এই মুহূর্তে জেলা

বন্যপ্রাণ রক্ষা নিয়ে নাগরিক সচেতনায় জোর দিল কোন্নগর পুরসভা।

হুগলি,১১ ফেব্রুয়ারি:- রিষড়া বাখখালে বাঘরোলের মৃত্যু ও কোন্নগর কানাইপুরে বাঘের গুজবের পর বন্যপ্রাণ রক্ষা নিয়ে নাগরিক সচেতনায় জোর দিল কোন্নগর পুরসভা। জানুয়ারী মাসের শেষ সপ্তাহ থেকে পুর এলাকায় জন জীব বৈচিত্র নিয়ে সমীক্ষার জন্য পুরসভা স্বাস্থ্য ও সাফাই কর্মীদের রাস্তায় নামিয়েছে।পুরসভার মহিলা ও পুরুষ কর্মীরা বাঘখাল থেকে কোন্নগর ধারসা পেট্রল পাম্প পর্যন্ত মোট ২০টি ওয়ার্ডে […]

এই মুহূর্তে জেলা

জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে মারধর তার সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।

হাওড়া,১০ ফেব্রুয়ারি:- জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এক মহিলাকে মারধর ও গায়ে তরল বস্তু জাতীয় কিছু ছোঁড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মহিলা রসায়নের শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানা এলাকার ধাড়সায়। অভিযোগ, প্রতিবেশী এক ব্যক্তি জোর করে ওই শিক্ষিকার বাড়ির সম্পত্তি দখল করার চেষ্টা করছেন বহুদিন ধরে। ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন শিক্ষিকার পরিবার। পরে তাঁরা […]

এই মুহূর্তে জেলা

সিএএ-র সমর্থনে হাওড়ায় ভারতী ঘোষ।

হাওড়া,১০ ফেব্রুয়ারি:- বিজেপির হাওড়া জেলা (সদর) কমিটির উদ্যোগে সিএএ-র সমর্থনে পদযাত্রা হল হাওড়ায়। সোমবার বিকালে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার কামারডাঙ্গা থেকে এই অভিনন্দন যাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য নেত্রী ভারতী ঘোষ, জেলা সদর সভাপতি সুরজিত সাহা, জেলা সদর সাধারণ সম্পাদক নবকুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। কামারডাঙ্গায় বিজেপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে […]

এই মুহূর্তে জেলা

বিজেপি- তৃণমূল সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন অব‍্যাহত চাঁচলে।

  মালদা,১০ ফেব্রুয়ারি:-  বিগত শুক্রবার রাতে মালদহের চাঁচল থানার ঢিল ছোড়া দুরত্ব থানাপাড়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছেিল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে দু পক্ষের দুজন আহত হয়েছিল। দুপক্ষেরই থানায় অভিযোগ করা হয়েছিল বলে পুলিশ জানায়। ঘটনায় বিজেপি কর্মীরা গ্রেফতার না হওয়ায় অনির্দিস্ট কালের জন‍্য সোমবার ধর্ণা অবস্থান করল চাঁচল কলেজ তৃণমূল ছাত্রপরিষদ সংগঠন। এদিন চাঁচল কলেজ […]

এই মুহূর্তে জেলা

তুফানগঞ্জের দেওচড়াইয়ে বিজেপি রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জীকে ঘিরে বিক্ষোভ, প্রতিবাদে পথ অবরোধ।

  কোচবিহার,১০ ফেব্রুয়ারি:- কোচবিহার জেলার তুফানগঞ্জের দেওচড়াইয়ে বিক্ষোভের মুখে বিজেপি রাজ্য সম্পাদক রাজু ব্যানার্জী। অভিযোগ, চুলকানি বাজার এলাকায় বিজেপি কর্মী কাজি রাহুল হোসেনের জমিতে ট্রাক্টর চালিয়ে ধান চাষ নষ্ট করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনার সরজমিনে দেখতে গেলে বিজেপি প্রতিনিধি দলকে ঘেরায় করে আক্রমণ করতে যায় এলাকার বেশ কিছু তৃণমূল কর্মী বলে অভিযোগ। ঘটনার পরেই […]

