কোচবিহার,১০ ফেব্রুয়ারি:- গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার ২ নং ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়তের বটতলা এলাকায় হানা দিয়ে এক যুবকে আটক করে রেল পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ সে বেশী অর্থের বিনিময়ে রেল টিকিট কেটে যাত্রীদের থেকে বেশী টাকা নিচ্ছে। এই অভিযোগ পেয়ে রীতিমতো ফাদ পেতে অপারেশন করে নিউ কোচবিহার রেল ষ্টেশনের আরপিএফ কর্মীরা। রবিবার রাতে যাত্রী সেজে, সাদা পোষাকে টিকিট কাটতে যায় ২ আরপিএফ কর্মী। তাঁরা এই অভিযোগের সততা প্রমান পায়। এরপরেই আরপিএফ এর নিউ কোচবিহার স্টেশনের আধিকারিক রবি কুমার এর নেতৃত্বে একটি টিম গিয়ে হাতেনাতে যুবককে গ্রেপ্তার করে। আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম প্রদীপ দেব। অভিযোগ সে দীর্ঘদিন এই কাজ করছিল। ধৃত ওই যুবকে সোমবার কোচবিহার আদালতে পাঠানো হয়েছে।
Related Articles
নাগরিক সংশোধনী আইন ও এনারসি এর প্রতিবাদে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কোন্নগরে।
হুগলি,২২ ডিসেম্বর:- নাগরিক সংশোধনী আইন ও এনারসি এর প্রতিবাদে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কোন্নগরে।রবিবার সকালে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি,আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, নাগরিক সংশোধনী আইন ও এনারসি এর প্রতিবাদে কোন্নগর চলচিত্রম মোড়ে অবস্থান কর্মসূচি পালন করলো জাতীয় কংগ্রেস।অবস্থান কর্মসূচিতে যোগ দেন কংগ্রেসের বহু নেতা কর্মীরা।অবস্থান বিক্ষোভ থেকে স্লোগান ওঠে নাগরিক সংশোধনী আইন মানা হচ্ছে না হবে না। Post […]
লাগাতার অতিবৃষ্টির জেরে জলমগ্ন হাওড়া।
হাওড়া, ২৭ মে:- ‘রেমাল’ এর প্রভাবে রবিবার থেকে লাগাতার অতি ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়লো হাওড়ার চার্চ রোডের কেলভিন কোর্টের রেলওয়ে আবাসন। সেখানকার অবস্থা এতটাই দুর্বিষহ যে জলমগ্ন অবস্থায় গৃহবন্দী হয়ে পড়েছেন সেখানকার বেশ কয়েকটি পরিবার। আজ সকালে জলমগ্ন পরিবারগুলির পাশে দাঁড়ান এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি শৈলেশ রাই। এদের হাতে ফল, কেক সহ শুকনো খাবার […]
বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার হাওড়ার শিবপুরে
হাওড়া , ১৮ নভেম্বর:- বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরের কৈপুকুর এলাকায়। মৃতরা হলেন প্রদ্যুৎ বসু (৭৫) ও গোপা বসু (৭০)। তাঁদের ৪২ বছর বয়সী ছেলে শুভজিৎকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ওই দম্পতিকে তাঁরা দেখতে পাননি। এমনকি তাঁদের ছেলেকেও দেখা যাচ্ছিল না […]









