কলকাতা, ১৫ জুন:- বিনামূল্যে আধার তথ্য বদলের সুযোগ আরও তিন মাস বাড়ানো হচ্ছে। আগামী ১৪ ই সেপ্টেম্বর পর্যন্ত ওই সুযোগ মিলবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। মাই আধার পোর্টালের মাধ্যমে পরিচয় এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি সংশোধন ও সংযোজন করা যাবে। সাধারণভাবে এই কাজের জন্য খরচ হয় ২৫ টাকা। আধার কেন্দ্রে গিয়ে তা করতে খরচ […]
কলকাতা
দীর্ঘ ছুটির পর বৃহস্পতিবার থেকে খুলতে চলেছে রাজ্যের সরকারি স্কুল।
কলকাতা, ১৪ জুন:- দীর্ঘ গরমের ছুটির পর বৃহস্পতিবার থেকে রাজ্যের সব সরকারি স্কুল খুলতে চলেছে। স্কুল খোলার আগে জেলা শিক্ষা আধিকারিকদের উদ্দ্যেশ্যে নির্দেশিকা দিয়ে সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়েগুলিতে স্কুল খোলার সঙ্গে সঙ্গেই সিলেবাস শেষ করতে অতিরিক্ত ক্লাস করানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করেছে। এছাড়া দীর্ঘ ছুটির পরে স্কুল খুলতে চলেছে, তার জন্য সরকারের […]
পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পোর্টাল তৈরি হচ্ছে রাজভবনে।
কলকাতা, ১৪ জুন:- ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য রাজভবন বিশেষ পোর্টাল তৈরি করছে। সেখানে ওই শ্রমিকেরা নিজেদের অভাব অভিযোগ সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি রাজ্যপাল কে জানাতে পারবেন। কেরালার তিরুবন্তপুরম ও কল্লামে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এ কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের দাবি-দাওয়া এবং অভিযোগ […]
মনোনয়ন সংক্রান্ত নির্দেশিকা জারি হল শুরুর চার দিনের মাথায়।
কলকাতা, ১৩ জুন:- ● ৯ তারিখ থেকে নমিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও, নির্বাচনে কারা অংশ নিতে পারবেন, প্রার্থী হবেন, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হ’ল মনোনয়ন পর্ব শুরু হওয়ার ৪ দিনের মাথায়। ● অভিযোগ উঠেছে, এই ৪ দিনে অনেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, কমিশিনার যাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ● কারা কারা নির্বাচনে অংশ নিতে […]
রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের ভাতা গ্রহণ না করার নির্দেশ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের।
কলকাতা, ১৩ জুন:- রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের পারিশ্রমিক ও ভাতা গ্রহণ না করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। গতকাল ওই বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই অস্থায়ীভাবে যে উপাচার্য নিয়োগ করা হয়েছে, তা বৈধ নয়। তাই ওই উপাচার্যরা পারিশ্রমিক ও ভাতা গ্রহণ করতে পারবেন না। এর অন্যথা হলে, কড়া […]
বাংলার জন্য নয় হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের।
কলকাতা, ১২ জুন:- দীর্ঘ বঞ্চনার পর পঞ্চায়েত ভোটের মুখে বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, মূলধন খাতে ব্যয়, উন্নয়ন প্রকল্প খাতে অর্থের জোগান ও জনকল্যাণ কর্মসূচিতে কেন্দ্র যাতে অর্থ ব্যয় করতে পারে সে জন্য বরাদ্দ করল। অতীতে দেখা গিয়েছে, কোনও খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করলেই রাজ্য বিজেপি কেন্দ্রের […]
আগামীকাল আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ জুন:- মঙ্গলবার আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলের দিকে আদ্যাপীঠ মন্দিরে যেতে পারেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আদ্যাপীঠ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া তার অন্য কোনও কর্মসূচির কথা এ পর্যন্ত জানা যায়নি। মুখ্যমন্ত্রী সকলকে ঘিরে আদ্যাপীঠ এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট, বিষয়টি কমিশনের ওপরই ছাড়লো কলকাতা হাইকোর্ট।
কলকাতা, ১২ জুন:- কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হবে কিনা সে বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ছাড়ল কলকাতা হাইকোর্ট। আদালতে এই দাবি নিয়ে বিরোধীদের দায়ের করা মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে জোরালো দাবি করলেও এব্যপারে স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। বরং কমিশনকে নিজের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন,” আপনারা নিরপেক্ষ সংস্থা। […]
মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি কমিশনের।
কলকাতা, ১২ জুন:- পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব অবাধ ও সুষ্ঠ করতে উদ্যোগী হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বকে ঘিরে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ওঠায় ইতিমধ্যেই মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। এবার জোর করে বা চাপ দিয়ে যাতে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার না করানো যায় তা নিশ্চিত করতে এবার অভিনব […]
দুদিনেই সুপারহিট সরাসরি মুখ্যমন্ত্রী কর্মসূচি।
কলকাতা, ১২ জুন:- দুদিনেই সুপার হিট ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা দ্রুত নিষ্পত্তির উদ্দ্যেশ্যে চালু হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। ৮ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন কর্মসুচির। তার পর থেকেই বিপুল সংখ্যক ফোন আসতে শুরু করেছে সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে। নবান্ন সূত্রে খবর মাত্র ২ দিনে ফোনের সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার। নানাবিধ […]











