের।
হুগলি, ৬ মে:- নিজের জন্মদিন ও বিধায়ক হিসাবে দ্বিতীয় বর্ষপূর্তির দিনেও মানুষের সাথে মিশে মানুষের উন্নয়ন নিয়েই ভাবনা বিধায়ক কাঞ্চন মল্লিকের।আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষ শুধু মমতা ব্যানার্জীর উন্নয়ন ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেখেই তৃণমূলকে ভোটে জেটাবে। পঞ্চায়েত ভোট নিয়ে এমনটাই জানালেন উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। এদিন তার জন্মদিন ও বিধায়ক হিসাবে দ্বিতীয় বর্ষপূর্তির […]







