কলকাতা, ২৭ মার্চ:- সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়াল রাজ্য। আজ মন্ত্রিসভার বৈঠকে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। বৈঠক শেষে মানস ভুঁইয়া বলেন, ‘এবছর অ্যাড হক বোনাস দেওয়া হবে ৫ হাজার ৩০০ টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে দেওয়া হয়েছিল ৪ হাজার ৮০০ টাকা। এবছর ৩৯ হাজার টাকা পর্যন্ত […]
কলকাতা
করোনায় মৃত্যু, বৈঠক।
কলকাতা, ২৬ মার্চ:- গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও ফের থাবা বসাতে শুরু করেছে করোনা। ১৪৬ দিন পর শনিবার বেলেঘাটা আইডি হাসপাতালে গোবিন্দ কুণ্ডু নামে কোভিড আক্রান্ত ৭২ বছরের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় রাজ্য প্রশাসনে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে আগামীকাল কেন্দ্রের সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা বৈঠকে বসতে চলেছেন বলে স্বাস্থ্য […]
একগুচ্ছ কর্মসূচি নিয়ে দুদিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি।
কলকাতা, ২৬ মার্চ:- একগুচ্ছ কর্মসূচী নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ এই প্রথমবারের জন্য দুই দিনের সফরে রাজ্যে আসছেন। সোমবার সকাল ১১টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। এরপরে তিনি হেলিকপ্টারে করে ময়দানে আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন। সেখান থেকে কলকাতার এলগিন রোডে নেতাজী ভবনে প্রস্তাবিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে […]
২৩ হাজার শিক্ষককে শোকজ, বেতন কাটার নির্দেশ।
কলকাতা, ২৫ মার্চ:- ১০ই মার্চের ধর্মঘটের দিন স্কুলে গরহাজির থাকায় রাজ্যের ২২ হাজার ৮৫৬ জন শিক্ষকশিক্ষিকাকে শোকজ করল মধ্যশিক্ষা পর্ষদ। এক সপ্তাহের মধ্যে তাঁদের অনুপস্থিতির কারণ জানাতে বলা হয়েছে। পর্ষদ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি শোকজ করা হয়েছে নদিয়া জেলায়। এই জেলায় প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষক-শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। এছাড়া, উত্তর ২৪ পরগনা এবং […]
মহাবীর জয়ন্তীতে ছুটি ঘোষণা রাজ্যের।
কলকাতা, ২৫ মার্চ:- মহাবীর জয়ন্তিতে রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। এই ছুটি ৪ এপ্রিলের জায়গায় ৩ এপ্রিল দেওয়া হল। তিথি অনুযায়ী ৪ তারিখেই মহাবীর জয়ন্তি পড়ছে। তাই এই পরিবর্তন। শনিবার অর্থদপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ওই দিন রাজ্য সরকারি এবং সরকার অধীনস্থ সব দপ্তর, স্কুল, পুরসভা পঞ্চায়েত সহ সব অফিসেই ছুটি থাকবে।
সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন নির্দেশিকা জারি।
কলকাতা, ২৫ মার্চ:- সিভিক ভলান্টিয়ারদের জন্য নতুন নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশের ডিরেক্টরেট। সিভিক ভলান্টিয়ারদের কী কাজ করতে হবে, তা নির্দিষ্ট করে দেওয়া হল। কোনও আইন প্রয়োগ করতে পারবেন না তাঁরা। শুধু মাত্র পুলিশকে সাহায্য করতে পারবেন সিভিক ভলান্টিয়াররা। অতীতে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই আবহে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে শুক্রবার নতুন নির্দেশিকা […]
আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে স্থান পেল চুঁচুড়ার অভিজ্ঞানের তৈরি তথ্যচিত্র।
কলকাতা, ২৫ মার্চ:- এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল ১ম বর্ষ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল সন্ধ্যায় সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের মূল প্রেক্ষাগৃহে এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ। উৎসব চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। […]
দুয়ারে সরকার মসৃণ ভাবে চালাতে আমলাদের পাশাপাশি নিযুক্ত করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের।
কলকাতা, ২৪ মার্চ:- মসৃণ ভাবে দুয়ারে সরকার কর্মসূচী চালানোর জন্য এবার শীর্ষ আমলাদের পাশাপাশি এবার নিযুক্ত হবেন শিক্ষক-শিক্ষিকারাও। জানা গেছে, দুয়ারে সরকার পরিচালনার জন্য এবার ৪৪জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কলকাতা পুরনিগম এলাকার ৩৩০জন শিক্ষক-শিক্ষিকাকেও এবারে ডাকা হচ্ছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার জেলার বদলে মহকুমাভিত্তিক ৪৪জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব […]
মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মিলি ভট্টাচার্যের নিয়োগ বিষয়ে তদন্ত হবে, জানালেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ২৪ মার্চ:- সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্যর চাকরি নিয়ম মেনে হয়নি বলে আগেই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। এবার এই বিষয়ে তদন্ত করা হবে কি না তা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু বলেন, সিপিআইএম কাজ না করে বড় […]
ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা খাতে ৮১৫ কোটি টাকা বরাদ্দ রাজ্যের।
কলকাতা, ২৩ মার্চ:- আসন্ন বর্ষার মরশুমে ডেঙ্গু প্রতিরোধ ও রোগীদের চিকিৎসা খাতে রাজ্য সরকার ৮১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রাম এবং শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা মারা এবং সচেতনতা প্রচারের জন্য এক লক্ষ ৩২ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫ সদস্যের একটি করে দলকে এই কাজে নিযুক্ত করা হচ্ছে। আধা […]