এই মুহূর্তে জেলা

অধিক দামে রেল টিকিট বিক্রির অভিযোগে গ্রেফতার কোচবিহারের এক যুবক।

 কোচবিহার,১০ ফেব্রুয়ারি:- গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার ২ নং ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়তের বটতলা এলাকায় হানা দিয়ে এক যুবকে আটক করে রেল পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ সে বেশী অর্থের বিনিময়ে রেল টিকিট কেটে যাত্রীদের থেকে বেশী টাকা নিচ্ছে। এই অভিযোগ পেয়ে রীতিমতো ফাদ পেতে অপারেশন করে নিউ কোচবিহার রেল ষ্টেশনের আরপিএফ কর্মীরা। রবিবার রাতে […]

এই মুহূর্তে জেলা

হাওড়া জুটমিলের সামনে পথ অবরোধ ঘিরে উত্তেজনা।

  হাওড়া,১০ ফেব্রুয়ারি:- প্রায় দুই মাস হতে চললো হাওড়া জুট মিল এখনও বন্ধ। কাজ হারিয়েছেন এখানকার কয়েক হাজার শ্রমিক। অবিলম্বে জুটমিল খোলার দাবিতে গত ৯ তারিখ থেকে টানা চারদিন জুট মিলের শ্রমিকরা মিলের গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এরই মাঝে আজ সকালে জুটমিলের সামনে পথ অবরোধ করেন জুটমিলের ভিতরে থাকা গুদামে পণ্য নিয়ে আসা গাড়িচালক […]

জেলা এই মুহূর্তে

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তৃণমূলের মহিলা কাউন্সিলর।

  হুগলি,১০ ফেব্রুয়ারি:- ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তৃণমূলের মহিলা কাউন্সিলর।পুলিশ জানিয়েছে মৃতের নাম রমা নাথ (৪৮ ) তিনি শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন।সোমবার বেলা বারোটা নাগাদ শ্রীরামপুর ডাউন ২ নম্বর প্লার্টফমে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এ দিন ২ নম্বর ডাউন প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন রমা।ডাউন শেওড়াফুলি লোকাল আসতেই ট্রেনের সামনে […]

এই মুহূর্তে জেলা

ডানকুনিতে বিজয়বর্গীয়র পাল্টা, গলায় গামছা ও দই চিড়ে খেয়ে এনআরসির প্রতিবাদ তৃনমূলের।

  হুগলি,১০ ফেব্রুয়ারি:- বাংলায় এসে রাস্তায় আচমকাই তার চোখে পরে কিছু মানুষ তাদের গলায় গামছা পরা রাস্তার ধারে বসে দই চিড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখার পরই কৈলাস বিজয়বর্গীয় একটি কর্মী সভায় বলেন দই চিড়ে খাওয়া মানুষগুলো ওপার বাংলা থেকে এসেছে ওরা বাংলাদেশি।আর বিজয়বর্গীর এই উক্তির পরই রাজ্য রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে। এর পরই পাল্টা গলায় […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রা নির্বিঘ্নেই। ভীড়ে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পুলিশ।

  হাওড়া,১০ ফেব্রুয়ারি:- হাওড়ায় শীতলা মায়ের স্নানযাত্রায় অন্যান্য বছর ছিনতাই এবং পকেটমারের বহু অভিযোগ জমা পড়লেও এবছরে একটিও অভিযোগ জমা পড়েনি বলে দাবি করেছে সিটি পুলিশ। স্নানযাত্রা উপলক্ষ্যে ব্যাপক পুলিশি নিরাপত্তায় খুশি পুণ্যার্থীরাও। লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে মিশে থাকা চারজন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ।  হাওড়ার সালকিয়ায় প্রত্যেক বছর এই শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষ্যে কয়েক লক্ষ […]